MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Nabanna Allowance
Nabanna New Holidays List
AP Govt DA Arrear
Bengal Richest Person
Tech Layoffs 2026
Nabanna DA Hike
DA Hike Before 8th Pay Commission
8th Pay Commission AICPI-IW Index Signs
ISRO and Private Sector Collaboration
Nepal Flood Cash Found Under Mud
DA Hike
Annapurna Yojana
Natural Home Remedies for Insects
WB Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Lifestyle
  • Health
  • সর্দি-কাশি দূর করতে মেনে চলুন ঘরোয়া টোটকা, এই পাঁচ উপায় দ্রুত মিলবে উপকার

সর্দি-কাশি দূর করতে মেনে চলুন ঘরোয়া টোটকা, এই পাঁচ উপায় দ্রুত মিলবে উপকার

ঋতু পরিবর্তনের কারণে হওয়া সর্দি ও কাশির সমস্যা থেকে মুক্তি পেতে কিছু ঘরোয়া টোটকা কার্যকরী হতে পারে। হলুদ দুধ, মধু ও কালো মরিচ, বিশেষ ভেষজ চা এবং নুন জলে গার্গল করার মতো পদ্ধতিগুলি বুকের কফ ও গলার ব্যথা উপশম করতে সাহায্য করে। 

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Oct 30 2025, 03:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Getty

ক্রমে বদল হচ্ছে আবহাওয়া। কখনও গরম তো কখনও বৃষ্টি। মাঝে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া অনুভূত হয়েছিল অনেক জায়গায়। এরই মাঝে ফের শুরু হল বৃষ্টি। এই সকল ঋতু পরিবর্তনের কারণে শরীরে দেখা দিচ্ছে নানান রোগ। বিশেষ করে এই সময় সর্দি ও কাশির সমস্যা দেখা দেয় অনেকের। শীতের সময় কম বেশির কাশির সমস্যায় ভোগেন অনেকেই। এই সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন ঘরোয়া টোটকা। জেনে নিন বিশেষ টিপস।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
Image Credit : Getty

হলুদ দুধ খেতে পারেন। হলুদ কেবল রান্নার জন্যই নয়, এটি শারীরিক জটিলতা দূর করতে পারে। অ্যান্টি ভাইরাল এবং নিরাময়কারী বৈশিষ্ট্য আছে এতে। সর্দি কাশির মরশুমে রোজ হলুদ দুধ খান। এতে মিলবে উপকার। এক গ্লাস দুধে আধ চা চামচ হলুদ গুঁড়ো নিন। তা ফুটিয়ে নিন। কারকিউমিন ভালোভাবে শোষণের জন্য আপনি এক চিমটে কালো মরিচ যোগ করুন। রোজ ঘুমানোর আগে এটি খান। মিলবে উপকার। হলুদ প্রদাহ বিরোধী এবং ব্যাকটেরিয়া বিরোধী বৈশিষ্ট্য যুক্ত।

Related Articles

Related image1
Now Playing
কালীপুজোর উপোস ঠিক নিয়ম মেনে করছেন তো? জানুন শরীর সুস্থ রাখার সিক্রেট টিপস
Related image2
Heart Attack Sings: হার্ট অ্যাটাকের গোপন সঙ্কেত! শরীর যা আগে জানান দেয়
35
Image Credit : Getty

খেতে পারেন মধু ও কালো মরিচ। কালো মরিচে কফ নিরোধক বৈশিষ্ট্য আছে। যা বুকের কফ জমতে দেয় না। তেমনই মধু গলার ব্যথা উপশম করে। এক চিমটে কালো মরিচ নিন। এক টেবিল চামচ মধুর সঙ্গে তা মিশিয়ে নিন। একবার খান। কালো মরিচ ভিটামিন সি-এ সমৃদ্ধ। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মধু শ্লেষ্মা গঠন কমাতে সাহায্য করে।

45
Image Credit : istock

বিশেষ চা- বানিয়ে খেতে পারেন। ৫-৬টি তুলসী পাতা, দারুচিনি, আধা চা চামচ কালো মরিচ, ১ ইঞ্চি আদা এবং ২-৩ টি লবঙ্গ জলে ফুটিয়ে নিন। অর্ধেক না হওয়া পর্যন্ত ফুটতে দিন। তারপর তা ছেঁকে নিন। দিনে ১-২ বার এই ভেষজ পানীয় পান করলে মিলবে উপকার। এই চায়ে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মশলা থাকে। যা শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে।

55
Image Credit : istockphoto

তেমনই গলার সমস্যা শুরু হলে নুন জলে গার্গল করুন। এক গ্লাস হালকা গরম জল নিন। তাতে এক চামচ নুন দিন। এবার এক চিমটে হলুদ দিতে পারেন। এই জলে গার্গল করুন। দিনে ২-৩ বার করলে গলার সমস্যা মুহূর্তে দূর হবে।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
লাইফস্টাইলের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
বর্ষায় কলকাতায় করোনার থাবা! সর্দি-কাশির সঙ্গে ৫ দিন থাকছে না স্বাদ-গন্ধ, সতর্ক করছেন চিকিৎসকরা
Recommended image2
নতুন রিমোট কেনার দরকার নেই! অকেজো রিমোট ২ মিনিটে সচল করার সহজ ট্রিক
Recommended image3
Bone Health: এই ড্রাই ফ্রুট রোজ খেলে হাড় হবে পাথরের মতো শক্ত, রইল তার হদিশ
Recommended image4
Kidney Health: কিডনি ভালো রাখতে পাতে রাখুন এই ৬টি খাবার, জানুন এক ক্লিকে
Recommended image5
Bad Cholesterol: এই ৬টি খাবার বাড়িয়ে দেয় শরীরের বাজে কোলেস্টেরল
Related Stories
Recommended image1
Now Playing
কালীপুজোর উপোস ঠিক নিয়ম মেনে করছেন তো? জানুন শরীর সুস্থ রাখার সিক্রেট টিপস
Recommended image2
Heart Attack Sings: হার্ট অ্যাটাকের গোপন সঙ্কেত! শরীর যা আগে জানান দেয়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved