Aus vs Ban 1st Test: অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট ক্রিকেটে খেলতে নেমে বাংলাদেশের দাপট অব্যাহত। প্রথম দিনে বোলারদের পর এবার ডারউউন টেস্টের দ্বিতীয় দিনে চমকে দিলেন বাংলাদেশের ব্যাটাররা।
Aus vs Ban 1st Test: অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট ক্রিকেটে খেলতে নেমে বাংলাদেশের দাপট অব্যাহত। প্রথম দিনে বোলারদের পর এবার ডারউউন টেস্টের দ্বিতীয় দিনে চমকে দিলেন বাংলাদেশের ব্যাটাররা। প্যাট কামিন্সদের বিরুদ্ধে তিন অঙ্কের লিড নিশ্চিত করা পাশাপাশি বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করার নজির গড়লেন বাংলাদেশের বাঁ হাতি ওপেনার তানজিদ তামিম (Tanjid Tamim)। তাঁর কেরিয়ারে দ্বিতীয় টেস্টে খেলতে নেমেই এই নজির গড়েন তানজিদ। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্তো ৮৪ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হন।
বড় লিডের পথে বাংলাদেশ
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশ ইতিমধ্যেই ১১৮ রানের লিড নিয়েছে, হাতে রয়েছে এখনও ৪টি উইকেট। বাংলাদেশের স্কোর এদিন একটা সময় ছিল ৩ উইকেটে ২৯৭ রান। সেখান থেকে নাজমুলরা ১১ রানের মধ্যে ৩টি উইকেট হারান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ৩১৬ রান, লিড ১১৮ রানের।
দেখুন তামিমের সেঞ্চুরির ঐতিহাসিক মুহূর্ত
তানজিদ ১০১, নাজমুল ৮৪
২৫ বছরের তানজিদের নজির গড়া ১০১ রানের ইনিংস সাজানো ছিল ৮টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি দিয়ে। শেষ পর্যন্ত সেঞ্চুরি পূর্ণ করার পরেই অজি স্পিনার নাথান লিঁয়র বলে আউট হয়ে যান তানজিদ। নাজমুল দারুণ খেলে সেঞ্চুরির পথেই এগোচ্ছিলেন, কিন্তু ব্যক্তিগত ৮৪ রান করে হ্যাজেলউডের বলে ফিরে যান বাংলাদেশের অধিনায়ক। ৩৬ রানে আউট হন মুশফিকুর রহিম। এখন ডারডউন টেস্টের যা অবস্থা, তাতে সাম্প্রতিককালে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় অঘটন ঘটে গেলে অবাক হওয়ার থাকবে না।


