MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • Lung Cancer Symptoms: পোপ চতুর্দশ লিওর ফুসফুসের ক্যানসার! এই লক্ষণগুলো একদম এড়িয়ে যাবেন না

Lung Cancer Symptoms: পোপ চতুর্দশ লিওর ফুসফুসের ক্যানসার! এই লক্ষণগুলো একদম এড়িয়ে যাবেন না

পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে। ভ্যাটিকান জানিয়েছে, মঙ্গলবার রোমের জেমেলি হাসপাতালে ৭১ বছর বয়সি পোপের ৯০ মিনিটের অস্ত্রোপচার সফল হয়েছে। চিকিৎসকরা টিউমারটি বাদ দিয়েছেন। তাঁর কোনও শারীরিক জটিলতা নেই। প্রাথমিক লক্ষণগুলো কী কী?

2 Min read
Author : Parna Sengupta
Published : Oct 16 2026, 08:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
পোপ চতুর্দশ লিওর ক্যানসার
Image Credit : Getty

পোপ চতুর্দশ লিওর ক্যানসার

পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে। ভ্যাটিকানের মেডিক্যাল বুলেটিন জানিয়েছে, মঙ্গলবার রোমের জেমেলি হাসপাতালে ৭১ বছর বয়সি পোপের ৯০ মিনিটের অস্ত্রোপচার সফল হয়েছে। চিকিৎসকরা টিউমারটি বাদ দিয়েছেন। তাঁর কোনও শারীরিক জটিলতা নেই। চিকিৎসকরা তাঁকে এক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। রুটিন চেকআপের সময়ই তাঁর ফুসফুসে এই ছোট টিউমারটি ধরা পড়ে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
পোপের লাং অ্যাডিনোকার্সিনোমা
Image Credit : Getty

পোপের লাং অ্যাডিনোকার্সিনোমা

পোপ মূলত 'লাং অ্যাডিনোকার্সিনোমা'-য় আক্রান্ত হয়েছেন। এটি ফুসফুসের ক্যানসারের একটি ধরন। ফুসফুসের ক্যানসারের যতগুলো কেস দেখা যায়, তার প্রায় ৪০ শতাংশই হল 'নন-স্মল সেল লাং ক্যানসার' (NSCLC)। আর এই লাং অ্যাডিনোকার্সিনোমা হল সেই বিভাগেরই সবচেয়ে সাধারণ একটি সাব-টাইপ বা উপবিভাগ।

Related Articles

Related image1
মুখের ঘা ২ সপ্তাহেও সারছে না? সাধারণ আলসার ভেবে ভুল করবেন না, এই ৭ লক্ষণ হতে পারে মুখের ক্যানসারের সংকেত
Related image2
ফুসফুস ক্যান্সারের আগাম লক্ষণ দেখা যায় আঙ্গুলে! প্রতিকারের সহজ উপায় জানুন এক ক্লিকে
37
চিকিৎসকের মতে ক্যানসারের ধরন
Image Credit : Getty

চিকিৎসকের মতে ক্যানসারের ধরন

থানের কিমস হাসপাতালের কনসালট্যান্ট মেডিক্যাল অঙ্কোলজিস্ট ডা. জিনেশ সিংভি বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি জানান, ফুসফুসের বাইরের দিকে বা ধারে থাকা মিউকাস তৈরি করা গ্রন্থি কোষগুলোতে সাধারণত এই ক্যানসার হয়। শ্বাসনালীর ভেতরের কোষে বা মিউকাস উৎপাদনকারী কোষে হওয়া 'নন-স্মল সেল লাং ক্যানসার'-এরই একটি ধরন হল এই 'লাং অ্যাডিনোকার্সিনোমা' বা lung adenocarcinoma।

47
কতটা মারাত্মক এই ক্যানসার?
Image Credit : Getty

কতটা মারাত্মক এই ক্যানসার?

এটি ফুসফুসের ক্যানসারের অন্যতম সাধারণ একটি রূপ। ডা. জিনেশ আরও জানান, টিউমারের আকার ও অবস্থান দেখে এই রোগের তীব্রতা বোঝা যায়। পাশাপাশি ক্যানসার কোষের বৈশিষ্ট্য এবং রোগটি আশেপাশের লিম্ফ নোড বা অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়েছে কি না, তার ওপর ভিত্তি করেই চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেন।

57
প্রাথমিক লক্ষণগুলো কী কী?
Image Credit : Getty

প্রাথমিক লক্ষণগুলো কী কী?

এই রোগের প্রধান লক্ষণগুলো হল— একটানা কাশি, কাশির সঙ্গে রক্ত বা রক্ত মেশানো কফ ওঠা এবং শ্বাসকষ্ট বা শ্বাস নেওয়ার সময় সাঁই সাঁই শব্দ হওয়া। এর পাশাপাশি বুক, কলারবোন বা পিঠে ব্যথা, বিনা কারণে ওজন কমে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি এবং গলার স্বর ভেঙে যাওয়াও ক্যানসারের ইঙ্গিত দেয়।

67
ঘাড়ে বা গলায় ফোলা ভাব
Image Credit : Getty

ঘাড়ে বা গলায় ফোলা ভাব

ফুসফুসের ক্যানসার ঘাড়ের বা কলারবোনের ওপরের লিম্ফ নোডগুলোতে ছড়িয়ে পড়লে (মেটাস্ট্যাসিস), ঘাড়ের কাছে টিউমার বা ফোলা ভাব দেখা দিতে পারে। তবে ক্যানসার ছাড়াও সাধারণ সংক্রমণ, থাইরয়েডের সমস্যা বা মাথা ও ঘাড়ের অন্যান্য রোগের কারণেও এমনটা হতে পারে।

77
রোজকার কাজে হাঁপিয়ে উঠছেন?
Image Credit : Getty

রোজকার কাজে হাঁপিয়ে উঠছেন?

বয়স্করা বারবার ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো ফুসফুসের সংক্রমণে ভুগলে তা হালকাভাবে নেবেন না। যাঁরা ধূমপান করেন না, তাঁদের হঠাৎ শ্বাসকষ্ট শুরু হওয়া বা হাঁপানি বেড়ে যাওয়া কিন্তু ফুসফুসের ক্যানসারের অন্যতম লক্ষণ।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
স্বাস্থ্যের খবর
লাইফস্টাইলের খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
অষ্টমীর ভোগের লাবড়া বাড়িতে কেন পারফেক্ট হয় না? রইল ঠাকুরবাড়ির মতো স্বাদের সিক্রেট টিপস
Recommended image2
Gold Chain Designs: এই ৫টি ডিজাইনে বানালে খুব সস্তায় পাবেন সোনার চেন
Recommended image3
Pressure Cooker Hacks: কুকার থেকে ডালের জল উপচে পড়ছে? এই একটা জিনিস কয়েক ফোঁটা দিলেই কেল্লাফতে!
Recommended image4
পুজোর আগে স্পা করিয়েও খুশকি যাচ্ছে না? ‘কোল-টার’ শ্যাম্পু কি ব্যবহার করা নিরাপদ?
Recommended image5
Home Decoration: ঘরের কোণে লাগুক শারদোৎসবের ছোঁয়া, অল্প খরচে সাজিয়ে নিন এভাবে
Related Stories
Recommended image1
মুখের ঘা ২ সপ্তাহেও সারছে না? সাধারণ আলসার ভেবে ভুল করবেন না, এই ৭ লক্ষণ হতে পারে মুখের ক্যানসারের সংকেত
Recommended image2
ফুসফুস ক্যান্সারের আগাম লক্ষণ দেখা যায় আঙ্গুলে! প্রতিকারের সহজ উপায় জানুন এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved