Asian Games 2026 Team India:টানা দ্বিতীয়বার এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে উঠল টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার সেমিতে শ্রীলঙ্কাকে ১২৪ রানে হারিয়ে সোনা জয়ের ম্য়াচে উঠে গেলেন শ্রেয়স আইয়ার-রা। গত এশিয়াডে আফগানিস্তানকে হারিয়ে সোনা জিতেছিল টিম ইন্ডিয়া।
Asian Games 2026 Team India: টানা দ্বিতীয়বার এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে উঠল টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ১২৪ রানে হারিয়ে সোনা জয়ের ম্য়াচে উঠে গেলেন শ্রেয়স আইয়ার-রা। শনিবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। সেমিফাইনালে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে শাহিবজাদা ফারহানের নেতৃত্বে খেলা পাকিস্তান। ব্রোঞ্জ জয়ের ম্য়াচে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। গত এশিয়াডে আফগানিস্তানকে হারিয়ে সোনা জিতেছিল টিম ইন্ডিয়া। জাপানে এদিন অনবদ্য ক্রিকেট খেললেন ইশান কিষাণ, জসপ্রীত বুমরা-রা।
অনবদ্য ব্য়াটিং ইশান কিশান, বৈভব সূর্যবংশীর
এদিন সেমিফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান। ৪৬ বলে ৮০ রানের অপরাজিত অনবদ্য ইনিংস খেলেন ইশান কিশান। ওপেন করতে নেমে ভাল শুরু করেন বৈভব সূর্যবংশীও (২১ বলে ৩৮ রান)। তবে রান পাননি শ্রেয়স আইয়ার (১৩), সঞ্জু স্যামসন (৭), অভিষেক শর্মা (৭)-রা। কঠিন পিচে এই রান তোলাটা মোটেও সহজ কাজ ছিল না শ্রীলঙ্কার কাছে। শেষ পর্যন্ত বুমরা, অক্ষরদের দুরন্ত বোলিংয়ের সামনে তাসের ঘরের সামনে ভেঙে পড়ে লঙ্কার ইনিংস। মাত্র ৯.৫ ওভারে ৪৫ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। বুমরা, অক্ষর প্য়াটেল ও অভিষেক শর্মা ২টি করে উইকেট নেন। বুমরা মাত্র ৭ রান দিয়ে ২টি উইকেট নেন।
বুমরা-অক্ষরদের দারুণ বোলিং
অক্ষর ৮ রানের বিনিময়ে নেন জোড়া উইকেট। অনিয়মিত স্পিনার মাত্র ২ রান দিয়ে লঙ্কার ইনিংসের শেষের দিকের দুটি উইকেট নেন। শ্রীলঙ্কার মোট ৬ জন ব্যাটার শূন্য রানে আউট হন। মাত্র একজন দুই অঙ্কের রান করেন- নুয়ান্দু ফার্নান্দো (১৫)।
ফাইনালে ভারত বনাম পাকিস্তান
প্রসঙ্গত, কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির কারণ পরিত্যক্ত হয়ে যাওয়ায় ব়্যাঙ্কিংয়ের সুবাদে সেমিতে উঠেছিল ভারত। বাকি তিনটি দল শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচও বৃষ্টিতে ভেস্তে গেলেও একই কারণে সেমিফাইনালে ওঠে। প্রসঙ্গত, মহিলাদের ক্রিকেটে চলতি এশিয়ান গেমসে সোনা জেতে ভারত।


