Brett Randell Takes 5 wickets in 5 Balls:প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৪ বছরের ইতিহাসে নজিরবিহীন এক কীর্তি গড়লেন নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের পেসার ব্রেট র‍্যান্ডেল (Brett Randell)।

Brett Randell 5 wickets in 5 Balls:প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৪ বছরের ইতিহাসে নজিরবিহীন এক কীর্তি গড়লেন নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের পেসার ব্রেট র‍্যান্ডেল (Brett Randell)। টানা পাঁচ বলে পাঁচটি উইকেট নিয়ে ইতিহাসে প্রথমবারের মতো এমন রেকর্ড করলেন কিউই পেসার। প্রথম শ্রেণীর ক্রিকেটে টানা পাঁচ বলে পাঁচটা উইকেট নেওয়ার নজির এই প্রথম তৈরি হল। দেশের টি-২০ বিশ্বকাপ ফাইনালে নামার আগে ইতিহাস গড়লেন কিউই পেসার র‍্যান্ডেল। রবিবার, প্ল্যাঙ্কেট শিল্ডে (নিউ জিল্যান্ডের রঞ্জি ট্রফি বলা যায়) চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে এই অবিশ্বাস্য ঘটনা ঘটে। ম্যাচটি অনুষ্ঠিত হয় নিউজিল্যান্ডের নেপিয়ারের ম্যাকলিয়েন পার্কের মাঠে। সেই ম্যাচে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের-এর হয়ে খেলছিলেন ৩০ বছর বয়সি ডানহাতি সিম বোলার র‍্যান্ডেল। প্রতিপক্ষ ছিল লিগ তালিকায় শীর্ষে থাকা নর্থান ডিস্ট্রিক্টস ক্রিকেট টিম। খেলার দ্বিতীয় দিনের সকাল সেশনেই একবারে হাতে গোণা দর্শকের সামনে তৈরি হয় এই ঐতিহাসিক মুহূর্ত।

কী করে হল ইতিহাস

র‍্যান্ডেলের বিধ্বংসী স্পেল শুরু হয় তাঁর দ্বিতীয় ওভারের শেষ বলে। ওপেনার হেনরি কোপার-কে বোল্ড করেন। তার পরের ওভারের প্রথম বলেই ফের সফলতা পান র‍্যান্ডেল। এবারও বোল্ড হয়ে ফেরেন প্রাক্তন ব্ল্যাক ক্যাপস ওপেনার জিত রাভেল। র‍্যান্ডেল এরপর তৃতীয় শিকার জো কার্টার। তিনি উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরতেই র‍্যান্ডেলের হ্যাটট্রিক পূর্ণ হয়। 

দেখুন পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়ার ভিডিও

Scroll to load tweet…

৯ রানে ৫ উইকেট!

পরের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন রবি ও ডোনেল। আর পঞ্চম বলে পঞ্চম উইকেট হিসেবে আন্তর্জাতিক অলরাউন্ডার ক্রিশ্চিয়ান ক্লার্ক। ক্লার্ক ইনসাইড এজ হয়ে লেগ স্টাম্পে বোল্ড হন। সেখানেই টানা পাঁচ বলে পাঁচটি উইকেট নেওয়ার ইতিহাস গড়েন র‍্যান্ডেল। মাত্র কয়েক বলের ব্যবধানে ভেঙে পড়ে নর্দার্ন ডিস্ট্রিক্টসের ব্যাটিং লাইনআপ। এক সময় তাদের স্কোর দাঁড়ায় মাত্র ৯ রানে ৫ উইকেট। এই সময়ে র‍্যান্ডেল একাই মাত্র ২ রানে ৫ উইকেট তুলে নেন।

ম্য়াচের স্কোরবোর্ড

শেষ পর্যন্ত সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের প্রথম ইনিংসের ৩৭৩ রানের জবাবে নর্থার্ন ডিস্ট্রিক্টস অলআউট হয়ে যায় মাত্র ৮২ রানে। র‍্যান্ডেল মোট ১১ ওভার বল করে ২৫ রান দিয়ে ৭ উইকেট নেন, যা তাঁর ক্যারিয়ারের সেরা বোলিং। উল্লেখযোগ্যভাবে, সাতটি উইকেটই পড়ে একই সেশনে। প্রথম শ্রেণির ক্রিকেটে (যার রেকর্ড ১৭৭২ সাল থেকে রাখা হচ্ছে) এই প্রথম কোনও বোলার টানা পাঁচ বলে পাঁচ উইকেট নিলেন। নিজের এই কীর্তি নিয়ে র‍্যান্ডেল বলেন, ঘটনাটি তাঁর কাছে 'দারুণ অনুভূতি" এবং এই সাফল্যে তিনি সত্যিই অভিভূত।