Brazil in Kolkata: এবার সেই যুবভারতীর মাঠ নিয়েই সন্তোষজনক রিপোর্ট দিল সিবিএফ। এক্ষেত্রে পরামর্শ মেনে মাঠের নিয়মিত পরিচর্যা করে চলেছেন যুবভারতীর গ্রাউন্ড স্টাফরা। তার ফলে, মাঠের সামগ্রিক মানের ব্যাপক উন্নতি হয়েছে। যেভাবে মাঠের দ্রুত উন্নতি হচ্ছে তাতে ব্রাজিল খুশি।
Brazil in Kolkata: জল্পনার অবসান। যুবভারতী নিয়ে রিপোর্ট দিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। জানা গেছে, ব্রাজ়িল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) কলকাতার মাঠ নিয়ে যথেষ্ট সন্তুষ্ট। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজ়িলের প্রতিনিধি দলের রিপোর্ট পাওয়ার পর, কলকাতার ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গন নিয়ে কোনওরকম অসন্তোষের কথা জানাননি সেই দেশের ফুটবল কর্তারা (Brazil in Kolkata)। প্রসঙ্গত, অগাস্ট মাসের মাঝামাঝি সময়ে, ড্রেসিংরুম, অনুশীলনের পরিকাঠামো, থাকার হোটেল এবং যাতায়াতের ব্যবস্থা সংক্রান্ত একাধিক বিষয় খতিয়ে দেখতে কলকাতায় আসে ব্রাজ়িল ফুটবল কনফেডারেশনের বিশেষ প্রতিনিধি দল। তাদের সঙ্গে ছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এবং আইএফএ-র প্রতিনিধিরাও। পরিদর্শনের পর, বেশ কিছু জিনিস পরিবর্তন করার পরামর্শ দেন ব্রাজিলের ফুটবল কর্তারা। পাশাপাশি খতিয়ে দেখেন যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘাসের মান এবং ঘনত্ব।
যুবভারতী নিয়ে সন্তুষ্ট! রিপোর্ট দিল ব্রাজিল ফুটবল ফেডারেশন
কিন্তু এবার সেই যুবভারতীর মাঠ নিয়েই সন্তোষজনক রিপোর্ট দিল সিবিএফ। এক্ষেত্রে পরামর্শ মেনে মাঠের নিয়মিত পরিচর্যা করে চলেছেন যুবভারতীর গ্রাউন্ড স্টাফরা। তার ফলে, মাঠের সামগ্রিক মানের ব্যাপক উন্নতি হয়েছে। যেভাবে মাঠের দ্রুত উন্নতি হচ্ছে তাতে ব্রাজিল খুশি। নিশ্চিতভাবেই এটি ফুটবলপ্রেমীদের জন্য একটি স্বস্তির খবর। উল্লেখ্য, লাতিন আমেরিকার ফুটবলের দুই জায়ান্ট! সেলেকাও বনাম ভামোস। আর্জেন্টিনা আগেই এসেছে, এবার আসবে ব্রাজিল (Brazil in Kolkata)। কার্যত, ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে কলকাতা! ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবে ব্রাজিল। কার্যত, ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে কলকাতা! ফুটবলের চরম উন্মাদনা, যেদিন ফুটবলপ্রেমী জনতা উপভোগ করবে দুরন্ত ফুটবল। সেইদিন থাকবে না কোনও বিভেদ, ৯০ মিনিটের লড়াই হবে এক মুগ্ধতার নিদর্শন। সেইদিন শুধু হবে ফুটবলের জয়গান। সবাই মিলে একসঙ্গে বসে লাতিন ফুটবল এনজয় করার দিন। ইয়েস! দুর্গাপুজোর আগেই সেরা উপহার বাঙালিদের জন্য। আগামী ৩ অক্টোবর, এই দিনটি কলকাতার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে চলেছে। ‘সিটি অফ জয়'-তে খেলতে আসছে ব্রাজিলের জাতীয় ফুটবল দল।
Brazil in Kolkata: কলকাতায় ঐতিহাসিক ব্রাজিল ম্যাচ! চড়া দাম টিকিটের, কী অবস্থা এই মুহূর্তে?
ভারত সফরের জন্য ব্রাজ়িল ফুটবল দল
গোলকিপারঃ হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওতাভিয়ো
ডিফেন্ডারঃ আর্তুর দিয়াজ, ডগলাস স্যান্টোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, জাইর, মার্কুইনোস, মাতেউজ়িনহো, মাউরো জুনিয়র, ভিতোর রেইস এবং ওয়েসলি
মিডফিল্ডারঃ আন্দ্রেই স্যান্টোস, ব্রেনো বিডন, ব্রুনো গিমারেস, দানিলো, ডগলাস লুইস ও গ্যাব্রিয়েল বোন্তেম্পো
ফরোয়ার্ডঃ এনড্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, র্যাফিনহা, রায়ান, স্যামুয়েল লিনো, পেদ্রো এবং ভিনিসিয়াস জুনিয়র
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।