আপনার কথা বলার ধরণ—যেমন ইমোজি, পূর্ণচ্ছেদ বা ভয়েস নোটের ব্যবহার—আপনার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক গভীর রহস্য উন্মোচন করতে পারে। আপনার টাইপিং শৈলী থেকে বোঝা যায় আপনি মুক্তমনা, গম্ভীর, নাকি অন্তর্মুখী।
"ঠিক আছে।" আর "ঠিক আছে 😊" – দুটোর মধ্যে আকাশ-পাতাল তফাত। আমরা কী লিখছি তার থেকেও বড় কথা, কীভাবে লিখছি। সাইকোলজিস্টরা বলছেন, আপনার মেসেজিং স্টাইল আপনার আসল ব্যক্তিত্ব ফাঁস করে দেয়। দেখুন তো কোনটা আপনার সঙ্গে মেলে?
১. ইমোজি কিং/কুইন 😂❤️👍🔥:
প্রতি লাইনে ২-৩টে ইমোজি দেন? আপনি এক্সপ্রেসিভ, আবেগপ্রবণ। চান সবাই আপনাকে বুঝুক। কিন্তু অনেক সময় ভিতরের ইনসিকিউরিটি ঢাকতে বেশি ইমোজি ইউজ করেন। 😂 দিয়ে দুঃখ লোকান। আসলে আপনি চান অ্যাটেনশন, ভ্যালিডেশন।
২. শুধু টেক্সট, নো ইমোজি:
আপনি সিরিয়াস, প্রফেশনাল। কাজের কথায় থাকতে পছন্দ করেন। ইমোশন দেখানোকে দুর্বলতা ভাবেন। বয়স্ক বা ইন্ট্রোভার্টদের মধ্যে এটা বেশি দেখা যায়। তবে অনেক সময় আপনার মেসেজ রুড লাগতে পারে, যদিও আপনি সেটা চান না।
৩. ফুলস্টপ দিয়ে শেষ করা মানুষ:
"হ্যাঁ।" "ঠিক আছে।" ফুলস্টপ মানেই ফুলস্টপ। গবেষণা বলছে, মেসেজে ফুলস্টপ দেওয়া মানুষকে রাগী, আনফ্রেন্ডলি মনে হয়। আপনি ক্লিয়ার-কাট, কিন্তু জেন-জির কাছে আপনি ‘প্যাসিভ অ্যাগ্রেসিভ’।
৪. সব ছোট হাতের অক্ষর:
"hmm ok bye" – আপনি চিল, ক্যাজুয়াল। নিয়মের ধার ধারেন না। বন্ধুদের সাথে সহজ। কিন্তু বস বা অচেনা কাউকে এভাবে লিখলে ইমম্যাচিওর লাগতে পারে।
৫. সব বড় হাতের অক্ষর:
"KI HOLO??" আপনি রাগী, অধৈর্য। জোর দিয়ে কথা বলতে চান। কিন্তু মেসেজে ক্যাপস লক মানে চিৎকার করা। লোকে ভয় পায়।
৬. শুধু ভয়েস নোট পাঠান:
আপনি অলস, কিন্তু কথা বলতে ভালোবাসেন। টাইপ করার ধৈর্য নেই। এক্সট্রোভার্ট, গল্প করতে ওস্তাদ। তবে যিনি মিটিংয়ে আছেন তার কাছে আপনি বিরক্তিকর।
৭. 👍, ok, hmm – এক শব্দের রাজা:
আপনি কথা কম বলেন, বা বলতে চান না। হয় ব্যস্ত, নয় বিরক্ত, নয় ইন্টারেস্ট নেই। সোজাসাপ্টা, কিন্তু সামনের মানুষ ভাবে আপনি পাত্তা দিচ্ছেন না।
৮. হাহা, হিহি, hehe লেখেন:
আপনি awkwardness ঢাকতে হাসি ইউজ করেন। "Sorry hehe" মানে আপনি সত্যিই সরি নন, জাস্ট সিচুয়েশন লাইট করতে চান। আপনি পিপল প্লিজার।
৯. ডাবল-ট্রিপল টেক্সট করেন:
রিপ্লাই না পেলে "Hello??" "Kothay geli?" "Rag korli?" – আপনি অস্থির, ইনসিকিওর। অ্যাটেনশন চান। অ্যাংজাইটি আছে।
নিজের স্টাইলটা মিলল? মেসেজ শুধু কথা নয়, ডিজিটাল বডি ল্যাঙ্গুয়েজ। পরেরবার লেখার আগে ভাবুন, আপনি কী মেসেজ দিচ্ছেন। কারণ আপনার ফোনের ওপারের মানুষটা কিন্তু সব বুঝে যাচ্ছে।
