Lionel Messi: বিশ্বকাপ ফুটবলে (2026 FIFA World Cup) খেলার জন্য তৈরি হচ্ছেন আর্জেন্টিনার (Argentina) অধিনায়ক লিওনেল মেসি। তিনি দেশকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতানোর বিষয়ে আত্মবিশ্বাসী। এবারের বিশ্বকাপে খেলার পরেই পাকাপাকিভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন মেসি। তিনি নিজেই সে কথা ভেবে দুঃখিত।

DID YOU
KNOW
?
ফের বিশ্বজয়ই লক্ষ্য
আর্জেন্টিনা এখনও পর্যন্ত ৩ বার বিশ্বকাপ জিতেছে। এবারও বিশ্বকাপ জেতাই লিওনেল মেসিদের লক্ষ্য।

Argentina vs Zambia: বুধবারই কি আর্জেন্টিনার মাটিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন লিওনেল মেসি? (Lionel Messi) সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, বুয়েনস আইরেসের (Buenos Aires) লা বমবনেরায় (La Bombonera) জাম্বিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ শেষ হওয়ার পর মেসির চোখে জল দেখা যায়। এই দৃশ্য দেখে তাঁর অনুরাগীদেরও চোখের জল বাঁধ মানেনি। স্টেডিয়ামে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। বিশ্বকাপের (2026 FIFA World Cup) আগে দেশের মাটিতে এদিনই আর্জেন্টিনার শেষ ম্যাচ ছিল। জাম্বিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য মাঠে নামার মুহূর্ত থেকেই আবেগপ্রবণ ছিলেন মেসি। তিনি যখন কিক-অফের আগে সতীর্থদের সঙ্গে দাঁড়িয়েছিলেন, দর্শকরা গ্যালারি থেকে চিৎকার করছিলেন, গান গাইছিলেন, ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ করছিলেন, তখন থেকেই মেসির মুখ দেখে মনে হচ্ছিল তিনি প্রাণপণে আবেগ ধরে রাখার চেষ্টা করছেন। ম্যাচ শেষ হওয়ার পর মেসি চোখের জল মুছছেন। তিনি চেষ্টা করেও আবেগ ধরে রাখতে পারছিলেন না।

দেশের মাটিতে শেষ ম্যাচে গোল মেসির

আর্জেন্টিনার মাটিতে এটাই যদি মেসির শেষ ম্যাচ হয়, তাহলে এই ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে। জাম্বিয়ার বিরুদ্ধে ৫-০ জয় পেয়েছে আর্জেন্টিনা। নিজে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোলও করিয়েছেন মেসি। তিনি ম্যাচের চতুর্থ মিনিটেই জুলিয়ান আলভারেজকে (Julian Alvarez) দিয়ে গোল করান। এরপর ৪৩ মিনিটে নিজে গোল করেন। ভ্যালেনটিন বার্কো (Valentin Barco), নিকোলাস ওটামেন্ডিও (Nicolas Otamendi) গোল করেন।

Scroll to load tweet…

ফের বিশ্বকাপ জয়ের আবদার অনুরাগীদের

এদিন ম্যাচ শেষ হওয়ার পর দর্শকরা উঠে দাঁড়িয়ে মেসিকে অভিবাদন জানান। তাঁরা অধিনায়কের কাছে আবদার জানান, আর্জেন্টিনাকে আরও একবার বিশ্বকাপ জেতাতে হবে। ১১ জুন শুরু হচ্ছে বিশ্বকাপ। এই টুর্নামেন্ট হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র (United States of America), কানাডা (Canada) ও মেক্সিকোতে (Mexico)। এবারই শেষ বিশ্বকাপ খেলতে নামছেন মেসি। দেশকে ফের সাফল্য এনে দেওয়াই এই কিংবদন্তির লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।