Varun Chakravarthy Injury: চলতি আইপিএল-এ (IPL 2026) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে খেলতে গিয়ে বাঁ পায়ে চোট পেয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তী। তা সত্ত্বেও তিনি সেই চোট নিয়েই বুধবার মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) হয়ে খেলেছেন। দলের স্বার্থেই বিশ্রাম না নিয়ে খেলে চলেছেন এই স্পিনার।
KNOW
Kolkata Knight Riders: বাঁ পায়ে চোট পেলেও, নিজেই বিশ্রাম নিতে চাইছেন না বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। তিনি দলের স্বার্থে চলতি আইপিএল-এ (IPL 2026) খেলছেন। এমনই জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সহকারী কোচ শেন ওয়াটসন (Shane Watson)। বুধবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) বিরুদ্ধে জয় পাওয়ার পর ওয়াটসন বলেছেন, ‘ও (বরুণ) যন্ত্রণা নিয়েই খেলে চলেছে। ও যে কতটা সাহসী, তা দেখিয়ে দিচ্ছে। ও মাঠে থাকতে চায় এবং কেকেআর-এর জন্য অবদান রাখতে চায়। সেই কারণেই এই অবস্থাতেও খেলছে। ও এখনও ভালো বোলিং করছে। মরসুমের প্রথম কয়েকটা ম্যাচের পর ও যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং দলের হয়ে ধারাবাহিকভাবে সব ম্যাচে প্রভাব ফেলে চলেছে, সেটা দেখে ভালো লাগছে। ও প্রতি ম্যাচে ভালো বোলিং করছে।’

মুম্বইয়ের বিরুদ্ধে ভালো বোলিং বরুণের
মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে চার ওভার বোলিং করে ২৮ রান দেন বরুণ। এই স্পিনার উইকেট পাননি। তবে বেশি রানও দেননি। এর ফলে দলের সুবিধা হয়। মুম্বই খুব বেশি রান করতে পারেনি। কেকেআর চার উইকেটে ম্যাচ জিতে প্লে-অফের দৌড়ে আছে কেকেআর। চোট নিয়েও বরুণের লড়াই দলের সবাইকে তাতিয়ে দিচ্ছে। সবাই এককাট্টা হয়ে দলের স্বার্থে ভালো পারফরম্যান্স দেখানোর চেষ্টা করছেন। গত সাত ম্যাচের মধ্যে ছয় ম্যাচেই জয় পেয়েছে কেকেআর। এর ফলেই অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল প্লে-অফের দৌড়ে টিকে আছে। রবিবার লিগ পর্যায়ের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মুখোমুখি হবে কেকেআর। সেই ম্যাচে জয় পেলে প্লে-অফের দরজা খুলে যেতে পারে।
কেকেআর-এর ভরসা বরুণ
চলতি আইপিএল-এর শুরুতে ভালো বোলিং করতে পারছিলেন না বরুণ। তবে তিনি ছন্দ ফিরে পেয়েছেন। কেকেআর-এর বোলিং আক্রমণের অন্যতম ভরসা এই স্পিনার। তাঁর উপর ভরসা করছে দল। তিনিও সেই আস্থার যোগ্য মর্যাদা দিচ্ছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


