ক্যাম্পেনে অংশগ্রহণ কারীরা আগামী গ্রীষ্মকালটি কাটানোর সুযোগ পাবেন ফিনল্যান্ডে, যখন বরফে ঢাকা এই দেশের আবহাওয়া বিশ্বের অন্যান্য দেশের বাসিন্দাদের পক্ষে অনুকূল হবে। তাছাড়া আকাশে সূর্য থাকার মেয়াদও অপেক্ষাকৃত বাড়বে সে সময়ে।
টানা নবম বারের মতো বিশ্বের সুখী দেশ হল ফিনল্যান্ড (Finland)। তাদের দেশে বিনামূল্যে ভ্রমণের সুযোগ দিচ্ছে। যেখানে যাতায়াত, থাকা ও খাওয়ার খরচ সম্পূর্ণ ফিনল্যান্ড সরকার বা ট্যুরিজম বোর্ড বহন করবে। 'Chill Like a Finn' ক্যাম্পেইনের আওতায় নির্বাচিত ভাগ্যবানরা জুন মাসে সাত দিনের জন্য ফিনল্যান্ডের লেকল্যান্ড অঞ্চলে প্রকৃতির মাঝে সময় কাটানোর সুযোগ পাবেন, যার আবেদন প্রক্রিয়া ২৯ মার্চ, ২০২৬ পর্যন্ত চলবে।
ফ্রি ফিনল্যান্ড ভ্রমণের বিস্তারিত তথ্য:
বুড়িছোঁয়ার ঢঙে চিরাচরিত সাইটসিয়িং এখন অতীত! এই ট্রিপের মূলমন্ত্রই ধৈর্য। অংশগ্রহণ কারীদের নিয়ে যাওয়া হবে কাছাকাছির জায়গাগুলোয়। স্থানীয় ঐতিহ্য কেমনভাবে প্রভাবিত করে নাগরিক জীবন, দেখানো হবে তা। ক্যাম্পেনে অংশগ্রহণকারীরা আগামী গ্রীষ্মকালটি কাটানোর সুযোগ পাবেন ফিনল্যান্ডে, যখন বরফে ঢাকা এই দেশের আবহাওয়া বিশ্বের অন্যান্য দেশের বাসিন্দাদের পক্ষে অনুকূল হবে। তাছাড়া আকাশে সূর্য থাকার মেয়াদও অপেক্ষাকৃত বাড়বে।
ভ্রমণ শুরু হবে ফিনল্যান্ডের রাজধানী হেলসিনকি দিয়ে। তারপর ফিনল্যান্ডের মনমুগ্ধকর ল্যান্ডস্কেপ, জঙ্গল, হ্রদ ও সমুদ্রসৈকতে ঘুরবেন পর্যটকরা। অংশ নিতে পারবেন নেচার ওয়াক, সওনা ও ওয়েলনেস সেশনে।
* ভ্রমণের ধরন: এটি একটি 'এক্সপেরিয়েন্সিয়াল' বা অভিজ্ঞতামূলক ভ্রমণ, যা ফিনিশদের সুখী জীবনের রহস্য বোঝার ওপর জোর দেয়।
* কোথায় যাবেন: ফিনল্যান্ডের লেকল্যান্ড (Lakeland) অঞ্চল, যা ইউরোপের বৃহত্তম লেক ডিস্ট্রিক্ট।
* কার্যক্রম: স্থানীয়দের সাথে সনা (sauna) উপভোগ, জঙ্গলে হাঁটা, লেকের পাড়ে সময় কাটানো এবং প্রকৃতির সাথে সংযুক্ত হওয়া।
* খরচ: থাকা, খাওয়া এবং যাতায়াতের সম্পূর্ণ খরচ বহন করবে 'ভিজিট ফিনল্যান্ড' (Visit Finland)।
আবেদন করবেন কিভাবে:
১. ওয়েবসাইট: ভিজিট ফিনল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া পেজে আবেদন করতে হবে।
2. ভিডিও/ফর্ম: নিজের সম্পর্কে এবং কেন আপনি প্রকৃতির সাথে সংযুক্ত হতে চান, তা জানিয়ে একটি ছোট ভিডিও বা ফর্ম পূরণ করতে হতে পারে।
৩. আবেদনের শেষ তারিখ: ২৯ মার্চ, ২০২৬।
এটি একটি চমৎকার সুযোগ, যেখানে কোনো খরচ ছাড়াই বিশ্বের সুখী দেশে গিয়ে সেখানকার জীবনযাত্রার অভিজ্ঞতা নেওয়া সম্ভব।
