ডায়েটিশিয়ান এবং ইউটিউবার সুমন পাহুজা পছন্দের খাবার ত্যাগ না করে এক বছরের মধ্যে ৯৯ কেজি থেকে ওজন কমিয়ে শিরোনামে এসেছেন। তিনি 'ফ্যাট টু ফ্যাব ডায়েট ক্লিনিক'-এর প্রতিষ্ঠাতা, যিনি নিজের অনুপ্রেরণাদায়ক যাত্রায় শূন্য থেকে ৬০ কোটি টাকার মালিক হয়েছেন।
কদিন ধরে খবরে ডায়েটিশিয়ান এবং ইউটিউবার সুমন পাহুজা। তিনি তাঁর খাবার ত্যাগ না করে এক বছরের মধ্যে ওজন কমিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন। জানা গিয়েছিল, এক সময় তাঁর ওজন ৯৯ কেজিতে পৌঁছেছিল। সেখান থেকে ওজন কমিয়েছেন। তবে, কঠিন ডায়েটিং না করে পছন্দের খাবার খেয়েই ওজন কমিয়েছেন সুমন পাহুজা। জেনে নেওয়া যাক কে এই সুমন পাহুজা। কত সম্পত্তির মালিক তিনি?
বর্তমান সমাজে স্বাস্থ্যসেবা, ফিটনেস, স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ঘটেছে। নিজেকে সুস্থ রাখতে ও সঠিক চেহারা ধরে রাখতে সকলেই নিয়ে চলছে নানান উদ্যোগ। সে কারণে বাজারে তৈরি হয়েছে প্রতিযোগিতাও। আর এই প্রতিযোগিতার বাজারে নিজের অবস্থা পাকা করেছে ফ্যাট টু ফ্যাব ডায়েট ক্লিনিক। এর প্রতিষ্ঠাতা সুমন পাহুজা।
তাঁর শূন্য থেকে ৬০ কোটির টাকার মালিক হওয়ার মতো অনুপ্রেরণাদায়ক যাত্রা সকলের নজর কেড়েছে। তিনি নিজের ক্লায়েন্টদের ডায়েট প্ল্যান প্রদান করে, সুস্থতার বিষয় পরমার্শ দিয়ে, ভেষজ পণ্য ও ডিজিটাল ফিটনেস প্রোগ্রামের মাধ্যমে নিজের ব্র্যান্ডের সুপরিচয় গড়ে তুলেছেন। তাঁর ক্লিনিক থেকে ওজন কমানোর বিষয় প্রোগ্রাম, ডায়জেসটিভ হেলথ সলিউশন, পিসিওডি ও থাইরয়েড বিষয় ডায়েট প্ল্যান নিয়ে অনেকেই সুস্থ হয়ে উঠেছেন।
তাঁর জীবনের বিশেষ দিকটি হল মানুষের স্বাস্থ্যকর জীবন অর্জনে সহায়তা করার পাশাপাশি নিজের ব্যবসার পরিধি ক্রমাগত প্রসারিত করার দৃঢ় সংকল্প নেন। বর্তমানে, তাঁর পরামর্শে উপকার পেয়েছেন বহু মানুষ।
অন্যদিকে তিনি একজন ওয়েলনেস কোচ, মোটিভেশনাল স্পিকার এবং ডিজিটাল কন্টেট ক্রিয়েটর। তাঁর সংস্থা প্রথাগত ডায়েট পরামর্শের বাইরেও ডিজিটাল ওয়েলনেস প্রোগ্রাম, লাইফস্টাইল কোচিং এবং পুষ্টি ও ব্যক্তিগত পরিচর্যার পরামর্শ দিয়ে থাকেন। সদ্য তিনি এসেছেন খবরে। তিনি তাঁর খাবার ত্যাগ না করে এক বছরের মধ্যে ওজন কমিয়েছেন বলে জানা যায়। এক সাক্ষাৎকারে তিনি জানান পাওভাজি এবং ছোলে ভাটোরে খেয়েই ওজন কমিয়েছেন।


