পুজোর আগে তেলতেলে ত্বকের জন্য মেক-আপ নষ্ট হয়ে যাচ্ছে? ফাউন্ডেশন বসছে না, মুখ চকচক করছে? পার্লারে না গিয়েও বাড়িতেই পেতে পারেন অয়েল-ফ্রি, ম্যাট ফিনিশ ত্বক। রইল ৫টি সহজ ঘরোয়া উপায়।

পুজো আসছে, নতুন জামা কেনা হয়ে গেছে। কিন্তু তেলতেলে ত্বকের জন্য মেক-আপ একটু পরেই গলে যাচ্ছে? সকালেই মুখ ধুয়েও দুপুরে আবার তেল চকচকে? এই সমস্যা অনেকেরই।

চিন্তা নেই, রান্নাঘরের কয়েকটি জিনিস দিয়েই এই তেল নিয়ন্ত্রণ করা যায়।

*১. মুলতানি মাটি ও গোলাপ জল প্যাক:*

তেল শোষণের জন্য এর থেকে ভালো কিছু নেই। ২ চামচ মুলতানি মাটির সঙ্গে পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে পেস্ট বানান। মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার করলেই তফাৎ বুঝবেন। মেক-আপের আগে এটি করলে মেক-আপ অনেকক্ষণ থাকবে।

*২. বেসন ও দই*:

বেসন প্রাকৃতিক ক্লিনজার। ১ চামচ বেসন, ১ চামচ টক দই ও এক চিমটে হলুদ মিশিয়ে মুখে লাগান। এটি ত্বকের অতিরিক্ত তেল, ময়লা ও ব্ল্যাকহেডস পরিষ্কার করে।

*৩. টমেটো টোনার*:

টমেটোতে আছে প্রাকৃতিক অ্যাসিড যা ত্বকের তেল নিয়ন্ত্রণ করে। একটি টমেটো অর্ধেক কেটে মুখে ৫ মিনিট ঘষুন। তারপর ঠান্ডা জলে ধুয়ে নিন। এটি টোনার হিসেবে পোর্স ছোট করে এবং তেল কমায়।

*৪. বরফের সেঁক*:

মেক-আপ করার আগে একটি পরিষ্কার কাপড়ে বরফ মুড়ে ১ মিনিট মুখে বুলিয়ে নিন। এতে ঘাম কম হবে, পোর্স বন্ধ হবে এবং মেক-আপ বসবে সুন্দরভাবে, ঘণ্টার পর ঘণ্টা থাকবে।

*৫. সঠিকভাবে মুখ ধোয়া*

দিনে ৩ বারের বেশি ফেসওয়াশ ব্যবহার করবেন না। এতে উল্টে তেল আরও বাড়ে। সকালে ও রাতে জেল-বেসড ফেসওয়াশ ব্যবহার করুন। মুখ ধোয়ার পর অবশ্যই অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার লাগান। অনেকেই ভাবেন তেলতেলে ত্বকে ময়েশ্চারাইজার লাগে না, এটি ভুল ধারণা।

পুজোর আগে প্রতিদিন প্রচুর জল খান, ভাজা-মশলাদার খাবার কম খান। আর মেক-আপের শেষে অবশ্যই ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার করুন।