Asian Games 2026 India: এবারের এশিয়ান গেমসে ভারতের পদক সংখ্যা বাড়ছে। বিভিন্ন ইভেন্টে ভারতীয় ক্রীড়াবিদরা পদক জিতছেন। রবিবার একাধিক পদক এসেছে। এশিয়ান গেমসের বাকি দিনগুলিতে ভারতীয় ক্রীড়াবিদরা আরও পদক জিতবেন বলে আশা তৈরি হয়েছে।

DID YOU
KNOW
?
বক্সিংয়ে জোড়া পদক
রবিবার এশিয়ান গেমসে পুরুষ ও মহিলাদের বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন পারভিন হুডা ও অঙ্কুশ পাংহাল।

Asian Games 2026 Medal Update: রবিবার চলতি এশিয়ান গেমসে বক্সিংয়ে ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত করলেন বিশ্বচ্যাম্পিয়ন পারভিন হুডা (Parveen Hooda)। রবিবার নাগোয়ায় (Nagoya) মহিলাদের ৬৫ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানের (Uzbekistan) নাভবাখোর খামিদোভাকে (Navbakhor Khamidova) বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তে ৫-০ ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছেন ভারতীয় বক্সার। এর আগে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন পারভিন। তবে ‘হোয়্যারঅ্যাবাউটস’ সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে ওয়াডা (WADA) তাঁকে নিষিদ্ধ করে। এই কারণে এশিয়ান গেমসের সেই পদক প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। এবার পদক জয় নিশ্চিত করলেন পারভিন।

দাপট দেখিয়ে জয় পারভিনের

এবারের এশিয়ান গেমসে আগের রাউন্ডে ওয়াকওভার পাওয়ায় কোয়ার্টার-ফাইনালই ছিল পারভিনের প্রথম লড়াই। দীর্ঘদিন রিংয়ের বাইরে থাকলেও, তার কোনও প্রভাব এই ভারতীয় বক্সারের পারফরম্যান্সে দেখা যায়নি। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন হরিয়ানার এই বক্সার। একের পর এক কম্বিনেশন পাঞ্চে খামিদোভাকে চাপে রাখেন তিনি। শেষপর্যন্ত পাঁচ বিচারকের সর্বসম্মত রায়ে জয় পান পারভিন। এই জয়ের ফলে চলতি এশিয়ান গেমসে ভারতের বক্সিং পদকের সংখ্যা অন্তত দু’টিতে পৌঁছল। পারভিনের লক্ষ্য এখন ফাইনালে উঠে দেশের জন্য সোনা জয় নিশ্চিত করা।

অঙ্কুশ পাংহালেরও পদক

পারভিনের পাশাপাশি রবিবার এশিয়ান গেমসে বক্সিংয়ে আরও এক পদক নিশ্চিত করলেন অঙ্কুশ পাংহাল (Ankush Panghal)। কোয়ার্টার-ফাইনালে তাজিকিস্তানের (Tajikistan) বক্সার নেকরুজ সালিমভকে (Nekruz Salimov) হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছে গেলেন অঙ্কুশ। বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তে ৫-০ জয় পেলেন অঙ্কুশ। এই বক্সার এদিন দাপট দেখিয়ে জয় পেলেন। তাঁর গতি ও পাঞ্চের সামনে দাঁড়াতেই পারলেন না তাজিক বক্সার। তিনি প্রথম রাউন্ডে লড়াই করার চেষ্টা করছিলেন। তবে তাঁকে সুযোগ দেননি অঙ্কুশ। তিনি প্রথম রাউন্ডে ৫-০ জয় পান। দ্বিতীয় রাউন্ডেও একের পর এক পাঞ্চে নেকরুজকে বিধ্বস্ত করে দেন এই ভারতীয় বক্সার। তাজিক বক্সার আপারকাট মারেন। পাল্টা পাঞ্চ করতে থাকেন অঙ্কুশ। তিনি আক্রমণ চালিয়ে গিয়ে দ্বিতীয় রাউন্ডেও ৫-০ জয় পান।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।