MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • LPG Cylinder Rules: বাড়িতে ইচ্ছেমতো গ্যাস সিলিন্ডার রাখা যায় না! সরকারি নিয়মটা জানেন কি?

LPG Cylinder Rules: বাড়িতে ইচ্ছেমতো গ্যাস সিলিন্ডার রাখা যায় না! সরকারি নিয়মটা জানেন কি?

বাড়িতে চাইলেই ইচ্ছেমতো গ্যাস সিলিন্ডার জমিয়ে রাখা যায় না। একটা বাড়িতে বা দোকানে ঠিক কতগুলো সিলিন্ডার রাখার নিয়ম রয়েছে? চলুন, এই প্রতিবেদনে সেটাই জেনে নেওয়া যাক।

2 Min read
Author : Parna Sengupta
Published : Sep 18 2026, 11:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
বাড়িতে কটা সিলিন্ডার রাখা যায়?
Image Credit : AI Generated

বাড়িতে কটা সিলিন্ডার রাখা যায়?

রান্না করতে করতে হঠাৎ গ্যাস ফুরিয়ে যাওয়ার ঝামেলা এড়াতে অনেকেই বাড়িতে অতিরিক্ত এলপিজি (LPG) সিলিন্ডার কিনে রাখেন। একটা শেষ হলেই যাতে অন্যটা ব্যবহার করা যায়, সেই জন্যই এই ব্যবস্থা। কিন্তু সরকারি নিয়ম বলছে, একটা ডোমেস্টিক কানেকশনে আপনি বাড়িতে সর্বোচ্চ দুটি গ্যাস সিলিন্ডারই রাখতে পারবেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
সিলিন্ডার মজুত করা বেআইনি
Image Credit : Getty

সিলিন্ডার মজুত করা বেআইনি

নিয়ম অনুযায়ী, রোজকার রান্নার জন্য একটা আর ইমার্জেন্সির জন্য আরেকটা সিলিন্ডার আপনি রাখতে পারেন। এর বেশি ভর্তি সিলিন্ডার বাড়িতে জমিয়ে রাখা আইনত অপরাধ এবং ভীষণ বিপজ্জনক।

Related Articles

Related image1
LPG Cylinder Rules Changed: গ্যাস বুকিংয়ের মিলল স্বস্তি! কম সময়েই গ্রাহকদের মিলবে সিলেন্ডার
Related image2
Free LPG Cylinder: বছরে ফ্রি-তে ৩টে গ্যাস সিলিন্ডার পাবে এই পরিবারগুলি, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
36
আগাম অনুমতি
Image Credit : X

আগাম অনুমতি

যদি সত্যিই আপনার আরও সিলিন্ডার লাগে, তবে গ্যাস ডিস্ট্রিবিউটর এবং স্থানীয় প্রশাসনের কাছ থেকে আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এলপিজি গ্যাস খুব তাড়াতাড়ি আগুন ধরে যায়, তাই এই নিয়মগুলো কড়াভাবে মানা হয়।

46
কমার্শিয়াল ব্যবহারের নিয়ম
Image Credit : pinterest

কমার্শিয়াল ব্যবহারের নিয়ম

সাধারণ বাড়ির এই নিয়মগুলো কিন্তু রেস্তোরাঁ, হোটেল বা অন্য কোনও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে খাটে না। তারা যেহেতু অনেক বেশি সিলিন্ডার ব্যবহার করে, তাই তাদের জন্য আলাদা সুরক্ষাবিধি রয়েছে। ব্যবসার কাজে নির্দিষ্ট সংখ্যার বেশি সিলিন্ডার রাখতে হলে স্থানীয় প্রশাসন বা দমকল বাহিনীর কাছ থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। তাই নিজের প্রয়োজন অনুযায়ী সঠিক নিয়ম জেনে গ্যাস এজেন্সির নির্দেশিকা মেনে চলাই সবচেয়ে নিরাপদ।

56
দুর্ঘটনার ঝুঁকি ও বিমার সমস্যা
Image Credit : pinterest

দুর্ঘটনার ঝুঁকি ও বিমার সমস্যা

এক জায়গায় অনেকগুলো সিলিন্ডার জমিয়ে রাখলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। সামান্য গ্যাস লিক করে ইলেকট্রিক সুইচ বা ছোট স্ফুলিঙ্গ থেকে বড়সড় আগুন লেগে যেতে পারে। আর বেশি সিলিন্ডার থাকা মানেই বিপদের মাত্রা কয়েক গুণ বেড়ে যাওয়া। বিনা অনুমতিতে সিলিন্ডার মজুত করলে কড়া আইনি ব্যবস্থা নিতে পারে প্রশাসন। সবচেয়ে বড় কথা, কোনও দুর্ঘটনা ঘটলে বিমার টাকা পাওয়ার ক্ষেত্রেও বড়সড় আইনি জটিলতায় পড়তে হবে আপনাকে।

66
নিরাপদে ব্যবহারের উপায়
Image Credit : AI

নিরাপদে ব্যবহারের উপায়

সিলিন্ডার সবসময় সোজা করে রাখা উচিত। সরাসরি রোদ বা গরম জায়গায় রাখা ঠিক নয়। উনুন, হিটার বা ইলেকট্রিক জিনিসের কাছাকাছি গ্যাস সিলিন্ডার রাখবেন না। যে ঘরে সিলিন্ডার রাখবেন, সেখানে যেন হাওয়া চলাচলের ব্যবস্থা থাকে। রেগুলেটর বা পাইপে ফাটল আছে কি না, তা নিয়মিত চেক করুন। গ্যাস লিক হচ্ছে সন্দেহ হলে দেরি না করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
লাইফস্টাইলের খবর
দেশের খবর
ব্যবসার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
পুজোয় লাইনে দাঁড়িয়েই এক কামড়ে শান্তি! জানুন কলকাতার সেরা ৫ ফেমাস রোলের ঠিকানা
Recommended image2
ChatGPT Plus এবার ফ্রিতেই! ১ মাস নয়, ৪ মাস পর্যন্ত ফ্রি দিচ্ছে OpenAI, কীভাবে পাবেন অফার?
Recommended image3
Cardiac Arrest: নানা পাটেকরের হঠাৎ মৃত্যু হল এই রোগে! কার্ডিয়াক অ্যারেস্টের আগে শরীর কী কী ইঙ্গিত দেয়?
Recommended image4
Balcony Gardening: বারান্দায় বা ছোট বাগানে খুব দ্রুত ফলবে এই ৫টি সবজি
Recommended image5
Grey Hair Remedies: অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে? এই ঘরোয়া টোটকাগুলো কাজে লাগিয়ে দেখুন
Related Stories
Recommended image1
LPG Cylinder Rules Changed: গ্যাস বুকিংয়ের মিলল স্বস্তি! কম সময়েই গ্রাহকদের মিলবে সিলেন্ডার
Recommended image2
Free LPG Cylinder: বছরে ফ্রি-তে ৩টে গ্যাস সিলিন্ডার পাবে এই পরিবারগুলি, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved