Travel Anxiety: ট্যুর প্ল্যান হলেই হাত-পা কাঁপছে? এটা সাধারণ দুশ্চিন্তা নাকি মানসিক রোগ বুঝতে পারছেন না? জেনে নিন দুটোর তফাৎ, লক্ষণ আর কীভাবে কাটাবেন। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Travel Tips: ব্যাগ গোছানোর আগেই মন খারাপ? অফিসের সবাই যখন দার্জিলিং বা গোয়ার প্ল্যান করছে, WhatsApp এ মিম চলছে, তখন আপনার ভিতরটা কেমন যেন করে উঠছে। "ট্রেন লেট হবে", "রাস্তায় শরীর খারাপ করবে", "অচেনা জায়গায় একা কী করব" - এই চিন্তাগুলোই ঘুম কেড়ে নিচ্ছে। ব্যাগ তো দূর, ট্যুরের কথা ভাবলেই হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বন্ধুরা বলছে "তুই বেশি ভাবিস", কিন্তু আপনি জানেন এটা নিছক ভাবনা নয়। আসলে ভ্রমণ নিয়ে আমাদের ভয় দুই রকমের হয়। একটা হল সাধারণ Travel Anxiety আরেকটা হল Hodophobia নামের একটা ফোবিয়া। দুটোকে গুলিয়ে ফেললে কিন্তু সমস্যা।

Travel Anxiety: এটা প্রায় সবারই হয়

যাওয়ার ঝামেলাটাকে ভয়

Travel Anxiety:  মানে হল ভ্রমণজনিত দুশ্চিন্তা। এটা খুব স্বাভাবিক। টিকিট কাটা হল তো, হোটেল বুকিং ঠিক আছে তো, অচেনা খাবার পেটে সইবে তো, পকেটমার হবে না তো - এই হাজারটা "যদি" মাথার মধ্যে ঘুরতে থাকে। ট্যুরের ২-৩ দিন আগে থেকে নার্ভাস লাগে, রাতে ঘুম কম হয়, বারবার লিস্ট মেলানো হয়। কিন্তু মজা হল, ট্রেনে চেপে বসলেই বা গন্তব্যে পৌঁছে গেলেই ৮০% টেনশন হাওয়া। তারপর শুধু ঘোরা আর মজা। মানে এখানে আপনি "প্রসেসটাকে" ভয় পাচ্ছেন, "ঘুরতে যাওয়াটাকে" নয়। এটা অস্থায়ী এবং প্ল্যানিং শেষ হলেই ঠিক হয়ে যায়।

Hodophobia: এটা শুধু টেনশন নয়, এটা রোগ :

ভ্রমণ শব্দটাকেই ভয়:

Hodophobia গ্রিক শব্দ থেকে এসেছে। Hodos মানে যাত্রা আর Phobos মানে ভয়। এটা WHO স্বীকৃত একটা Anxiety Disorder। এখানে সমস্যাটা শুধু প্ল্যানিং নিয়ে নয়। বাড়ি থেকে বেরোনোর কথাটা ভাবলেই শরীর খারাপ লাগে। পাড়ার মোড়ে ওষুধ কিনতে যেতেও বুক ধড়ফড় করে, প্রচুর ঘাম হয়, শ্বাস নিতে কষ্ট হয়। মাথায় আসে "রাস্তায় অজ্ঞান হয়ে যাব", "কেউ হেল্প করবে না"। এই কারণে অনেকে চাকরির ইন্টারভিউ, ডাক্তার দেখানো এমনকি আত্মীয়ের বাড়ির নিমন্ত্রণও ক্যান্সেল করে দেয়। ট্যুরে গিয়েও শান্তি নেই কারণ তখন বাড়ি ফেরার টেনশন শুরু হয়। খুব সহজে বললে, Anxiety তে আপনি ঝামেলাকে ভয় পান আর Hodophobia তে আপনি নড়াচড়া করাটাকেই ভয় পান।

নিজেকে কীভাবে চিনবেন?

নিজেকে শুধু ৩টে প্রশ্ন করুন। এক, আপনার ভয়টা কখন সবচেয়ে বেশি হয়? শুধু বড় ট্যুর প্ল্যান করার সময় হলে সেটা Anxiety। আর ট্যুরের কথা ভাবলেই হলে সেটা Hodophobia। দুই, গন্তব্যে পৌঁছে কী হয়? এক ঘণ্টার মধ্যে নরমাল হয়ে গেলে Anxiety। আর দুদিন পরেও মন খচখচ করলে Hodophobia। তিন, দূরত্বের সাথে ভয়ের সম্পর্ক আছে কি? ৫০ কিমি শুনলে ভয় পেলে Anxiety। আর ২ কিমি শুনলেও প্যানিক হলে সেটা Hodophobia হওয়ার সম্ভাবনা বেশি।

সমাধান আছে, ভয় পাবেন না:

ছোট স্টেপ আর প্রয়োজনে ডাক্তার:

যদি Travel Anxiety হয় তাহলে সবচেয়ে ভালো উপায় হল ওভার প্ল্যানিং বন্ধ করা। সবকিছু একটা লিস্টে লিখে ফেলুন তারপর বারবার চেক করবেন না। প্রথমে ১ দিনের কাছের কোনো জায়গায় ঘুরে আসুন। আত্মবিশ্বাস বাড়বে। সাথে কোনো বন্ধুকে রাখুন আর টেনশন হলে ৪-৫-৬ ব্রিদিং করুন। আর যদি Hodophobia হয় তাহলে একা একা ঠিক করার চেষ্টা করবেন না। একজন ভালো সাইকোলজিস্টের কাছে যান। CBT থেরাপি এবং Exposure Therapy এর মাধ্যমে এই ভয় পুরোপুরি কাটানো সম্ভব। খুব বেশি সমস্যা হলে ডাক্তার সাময়িক ওষুধও দিতে পারেন। লজ্জা পাওয়ার কিছু নেই, এটা একটা চিকিৎসাযোগ্য সমস্যা।

ভ্রমণের আগে একটু নার্ভাস হওয়া দোষের কিছু নয়। কিন্তু সেই ভয় যদি আপনার ডানা কেটে দেয়, আপনাকে ঘরবন্দি করে দেয় তাহলে সেটাকে গুরুত্ব দিতেই হবে। মনে রাখবেন পাহাড়, সমুদ্র, জঙ্গল আর নতুন মানুষের গল্প সব আপনার জন্য অপেক্ষা করছে। আজ থেকেই ছোট একটা স্টেপ নিন। বাড়ির কাছের পার্কে একা ১০ মিনিট হেঁটে আসুন। আস্তে আস্তে দূরত্ব বাড়ান। ভয়কে জয় করেই তো জীবন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।