MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Lifestyle
  • Health
  • Durga Puja: সকালের এই কয়টি বদ অভ্যেসের কারণে বাড়ছে মেদ, রইল পুজোর আগে ওজন কমানোর বিশেষ উপায়

Durga Puja: সকালের এই কয়টি বদ অভ্যেসের কারণে বাড়ছে মেদ, রইল পুজোর আগে ওজন কমানোর বিশেষ উপায়

বাড়তি মেদ সব সময় থাকে চিন্তার বিষয়। বিশেষ করে পুজোর আগে মেদ কমাতে মরিয়া থাকেন সকলে। জানেন কি, সকালের এই কয়টি বদ অভ্যেস প্রসঙ্গে সতর্ক হন, সামান্য ভুলে বাড়ছে মেদ, রইল পুজোর আগে ওজন কমানোর উপায়।

2 Min read
Author : Sayanita Chakraborty
| Updated : Sep 26 2023, 08:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : pexels

সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন অনেকে। ঘুম ভাঙতে কারও সকাল ৯টা কিংবা ১০টা বেজে যায়। এই কারণে বাড়তে পারে মেদ। ওজন সঠিক রাখতে রাতে তাড়াতাড়ি ঘুমান ও সকালে তাড়াতাড়ি উঠে পড়ুন। এতে মিলবে উপকার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : pexels

ওজন কমাতে চাইলে দিন শুরু করুন ১ গ্লাস জল দিয়ে। অনেকে খালি পেটে জল পান করেন না। এর কারণে বাড়ে মেদ। জল ডিটক্সের কাজ করে। দ্রুত শরীরের সকল বর্জ্য পদার্থ বের করে দেয়। চাইলে জলের বদলে ডিটক্স ওয়াটারও পান করতে পারেন।

39
Image Credit : others

ব্রেকফার্স্টের সব সময় স্বাস্থ্যকর খাবার খান। সকল পুষ্টিগুণ সম্পন্ন খাবার রাখুন তালিকাতে। তা না করে সকালে অনেকে ভাজা খাবার খেয়ে থাকেন। এর কারণে বাড়ে মেদ। মেদ কমাতে চাইলে এই ভুল পরিবর্তন করুন।

49
Image Credit : pexels

সকালে খাবার খেতে খেতে টিভি দেখেন অনেকে। কিংবা কেউ কেউ খেতে খেতে গুরুত্বপূর্ণ কাজ করতে চান। জানেন কি, এর কারণে অজান্তে বাড়ে মেদ। কোনও কাজ করতে করতে খাবার খেলে তা সহজে হজম হয় না। এতে সমস্যা তৈরি হয়। তাই মেনে চলুন বিশেষ টিপস। খাবার খাওয়ার সময় সেদিকেই শুধু মন দিন।

59
Image Credit : pexels

ওজন কমাতে চাইলে এক্সারসাইজ আবশ্যক। বিশেষ করে দিনের শুরুতে এক্সারসাইজের জন্য সময় বরাদ্দ করুন। এই সময় আমাদের এনার্জি বেশি থাকে। ফলে এক্সারসাইজ করার সময় সঠিক পরিশ্রম করতে পারবেন। অনেকে সকালে এক্সারসাইজ করেন না। আর এই ভুলে বাড়ে মেদ।

69
Image Credit : others

তেমনই ওজন কমাতে চাইলে পর্যাপ্ত জল পান প্রয়োজন। রোজ ৭ থেকে ৮ গ্লাস করে জল পান করুন। তা না হলে মেদ কমা কঠিন। শরীরে জলের অভাব হলে একদিকে যেমন দেখা দেবে নানান জটিলতা তেমনই ওজন কমা কঠিন হয়ে দাঁড়াবে। মেনে চলুন এই টিপস।

79
Image Credit : Getty

রোজ ৭ থেকে ৮ ঘন্টা করে ঘুমান। বিশ্রামের অভাবে বাড়ে মেদ। তাই ওজন কমানোর পরিকল্পনা করলে নিজের বিশ্রাম নেওয়ার সময় বেঁধে নিন। তা না হলে সমস্যা তৈরি হতে পারে। মেনে চলুন এই বিশেষ টিপস।

89
Image Credit : freepik

তেল যুক্ত ভাজা খাবার একেবারে বাদ দিন খাদ্যতালিকা থেকে। ওজন কমাতে চাইলে রোজ সঠিক খাবার খান। রোজ খাদ্যতালিকায় যোগ করুন পুষ্টিকর খাবার। তেল মশলা বাদ দিন আপনার ডায়েট থেকে। এতে মিলবে উপকার।

99
Image Credit : Getty

পুজোর আগে দ্রুত ওজন কমাতে গিয়ে খাবার স্কিপ করবেন না। সঠিক সময় জলখাবার থেকে রাতের খাবার খান। ওজন কমাতে গেলে সময় ধরে খাবার খাওয়া প্রয়োজন। তা না হলে সমস্যা তৈরি হতে পারে। মেনে চলুন এই বিশেষ টিপস।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
দুর্গা পূজা

Latest Videos
Recommended Stories
Recommended image1
Immunity: এমন ৬টি পানীয়, যেগুলি সংক্রমণ এড়াতেও বিশাল সাহায্য করে
Recommended image2
Cut Sugar: ডায়েট থেকে চিনি বাদ দিতে চান? রইল কয়েকটি স্মার্ট টিপস
Recommended image3
Period Diet: পিরিয়ডের ব্যথায় কাবু? ডায়েটে রাখুন এই খাবার, মিলবে আরাম
Recommended image4
এই দেশি জুসেই হবে কামাল! কোষ্ঠকাঠিন্য থেকে অন্ত্রের জীবাণু - ত্রিফলা জুসের ৫ উপকারিতা জানলে চমকে যাবেন
Recommended image5
Prediabetes Risk: জাঙ্ক ফুড, মিষ্টি আর ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা, প্রি-ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় এই ৬টি অভ্যাস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved