দিন দিন চ্যাটজিপিটি ফ্রি ভার্সনে লিমিট বাড়ছে। ছবি তৈরি থেকে অ্যাডভান্সড মডেল, সবকিছুতেই Plus-এর দরকার। কিন্তু জানেন কি, OpenAI এখন ভারত সহ অনেক ইউজারকেই ১ মাস থেকে ৪ মাস পর্যন্ত ChatGPT Plus সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে? কীভাবে পাবেন এই অফার, রইল স্টেপ বাই স্টেপ গাইড।
ভারতের সবচেয়ে জনপ্রিয় AI চ্যাটবট এখনও ChatGPT-ই। নির্ভুল ছবি তৈরি করা থেকে শুরু করে কোড লেখা, যে কোনও কাজে তুখড় এটি। তবে সমস্যা হচ্ছে, OpenAI এখন ফ্রি ইউজারদের জন্য অনেক ফিচারের উপর কড়াকড়ি বাড়িয়েছে। দিনে মাত্র কয়েকবার GPT-4o ব্যবহার করা যায়, Sora দিয়ে ভিডিও বানানো যায় না, লিমিট শেষ হলেই চ্যাট আটকে যায়। এই কারণেই অনেকেই ChatGPT Plus নিতে চাইছেন, যার দাম ভারতে মাসে ১,৯৯৯ টাকা। কিন্তু সুখবর হল, OpenAI নিজেই এখন অনেক ইউজারকে বিনামূল্যে Plus ব্যবহারের সুযোগ দিচ্ছে।
ভারতে এখন ১ মাসের ফ্রি Plus অফার লাইভ রয়েছে, তবে এটি সবাই পাচ্ছে না, এটি সম্পূর্ণ একাউন্ট স্পেসিফিক প্রোমোশন। এই অফারটি পাচ্ছেন কিনা তা দেখার জন্য প্রথমে http://chatgpt.com-এ গিয়ে আপনার একাউন্টে লগইন করুন এবং Settings বা Upgrade Plan সেকশনে যান। যদি আপনি Eligible হন, তাহলে সেখানে Plus প্ল্যানের পাশে ১,৯৯৯ টাকা কাটা অবস্থায় 0 টাকা বা Get 1 month free লেখা দেখাবে। সেখানে ক্লিক করে কার্ড বা UPI দিয়ে চেকআউট করলেই প্রথম মাসে কোনও টাকা কাটবে না। সাধারণত যারা আগে কখনও কোনও Paid প্ল্যান নেননি, তাদের একাউন্টেই এই অফার বেশি দেখাচ্ছে। আপনার একাউন্টে না দেখালে অন্য একটি Gmail দিয়ে নতুন একাউন্ট খুলে চেষ্টা করে দেখতে পারেন। তবে মনে রাখবেন, ৩০ দিন পর অটোমেটিক ১,৯৯৯ টাকা কেটে নেবে, তাই শুধু ফ্রিতে ব্যবহার করতে চাইলে ২৫ দিনের মাথায় ক্যানসেল করে দেবেন।
এছাড়াও রয়েছে স্টুডেন্টদের জন্য বড় অফার। আপনি যদি আমেরিকার কোনও কলেজ বা ইউনিভার্সিটির ছাত্র হন, তাহলে ৪ মাসের জন্য সম্পূর্ণ ফ্রি ChatGPT Plus পাবেন, যার ভ্যালু প্রায় ৮০ ডলার। এর জন্য http://chatgpt.com/students/2026 লিঙ্কে গিয়ে আপনার .edu মেইল বা Student ID দিয়ে SheerID ভেরিফিকেশন করলেই অফারটি একটিভ হয়ে যাবে। এই অফারটি ক্লেম করার শেষ তারিখ ৩১ অক্টোবর, ২০২৬। এর বাইরেও OpenAI-র রেফারেল সিস্টেম চালু আছে, যেখানে পরিচিত কোনও Plus ইউজারের রেফারেল লিঙ্ক থেকে জয়েন করলে ৭ থেকে ১৪ দিনের ফ্রি Plus পাওয়া যায়। তবে টেলিগ্রাম বা ইউটিউবে যেসব Lifetime Free Plus Trick বিক্রি হচ্ছে, সেগুলো থেকে সাবধান থাকুন, কারণ ওগুলো স্ক্যাম এবং আপনার ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাওয়ার ভয় থাকে।
