Date My Friend: ডেটিং অ্যাপে নিজের জন্য প্রোফাইল বানানো তো পুরনো। এখন হালের ট্রেন্ড বন্ধুর জন্য সঙ্গী খোঁজা। বন্ধুর সব গুণ, খুঁত, পছন্দ-অপছন্দ নিয়ে বানানো হচ্ছে আস্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, যার নাম ‘ডেট মাই ফ্রেন্ড’ ট্রেন্ড।

Viral Dating Trend: টিন্ডার, বাম্বলে নিজের জন্য প্রোফাইল বানিয়ে আর মজা নেই। এখন জেন Z-এর নতুন অবসেশন, বন্ধুর জন্য প্রেমিক বা প্রেমিকা খুঁজে দেওয়া। আর তার জন্য ইনস্টাগ্রাম, টিকটকে ভাইরাল হচ্ছে ‘ডেট মাই ফ্রেন্ড’ ট্রেন্ড। যেখানে বন্ধুরা নিজের বন্ধুর জন্য আস্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে।

ব্যাপারটা কী? 

ধরুন, আপনার বেস্ট ফ্রেন্ড দারুণ দেখতে, মনের দিক থেকেও ভালো, কিন্তু ভীষণ ইন্ট্রোভার্ট বা ডেটিং অ্যাপে একদমই সক্রিয় নয়। তখন আপনি দায়িত্ব নিলেন। তার সুন্দর ছবি, তার ভালো দিক, খারাপ দিক, তার পছন্দ-অপছন্দ, রেড ফ্ল্যাগ, গ্রিন ফ্ল্যাগ, এমনকি তার প্রাক্তনের সম্পর্কে সে কী বলে, সব নিয়ে বানিয়ে ফেললেন একটা মজার PPT। সেই প্রেজেন্টেশনে থাকছে স্লাইড - ‘Why you should date him/her’, ‘A day with him/her’, ‘What our friends say about him/her’, ‘How to impress him/her’। শেষ স্লাইডে থাকছে বন্ধুর ইনস্টাগ্রাম হ্যান্ডেল বা যোগাযোগের উপায়। এই মজার এবং একটু ইমোশনাল প্রেজেন্টেশনগুলো দেখে নেটিজেনরা তো ফিদা।

কেন এত জনপ্রিয় হচ্ছে? 

কারণ, ডেটিং অ্যাপের ফেক প্রোফাইলের ভিড়ে বন্ধুর দেওয়া রিভিউকে অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে করছেন মানুষ। বন্ধু তো আর বাড়িয়ে বলবে না। আর এতে একটা কিউটনেসও আছে। ভাবুন, আপনার জন্য আপনার বন্ধু এতটা খাটছে! অনেকের মতে, এতে সম্পর্ক টেকার সম্ভাবনাও বেশি। আপনিও কি আপনার সিঙ্গেল বন্ধুর জন্য চিন্তিত? তাহলে দেরি না করে Canva খুলে বানিয়ে ফেলুন একটা ঝকঝকে প্রেজেন্টেশন। কে বলতে পারে, আপনার বানানো PPT থেকেই হয়তো আপনার বন্ধু তার মনের মানুষকে খুঁজে পেয়ে যাবে! বন্ধুর জন্য অনেকেরই চিন্তা থাকে। যদি চান বন্ধু মনের মতো সঙ্গী পেয়ে যান এবং সুখে থাকুন, তাহলে ভাইরাল ট্রেন্ড ফলো করে বন্ধুর জন্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে দিতেই পারেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।