Food Tips: বাড়িতে দোকানের মতো চিলি চিকেন না হওয়ার প্রধান কারণ হলো ভুল ম্যারিনেশন, ভুল তাপমাত্রায় ভাজা, সসের অনুপাতে গরমিল এবং হাই ফ্লেমে না রাঁধা। 

Food Tips: চিকেন দিয়ে বাড়িতে অনেকেই চিলি চিকেনের রেসিপি টি বানানোর চেষ্টা করেন একদম দোকানের মত করে। এমনিতে চিলি চিকেন তো সবাই পারেন করতে কিন্তু দোকানের মত অনেকের স্বাদটা আসে না। তাই দোকানের মত স্বাদে রান্না করতে হয়তো ১৯-২০ একটু ভুল হয়, যার জন্য বাড়িতে সেই স্বাদটা আসে না।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বাড়িতে দোকানের মতো চিলি চিকেন না হওয়ার প্রধান কারণ হলো ভুল ম্যারিনেশন, ভুল তাপমাত্রায় ভাজা, সসের অনুপাতে গরমিল এবং হাই ফ্লেমে না রাঁধা। ১-দেড় ইঞ্চির মাংস ব্যবহার, অন্তত ১ ঘণ্টা ম্যারিনেট করা, কর্নফ্লাওয়ারের সঠিক কোটিং, এবং শেষে ভাজা চিকেন দ্রুত সসে মেশালে দোকানের মতো মুচমুচে ও সুস্বাদু হবে।

চিলি চিকেন রাঁধার সময় যে ৫টি ভুল এড়িয়ে চলবেন:

১. ভুল ম্যারিনেশন: চিকেন ম্যারিনেট করার সময় আদা-রসুন বাটা, সয়া সস, ডিম এবং কর্নফ্লাওয়ার পরিমাণমতো না দিলে মাংসের ভেতর স্বাদ ঢোকে না। অন্তত ১ ঘণ্টা ম্যারিনেট করা উচিত

২. মাংসের ভুল আকার: মাংস খুব বড় হলে ভাজার সময় ভেতরে কাঁচা থেকে যায় এবং খুব ছোট হলে ভাজার পর শক্ত হয়ে যায়। দেড় ইঞ্চির বেশি বড় টুকরো ব্যবহার করবেন না ।

৩. ভুল তাপমাত্রায় ভাজা: খুব কম আঁচে ভাজলে চিকেন তেল শুষে নেবে, আবার খুব বেশি আঁচে ভাজলে বাইরে পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে। মাঝারি আঁচে হালকা সোনালী করে ভাজতে হবে।

৪. সসের অনুপাত ও ভুল ব্যবহার: চিলি চিকেনে সয়া সস, চিলি সস এবং টমেটো কেচাপের সঠিক ভারসাম্য প্রয়োজন। সব সস একসাথে না দিয়ে, শেষে কর্নফ্লাওয়ারের মিশ্রণ (slurry) দিয়ে গ্রেভি ঘন করতে হয়।

৫. হাই ফ্লেমে রান্না করা: চিলি চিকেন সবসময় হাই ফ্লেমে নাড়াচাড়া করে রান্না করতে হয়। কম আঁচে রান্না করলে ক্যাপসিকাম-পেঁয়াজ খুব বেশি নরম হয়ে যায় এবং দোকানের মতো চটপটে স্বাদ আসে না।

টিপস: ভাজা চিকেনগুলো সসে দেওয়ার সঙ্গে সঙ্গে নামিয়ে নিন, না হলে মুচমুচে ভাব চলে যাবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।