MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Lifestyle
  • Relationship
  • Relationship Tips: সিনেমা থেকে ডেটিং- পুরনো প্রেম তাজা হবে সহজ উপায়, দাম্পত্য জীবন সুখের করতে মেনে চলুন এই সকল বিশেষ টিপস

Relationship Tips: সিনেমা থেকে ডেটিং- পুরনো প্রেম তাজা হবে সহজ উপায়, দাম্পত্য জীবন সুখের করতে মেনে চলুন এই সকল বিশেষ টিপস

ধীরে ধীরে দাম্পত্য জীবনে ভালোবাসা ফিকে হতে থাকে। এবার তাজা করুন সেই পুরনো প্রেমে। ছোট খাটো নানান বিষয় দাম্পত্য সমস্যা চলতেই থাকলে তা সমাধান করতে হবে আপনাকেই। এবার থেকে দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখতে চাইলে এই কয়টি কাজ করুন। মিলবে উপকার।

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Jul 04 2023, 12:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Getty

মনের কথা খুলে বলুন-

মনের কথা মনে চেপে না রেখে পার্টনারের সঙ্গে তা আলোচনা করুন। তার কোনও বিষয় আপনার খারাপ লাগতেই পারে। তাই বলে সেটা মনে চেপে না রেখে খোলামেলা আয়োচনা করুন। এতে সমস্যা থেকে মিলবে মুক্তি। কারণ ভুল বোঝাবুঝির কারণে অধিকাংশ সমস সমস্যা চলতেই থাকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : pexels

সময় কাটান-

সারাদিন যতই ব্যস্ত থাকুন না কেন, একে অপরকে সময় দিন। সময়ের অভাবে অবহেলার কারণে অধিকাংশ সম্পর্ক নষ্ট হতে শুরু করে। একে অপরকে সময় না দেওয়ায় মনের মধ্যে হাজারও খারাপ লাগা জমতে থাকে। এর থেকে শুরু হয় সমস্যা। তাই সম্পর্কের উন্নতি করতে চাইলে মেনে চলুন এই বিশেষ টিপস।

310
Image Credit : Getty

সম্পর্কে সৎ থাকুন-

সম্পর্ক সঠিক রাখতে সম্পর্কে সৎ থাকা জরুরি। পার্টনারের সঙ্গে ভুলেও কোনও চিটিং করবেন না। তার প্রতি ও সম্পর্কের প্রতি সর্বদা সৎ থাকুন। এতে সম্পর্কের উন্নতি হবে। চাইলে সিনেমা দেখতে যেতে পার। এতে সম্পর্কে মজবুত হবে।

410
Image Credit : Getty

যৌন সম্পর্ক

দাম্পত্য জীবন সুখের করতে যৌন সম্পর্ককে গুরুত্ব দিতে হবে। দাম্পত্য জীবনে যৌন মিলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যৌন জীবন সুখের না হলে তার প্রভাব পড়তে পারে সম্পর্কের ওপর। এই কারণে দাম্পত্য সম্পর্ক চিড় ধরতে পারে।

510
Image Credit : Getty

রোম্যান্টিক ডেট-

দাম্পত্য সম্পর্ক সুন্দর করতে অবশ্যই একে অপরকে সময় দিন। মাসে অন্তত নির্দিষ্ট একটি দিন ডেটে যান। সকল বিবাদ ভুলে সময় উপভোগ করুন। একে অপরকে সময় দিন। এতে সম্পর্কে উন্নতি হবে। মেনে চলুন এই সকল বিশেষ টিপস।

610
Image Credit : Getty

মানিয়ে নেওয়ার চেষ্টা –

সুখী দাম্পত্য জীবনের আরও এক চাবিকাঠি হল, মানিয়ে নেওয়া। সব সময় মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। সব সময় নিজের মত তার ওপর না চাপিয়ে তার কথাওর গুরুত্ব দিন। তা না হলে সম্পর্ক টেকা কঠিন। সম্পর্কের উন্নতি করতে চাইলে সব সময় দুজনকে মানিয়ে নিতে হবে।

710
Image Credit : Getty

মাথা গরম করবেন না-

যে কোনও সম্পর্ক সুন্দর করতে হলে, নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ রাখা দরকার। রাগের মাথায় তাকে এমন কোনও কথা বললেন না যাতে তার খারাপ লাগে। তাই রাগ রাখুন নিয়ন্ত্রণে। তেমনই সম্পর্কে সব সময় আবেগে ভেসে যাওয়া উচিত নয়। এতেও খারাপ প্রভাব পড়ে।

810
Image Credit : Getty

পুরনো বিবাদ-

সম্পর্কে টুকটাক অশান্তি হতেই পারে। কিন্তু, ঝগড়ার সময় ভুলেও পুরনো বিষয় টেনে বিবাদ করবেন না। বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করুন। যতটা পারবেন অশান্তি ততটা দূরে রাখুন। অনেক সময় রাগের মাথায় করা কোনও কাজ সম্পর্ক পুরো নষ্ট করতে পারে।

910
Image Credit : Getty

গোপনীয়তাকে সম্মান করুন-

দাম্পত্য জীবন সুখের করতে অবশ্যই এই টোটকা মেনে চলুন। একে অপরের গোপনীয়তাকে সম্মান করুন। তা না হলে বিবাদ বাড়তেই থাকবে। একে অপরকে বিশ্বাস করুন। অকারণ সন্দেহ করার প্রবণতা সম্পর্ককে নষ্ট করে দিতে পারে।

1010
Image Credit : Getty

পাশে থাকুন-

যে কোনও পরিস্থিতিতে পার্টনারের পাশে দাঁড়ান। পার্টনারকে সব সময় সব রকম ভাবে সাহায্য করুন। তার সুবিধার কথা মাথায় রাখুন। কোনও জটিল পরিস্থিতিতে তাঁকে একা ছেড়ে যাবেন না। তা না হলে সম্পর্কে আরও অবনতি হতে পারে।

Relationship Tips (রিলেশনশিপ টিপস): Get Men and Women Relationship Advice & Dating Tips in Bangla. Read stories on different aspects of relationship from husband and wife, married life in Bangla at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৩টে কাজ ভুলেও নয়! নইলে নিজেই নিজেকে শেষ করবেন
Recommended image2
Toxic Wife: আপনার স্ত্রী কি 'বিষাক্ত'? এই লক্ষণগুলো দেখলেই বুঝবেন
Recommended image3
Maharashtra iPhone Case: ৩ জনের মৃত্যুর পিছনে শুধু EMI সমস্যা? সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নয়া জল্পনা
Recommended image4
Chanakya Niti: আপনজনই সবচেয়ে বড় বিপদ! নিজেকে বাঁচাতে মেনে চলুন চাণক্যের এই ৫ টোটকা
Recommended image5
সঙ্গীর পাশে বসে ফোন ঘাঁটছেন? এই ৫ টি অভ্যাস আপনার সম্পর্কটাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved