শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে জয়েন্টের তীব্র ব্যথা হতে পারে। সামুদ্রিক মাছ, লাল মাংস ও চিনিযুক্ত খাবারের মতো উচ্চ পিউরিন যুক্ত খাবার এই সমস্যার প্রধান কারণ। সুস্থ থাকতে এই ক্ষতিকর খাবারগুলো এড়িয়ে চলা জরুরি।
আমরা কী খাচ্ছি তার ওপরই আমাদের স্বাস্থ্য নির্ভর করে। রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে জয়েন্টের ব্যথায় ভোগা মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। আমাদের শরীরের একটি প্রাকৃতিক বর্জ্য পদার্থ হলো ইউরিক অ্যাসিড। কিছু খাবার ও পানীয়ে থাকা পিউরিন ভেঙে এটি তৈরি হয়।
শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা অতিরিক্ত বেড়ে গেলে তা জয়েন্টে জমা হয়ে নানা ধরনের স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কম পিউরিন যুক্ত খাবার বেছে নেওয়া উচিত এবং উচ্চ পিউরিন ও চিনি যুক্ত খাবার পরিহার করা উচিত।
চলুন জেনে নিই এমন কিছু খাবার সম্পর্কে যা ইউরিক অ্যাসিড বাড়াতে পারে।
১. সামুদ্রিক মাছ ও কাঁকড়া
কাঁকড়া, শামুক, চিংড়ি এবং অন্যান্য খোলসযুক্ত মাছে প্রচুর পরিমাণে পিউরিন থাকে। এর ফলে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে। তাই এসব খাবার নিয়মিত খাওয়া এড়িয়ে চলুন।
২. রেড মিট বা লাল মাংস
লাল মাংসে প্রচুর পরিমাণে পিউরিন থাকে। এটি শরীরে ইউরিক অ্যাসিড তৈরি করে। অতিরিক্ত লাল মাংস খেলে জয়েন্টের ব্যথা বাড়তে পারে। তাই এর ব্যবহার কমান।
৩. প্যাকেটজাত খাবার
অতিরিক্ত প্যাকেটজাত খাবার খাওয়ার ফলেও শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে।
৪. চিনি
যারা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খান তাদের ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে।
৫. মিষ্টি পানীয়
অতিরিক্ত ফ্রুক্টোজ যুক্ত পানীয় পান করলেও শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়।
৬. প্রক্রিয়াজাত খাবার
অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খেলেও ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে পারে।
৭. পরিশোধিত কার্বোহাইড্রেট
যাদের ইউরিক অ্যাসিড বেশি তাদের ডায়েট থেকে পরিশোধিত কার্বোহাইড্রেট যুক্ত খাবার বাদ দেওয়া উচিত।
৮. অ্যালকোহল
অতিরিক্ত মদ্যপানের ফলেও শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে।











