MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Lifestyle
  • Health
  • আপনার কি ঘন ঘন হাই ওঠে? এটি বিপদ সংকেত! জানুন কারণ ও প্রতিকার

আপনার কি ঘন ঘন হাই ওঠে? এটি বিপদ সংকেত! জানুন কারণ ও প্রতিকার

অতিরিক্ত হাই ওঠা শুধু ঘুমের অভাব নয়, এটি হৃদরোগের পূর্বলক্ষণও হতে পারে। স্নায়ু জটিলতা, হৃৎপিণ্ডের সমস্যা বা স্ট্রোকের কারণেও ঘন ঘন হাই উঠতে পারে। তাই, এই লক্ষণটিকে অবহেলা না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

2 Min read
Author : Deblina Dey
Published : Mar 24 2025, 11:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : Asianet News

হাই কেন ওঠে তা নিয়ে এক একজনের এক একমন্তব্য শুনবেন। আপাতত জানতাম ঘুম পেলেই বোধহয় হাই ওঠে শুধু। কিন্তু জানেন কী, অতিরিক্ত হাই ওঠা মানে বিপদের সংকেত?

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : our own

অফিসে বা বাড়িতে বসে, ভিড় বাসে-ট্রামে যাওয়ার সময়েও হাই তুলছেন। কোনো অনুষ্ঠানে বসে যথেষ্ট সক্রিয় মস্তিস্ক থাকলেও উঠছে হাই। ক্লান্তির লক্ষণ ভেবে এড়িয়ে যাচ্ছেন অনেকেই। কিন্তু জানেন কী, সকাল থেকে রাত অবধি হাই উঠতেই থাকা বা ঘন ঘন হাই তোলা হতে পারে হৃদ্‌রোগের পূর্বলক্ষণ!

Related Articles

Related image1
Health Care: ডাবের জল নাকি লেবু জল! কোনটি বেশি স্বাস্থ্যকর? জেনে নিন
Related image2
Health Care: একদিনে চিবিয়ে খান এলাচির এতগুলো দানা, কোটি কোটি রোগ দূর হয়ে যাবে
39
Image Credit : Asianet News

‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্‌থ’ থেকে প্রকাশিত গবেষণাপত্রে এমনটাই দাবি করছেন বিশেষজ্ঞরা। গবেষকেরা জানাচ্ছেন, শরীর অতিরিক্ত ক্লান্ত থাকলে বা ভাল ভাবে ঘুম না হলে ঘন ঘন হাই ওঠা স্বাভাবিক। তা ক্লান্তির জন্যই হয়। কিন্তু যদি ঠিকমতো বিশ্রাম নেওয়ার পরেও হাই উঠতেই থাকে তা হলে বুঝতে হবে শরীরে বাসা বাঁধছে গুরুতর সমস্যা। 

49
Image Credit : Asianet News

কী কী কারণে ঘন ঘন হাই উঠতে পারে বলে জানাচ্ছেন গবেষকরা? গবেষকেরা বলছেন -

১. স্নায়ু সংক্রান্ত জটিলতা বাড়লে অতিরিক্ত হাই উঠতে পারে।

২. হৃৎপিণ্ডের আশপাশে অতিরিক্ত রক্তক্ষরণ হলেও হাই ওঠে।

৩. আবার যদি হৃদ্‌পেশির সঙ্কোচন ও প্রসারণে সমস্যা হয়, হৎস্পন্দন অনিয়মিত হয়ে যায়, তখনও ঘন ঘন হাই উঠতে পারে।

59
Image Credit : Asianet News

৪. এমনকি এ-ও দেখা গিয়েছে, স্ট্রোকের আগে এবং পরে অস্বাভাবিক ভাবে হাই ওঠে অনেকের।

এই বিষয়ে চিকিৎসক অরুণাংশু তালুকদার কিছু উপায় বাতলেছেন। তিনি বলছেন–

ক) মোটামুটি ২০-২৫ বছর বয়স থেকেই রক্ত পরীক্ষার মাধ্যমে কোলেস্টেরলের পরিমাণ নজরে রাখতে হবে।

69
Image Credit : Asianet News

খ) লিপিড প্রোফাইল টেস্ট করে খুব সহজেই দেখা যেতে পারে কোলেস্টেরল স্বাভাবিকের চেয়ে বেশি কি না। পরিবারে কোলেস্টেরলের ইতিহাস না থাকলেও, ৩০-৩৫ বছর বয়স থেকে লিপিড প্রোফাইল স্ক্রিনিং করাতে হবে।

গ) বিশেষ করে রক্তচাপ বেশি থাকলে, উচ্চ কোলেস্টেরলের সমস্যা থাকলে, দেরি করা ঠিক হবে না।

ঘ) বংশগত ভাবে যাঁদের পরিবারে হৃদ্‌রোগের ইতিহাস রয়েছে, তাঁদের আরও বেশি সতর্ক থাকতে হবে।

79
Image Credit : Asianet News

আসলে অনেকের কাছেই হৃদরোগ মানে বুকে ব্যথা, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপসর্গই দেখা দেবে। কিন্তু ছোটখাটো এমন আরও লক্ষণ আছে, যেগুলি এড়িয়ে যান সকলেই। 

89
Image Credit : Asianet News

পরে সেটিই বিপদের কারণ হয়ে ওঠে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে, ৩০ থেকে ৪০ বছর বয়সিরাই হৃদ্‌রোগে আক্রান্ত হচ্ছেন বেশি। ।

99
Image Credit : Asianet News

হার্টের ধমনী অর্থাৎ করোনারি আর্টারি ব্লক হয়ে গিয়ে আচমকা হার্ট অ্যাটাকে বিপদও ঘটছে অনেক। তাই শরীর ক্লান্ত না থাকলেও যদি হাই তোলার সমস্যা থাকে, তা হলে দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া উচিত

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Prediabetes Risk: জাঙ্ক ফুড, মিষ্টি আর ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা, প্রি-ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় এই ৬টি অভ্যাস
Recommended image2
Raw Papaya: ডায়েটে কাঁচা পেঁপে কেন রাখবেন? মেয়েদের জন্য দারুণ উপকারিতা
Recommended image3
Black Sesame Seeds: রোজ এক চামচ কালো তিল খান, কারণ জানলে অবাক হবেন
Recommended image4
Biman Basu: বুক না চিরেই হার্টে নতুন ভালভ! ৮৪ বছরে বিমান বসুর জীবন বাঁচাল TAVI, জানুন এই চিকিৎসার খুঁটিনাটি
Recommended image5
ভেষজ ভেবেই খাচ্ছেন তো? হার্বাল ওষুধে পচে যাচ্ছে লিভার! অজান্তেই করছেন না তো এই মারাত্মক ভুল?
Related Stories
Recommended image1
Health Care: ডাবের জল নাকি লেবু জল! কোনটি বেশি স্বাস্থ্যকর? জেনে নিন
Recommended image2
Health Care: একদিনে চিবিয়ে খান এলাচির এতগুলো দানা, কোটি কোটি রোগ দূর হয়ে যাবে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved