একইসঙ্গে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও সাহায্য করে মটরশুঁটি। এতে পর্যাপ্ত পরিমানে ভিটামিন যা হাঁড় শক্ত করতেও সাহায্য করে এবং চোখের দৃষ্টিশক্তি বাড়াতেও কার্যকারী ভূমিকা পালন করে।

জনপ্রিয় এই সবজির পুষ্টগুণ অনেক। এই মরশুমে তাই খাদ্য তলিকায় মটরশুঁটি রাখার পরামর্শ দেন চিকিৎসকেরা। ভেজিটেরিয়ানদের পুষ্টির চাহিদা পূরণের জন্য মটরশুঁটি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। মটরশুঁটি হল লেগিউম জাতীয় উদ্ভিদ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

মটরশুঁটিতে থাকা উপাদান ব্লাডপ্রেসার কমাতে এবং হার্টের জন্যও উপকারী। মটরশুঁটিতে রয়েছে প্রতুর পরিমানে পলিফেনল যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে বলে মত বিশেষজ্ঞদের। একইসঙ্গে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও সাহায্য করে মটরশুঁটি। এতে পর্যাপ্ত পরিমানে ভিটামিন যা হাঁড় শক্ত করতেও সাহায্য করে এবং চোখের দৃষ্টিশক্তি বাড়াতেও কার্যকারী ভূমিকা পালন করে।

মটরশুঁটিতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন এ,কে, সি ও বি-কমপ্লেক্স। একইসঙ্গে মটরশুঁটিতে রয়েছে প্রচুর ফাইবার। ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে মটরশুঁটি। সেই সঙ্গে রয়েছে ফলিক অ্যাসিড, বিটাক্যারোটিন, ফসফরাস, জিঙ্ক,আয়রন, প্রোটিন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট,ম্যাগনেশিয়াম ও পটাসিয়াম।

মটরশুঁটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা রোধের বেশ কার্যকর। কোষ্ঠকাঠিন্যের সমস্যা রোধে চিকিৎসকেরা ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন। মটরশুঁটিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা পরিপারক্রিয়া উন্নত করতে সাহায্য করে। মটরশুঁটি অ্যানিমিয়া ও ক্লান্তি দূর করতেও সাহায্য করে। পাশাপাশি মটরশুঁটিতে থাকা উপাদান দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। গবেষকদের মতে, মটরশুঁটিতে থাকা নায়াসিন খারাপ কোলেস্টেরলের মাত্রা এবং রক্তনালীতে থাকা ব্লক কমাতে সাহায্য করে।

আরও খবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলের লিঙ্কে-