চিয়া সিডের দাম বেশি কিন্তু পুষ্টি? পুষ্টিবিদরা বলছেন তিসি ও আলসি নামের ২ দেশীয় দানায় ফাইবার, ওমেগা-3 ও প্রোটিন অনেক বেশি। দামও অনেক কম।
ইনস্টাগ্রাম খুললেই দেখবেন সবাই হাতে চিয়ার বোতল। স্মুদিতে, টকদইয়ে, এমনকি জলে ভিজিয়েও রোজ খাচ্ছেন অনেকে। এক কেজির দাম 500-600 টাকা। শুনেই মনে হয় এটা না খেলে বুঝি স্বাস্থ্য হবেই না।
কিন্তু আপনার রান্নাঘরের এক কোণেই দুটো দানা পড়ে আছে যেগুলো চিয়ার চেয়ে ঢের বেশি কাজের। আর দাম মাত্র 100-150 টাকা কেজি। হ্যাঁ, বলছি তিসি আর কালো তিলের কথা। পুষ্টিবিদরাও এখন স্বীকার করছেন বিদেশি সুপারফুডের মোহ কাটিয়ে দেশী দানাতেই ফেরা উচিত।
প্রথমেই আসি তিসির কথায়। একে অনেকে আলসিও বলে। দেখতে ছোট হলেও এর মধ্যে লুকিয়ে আছে চিয়ার চেয়ে প্রায় 3 গুণ বেশি ওমেগা-3। এই ওমেগা-3 আমাদের হার্ট ভালো রাখে, খারাপ কোলেস্টেরল কমায়। তিসিতে প্রচুর ফাইবার থাকে তাই সকালে এক চামচ খেলেই পেট অনেকক্ষণ ভরা থাকে। যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য এটা দারুণ। শুধু তাই নয়, তিসিতে থাকা লিগন্যান নামের উপাদান হরমোন ব্যালেন্স করতে সাহায্য করে। তাই মেয়েদের PCOS বা মেনোপজের সমস্যায়ও এটা খুব উপকারী। চুল পড়া কমানো থেকে ত্বকে গ্লো আনা সবেতেই তিসি একাই একশো। খাওয়ার নিয়মও সোজা। হালকা ভেজে গুঁড়ো করে নিন। তারপর রোজ সকালে টকদই বা রুটির সাথে মিশিয়ে খেয়ে নিন।
এরপর কালো তিল। ছোটবেলায় মায়ের হাতের তিলের লাড্ডু মনে আছে? সেই তিলই হল আসল ক্যালসিয়ামের খনি। ভাবতে পারবেন 100 গ্রাম তিলে প্রায় 975 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। দুধেও এতটা থাকে না। যাদের হাড় ক্ষয় বা জয়েন্টে ব্যথার সমস্যা আছে তাদের জন্য তিল অমৃত। এর মধ্যে আয়রনও প্রচুর। তাই রক্তস্বল্পতা থাকলে রোজ এক চামচ তিল খেলে উপকার পাবেন। ডায়াবেটিস রোগীদের জন্যও তিল ভালো কারণ এটা রক্তে সুগার লেভেলকে স্থির রাখতে সাহায্য করে। আর ফাইবার থাকার কারণে পেটও পরিষ্কার থাকে। সকালে খালি পেটে এক চামচ তিল চিবিয়ে জল খেয়ে নিন, অথবা গুড় দিয়ে লাড্ডু বানিয়ে খান।
অনেকে বলবেন চিয়া কি খারাপ? না, চিয়া খারাপ নয়। কিন্তু তুলনা করলে দেখা যাবে পুষ্টির দিক দিয়ে তিসি ও তিল কোনো অংশে কম নয়। উল্টে দাম পাঁচ ভাগের এক ভাগ। আর সবচেয়ে বড় কথা এগুলো আমাদের দেশী। বছরের পর বছর ধরে আমাদের ঠাকুমা-দিদিমারা এগুলো খেয়েই সুস্থ থেকেছেন।
তবে দুটো কথা মাথায় রাখবেন। তিসি আর তিল সবসময় হালকা ভেজে গুঁড়ো করে খাবেন, নাহলে হজম হবে না। আর ফাইবার বেশি তাই দিনে পর্যাপ্ত জল খেতে হবে। গর্ভবতীরা তিসি খাওয়ার আগে একবার ডাক্তারের সাথে কথা বলে নেবেন।
শেষে একটাই কথা। 500 টাকা দিয়ে বিদেশি চিয়ার প্যাকেট না কিনে 150 টাকা দিয়ে তিসি আর তিল কিনে আনুন। পুষ্টিও হবে, পকেটও বাঁচবে। সুপারফুড খুঁজতে বিদেশে যেতে হবে না, সুপারফুড আপনার রান্নাঘরেই আছে।


