MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Annapurna Bhandar Online Application
Janmashtami 2026 Date
Annapurna Bhandar
Krishna Janmashtami Wishes in Bengali
8th Pay Commission
West Bengal DA Date
How to Remove Ink Stains from School Uniforms?
Philips Smartphone
West Bengal Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Lifestyle
  • Relationship
  • একাকীত্বে ভোগা পুরুষ ও মহিলারা ঠিক কী চাইছেন? সমীক্ষায় অবাক করা তথ্য

একাকীত্বে ভোগা পুরুষ ও মহিলারা ঠিক কী চাইছেন? সমীক্ষায় অবাক করা তথ্য

পুরুষ ও মহিলাদের শারীরিক গঠনের পাশাপাশি মানসিকতা আলাদা। পুরুষ ও মহিলাদের আবেগও আলাদা। প্রেমের ক্ষেত্রেও পুরুষ ও মহিলাদের মনোভাব আলাদা। এক সমীক্ষায় এ বিষয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Dec 01 2024, 07:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
যে পুরুষ ও মহিলারা একাকীত্ব ও নিঃসঙ্গতায় ভুগছেন, তাঁদের মানসিক অবস্থা কী একরকম?
Image Credit : our own

যে পুরুষ ও মহিলারা একাকীত্ব ও নিঃসঙ্গতায় ভুগছেন, তাঁদের মানসিক অবস্থা কী একরকম?

একাকী পুরুষ ও মহিলাদের মানসিকতা নিয়ে সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তাঁদের মানসিকতা যে কতটা আলাদা, তা বোঝা গিয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
যে পুরুষরা নিঃসঙ্গতায় ভুগছেন, তাঁরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে আগ্রহী, মহিলারা নন
Image Credit : our own

যে পুরুষরা নিঃসঙ্গতায় ভুগছেন, তাঁরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে আগ্রহী, মহিলারা নন

সমীক্ষায় জানা গিয়েছে, একাকী পুরুষরা নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে আগ্রহী। তাঁরা নতুন সম্পর্কের পথ খুঁজছেন। কিন্তু নিঃসঙ্গতায় ভোগা মহিলারা নতুন করে কোনও সম্পর্কে জড়িয়ে পড়তে চাইছেন না।

38
বিয়ে বা প্রেমে বিচ্ছেদের পর বেশিরভাগ মহিলাই জানিয়েছেন, তাঁরা একা থাকতে চান
Image Credit : our own

বিয়ে বা প্রেমে বিচ্ছেদের পর বেশিরভাগ মহিলাই জানিয়েছেন, তাঁরা একা থাকতে চান

সমীক্ষায় অংশগ্রহণ করা মহিলাদের মধ্যে যাঁদের বিবাহ বিচ্ছেদ হয়েছে, তাঁদের ৭০ শতাংশেরও বেশি নিঃসঙ্গতায় ভুগছেন। কিন্তু তাঁরা আর প্রেম বা বিয়েতে আগ্রহী নন।

48
প্রেমের বিষয়ে সমাজে যে প্রচলিত ধারণা রয়েছে, তা ভুল প্রমাণ করে দিয়েছে সমীক্ষা
Image Credit : our own

প্রেমের বিষয়ে সমাজে যে প্রচলিত ধারণা রয়েছে, তা ভুল প্রমাণ করে দিয়েছে সমীক্ষা

এতদিন অনেকের ধারণা ছিল, পুরুষদের মতোই মহিলারাও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে আগ্রহী। কিন্তু এই সমীক্ষা সম্পূর্ণ অন্য কথা বলছে। নিঃসঙ্গ পুরুষরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে চাইলেও, একাকীত্বে ভোগা মহিলারা একেবারেই তা চাইছেন না।

58
নিঃসঙ্গ মহিলাদের কোনও সম্পর্কে জড়ি্য়ে না পড়ার প্রবণতা একেবারেই নতুন নয়
Image Credit : our own

নিঃসঙ্গ মহিলাদের কোনও সম্পর্কে জড়ি্য়ে না পড়ার প্রবণতা একেবারেই নতুন নয়

২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এক গবেষণায় জানা যায়, যে মহিলারা আবেগপ্রবণ কোনও সম্পর্কেই জড়িয়ে নেই, তাঁদের মধ্যে অর্ধেকেই কোনওরকম সম্পর্কে জড়িয়ে পড়তে চান না।

68
যত দিন যাচ্ছে উচ্চশিক্ষিত ও স্বনির্ভর মহিলারা একাকী জীবন বেছে নিচ্ছেন
Image Credit : Freepik

যত দিন যাচ্ছে উচ্চশিক্ষিত ও স্বনির্ভর মহিলারা একাকী জীবন বেছে নিচ্ছেন

২০২২ সালেও নিঃসঙ্গ মহিলাদের নিয়ে গবেষণা করা হয়। এই গবেষণায় ৫৬ শতাংশ মহিলা জানান, তাঁরা কোনওরকম সম্পর্কে জড়াতে চান না।

78
গবেষণায় জানা গিয়েছে, প্রেম-বিয়ে সম্পর্কে নিঃসঙ্গ পুরুষ ও মহিলাদের মনোভাব সম্পূর্ণ আলাদা
Image Credit : Getty

গবেষণায় জানা গিয়েছে, প্রেম-বিয়ে সম্পর্কে নিঃসঙ্গ পুরুষ ও মহিলাদের মনোভাব সম্পূর্ণ আলাদা

যে নিঃসঙ্গ পুরুষরা কখনও বিয়ে করেননি, তাঁদের বেশিরভাগই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে আগ্রহী। যে একাকী পুরুষরা অতীতে বিয়ে করেছেন, তাঁরাও নতুন করে সম্পর্কে জড়িয়ে পড়তে আগ্রহী।

88
মহিলারা কি একবার কোনও পুরুষকে বিশ্বাস করে ঠকে যাওয়ার পর আর কোনও সম্পর্কে জড়াতে চান না?
Image Credit : Getty

মহিলারা কি একবার কোনও পুরুষকে বিশ্বাস করে ঠকে যাওয়ার পর আর কোনও সম্পর্কে জড়াতে চান না?

গবেষণা বলছে, মহিলারা কোনও পুরুষ সঙ্গীর বদলে বন্ধু বা পরিবারের সঙ্গে একাকীত্ব, মানসিক সমস্যা ভাগ করে নিতে চাইছেন। তাঁরা একবার বিচ্ছেদের পর নতুন করে আর কোনও পুরুষকে বিশ্বাস করতে চাইছেন না।

Relationship Tips (রিলেশনশিপ টিপস): Get Men and Women Relationship Advice & Dating Tips in Bangla. Read stories on different aspects of relationship from husband and wife, married life in Bangla at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
ফেলো কড়ি, মিলবে পুজোর পার্টনার! ঘণ্টায় বুকিং, হাত ধরে ঠাকুর দেখা— ভাইরাল পোস্টে তোলপাড়
Recommended image2
Chanakya Niti: আপনার স্ত্রীকে এই চার ধরনের মানুষের থেকে দূরে রাখুন, সংসারে শান্তি ফিরবে
Recommended image3
প্রেমিক না, যেন বাচ্চা সামলাচ্ছেন! সব দায়িত্ব আপনার ঘাড়ে? অজান্তেই ‘Mankeeping’-এর ফাঁদে পড়েননি তো?
Recommended image4
সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলছেন! এই ৫টি লক্ষণ বলছে আপনি 'People Pleaser' হয়ে গেছেন
Recommended image5
ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৩টে কাজ ভুলেও নয়! নইলে নিজেই নিজেকে শেষ করবেন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved