Asian Games 2026: ২৩৮ পয়েন্ট নিয়ে খেলা শেষ করে তারা। চিনের সংগ্রহ ছিল ২৩৭ পয়েন্ট। যদিও চিন একটি '৮' স্কোর করে পিছিয়ে পড়ে। অন্যদিকে, ভারত শেষ ধাপে নিখুঁত পারফর্ম করে এবং নৈপুণ্য দেখিয়ে এক পয়েন্টের ঘাটতি পুষিয়ে নেয়। শেষপর্যন্ত, এশিয়ান গেমসের মঞ্চে চিনকে হারিয়ে সেরার শিরোপা জিতল ভারতের পুরুষ তীরন্দাজি দল। ঘরে এল আরেকটি পদক।

Asian Games 2026: কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স ভারতের পুরুষ তীরন্দাজি দলের। এই নিয়ে পরপর তিনটি সোনা চলে এল তীরন্দাজি থেকে। এবার সোনা জিতল ভারতীয় পুরুষ তীরন্দাজি দল। ২৩৮ পয়েন্ট নিয়ে খেলা শেষ করে তারা (Asian Games 2026)। চিনের সংগ্রহ ছিল ২৩৭ পয়েন্ট। যদিও চিন একটি '৮' স্কোর করে পিছিয়ে পড়ে। অন্যদিকে, ভারত শেষ ধাপে নিখুঁত পারফর্ম করে এবং নৈপুণ্য দেখিয়ে এক পয়েন্টের ঘাটতি পুষিয়ে নেয়। শেষপর্যন্ত, এশিয়ান গেমসের মঞ্চে চিনকে হারিয়ে সেরার শিরোপা জিতল ভারতের পুরুষ তীরন্দাজি দল। ঘরে এল আরেকটি পদক (India medal tally Asian Games 2026)।

সোনার পর সোনা! এবার পদক জিতল ভারতের পুরুষ তীরন্দাজ দল, বাড়ছে মেডেলের সংখ্যা

যদিও এটা ঠিক যে, ফাইনাল ম্যাচের তৃতীয় সেট শেষে চিন ১৭৯-১৭৮ ব্যবধানে ভারতের থেকে এগিয়ে ছিল। স্বর্ণপদকের লড়াইয়ের শেষ সেটটিতে নামার আগে ভারত মাত্র ১ পয়েন্টের জন্য পিছিয়ে ছিল। আর সেটাই তারা পুষিয়ে দিল ফাইনাল ল্যাপে এসে। শেষ ধাপে অসাধারণ পারফর্ম করে ভারতের পুরুষ তীরন্দাজি দল। নিঃসন্দেহে অনবদ্য দক্ষতা এবং নৈপুণ্য দেখিয়ে এক পয়েন্টের ঘাটতি পুষিয়ে দেয় তারা। সেই সুবাদেই এশিয়ান গেমস ২০২৬-এর মঞ্চে চিনকে হারিয়ে সেরার শিরোপা জিতে নিল ভারতের পুরুষ তীরন্দাজি দল। দেশের মুকুটে আরও একটি পদক। অন্যদিকে, ভারতীয় বক্সার প্রিয়া ঘাংঘাস বুধবার আইচি-নাগোয়ায় চলতি এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতলেন। কমনওয়েলথ গেমস ২০২৬-এর এই সোনাজয়ী মহিলাদের ৬০ কেজি বিভাগের সেমিফাইনালে চিনের ইয়াং চেংইউয়ের কাছে পরাজিত হন তিনি।

২৩৮ পয়েন্ট নিয়ে চিনকে হারিয়ে দেয় ভারত

তবে তীরন্দাজিতে ব্যাক-টু-ব্যাক সাফল্য পেল টিম ইন্ডিয়া। কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে বুধবার, ২৩৮ পয়েন্ট নিয়ে চিনকে হারিয়ে দেয় ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।