Cabo Verde vs Saudi Arabia: ফুটবল বিশ্বকাপে গ্রুপ এইচ-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার ভোরে, হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হয় কেপ ভার্দে বনাম সৌদি আরব (Cabo Verde vs Saudi Arabia)। সেই ম্যাচ শেষ হল গোলশূন্য অবস্থায় (cabo verde vs saudi arabia score)। আর এই প্রথম বিশ্বকাপ খেলতে এসেই নক-আউট পর্যায়ে পৌঁছে গেল কেপ ভার্দে।

Cabo Verde vs Saudi Arabia: ফুটবল বিশ্বকাপে গ্রুপ এইচ-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার ভোরে, হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হয় কেপ ভার্দে বনাম সৌদি আরব (Cabo Verde vs Saudi Arabia)। সেই ম্যাচ শেষ হল গোলশূন্য অবস্থায় (cabo verde vs saudi arabia score)। আর এই প্রথম বিশ্বকাপ খেলতে এসেই নক-আউট পর্যায়ে পৌঁছে গেল কেপ ভার্দে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ম্যাচের ১৭ মিনিটে, প্রথম পজিটিভ মুভটি তুলে আনে সৌদি আরব। সৌদ আব্দুলহামিদের ক্রস থেকে বক্সের বাঁদিক দিয়ে নেওয়া সালেম আল-দাওসারির বাঁ পায়ের শটটি ব্লক হয়। কিন্তু ২১ মিনিটেই, পাল্টা জবাব দেয় কেপ ভার্দে। উইলি সেমেদোর বাঁ পায়ের জোরালো লক্ষ্যভ্রষ্ট হয়। 

এরপর খেলার ৩৩ মিনিটে, উইলি সেমেদোর অ্যাসিস্ট থেকে কেপ ভার্দে মিডিও জামিরো মন্টেইরোর শট সৌদি আরব ডিফেন্সে ব্লক হয়। তবে সেখানেই শেষ নয়। ম্যাচের ৩৯ মিনিটে, কর্নারের পর জামিরো মন্টেইরোরর ক্রস থেকে ভেসে আসা বলে জোয়াও পাওলোর হেডারটি বারপোস্টের অনেকটা উপর দিয়ে বাইরে চলে যায়। 

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে, সৌদি আরবের মিডিও মহম্মদ কান্নোর শট সেভ করেন কেপ ভার্দে গোলকিপার ভোজিনহা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়াতে শুরু করে কেপ ভার্দে। 

YouTube video player

ম্যাচের ৪৭ মিনিটে, জামিরো মন্টেইরোর ডান পায়ের শট রুখে দেন সৌদি আরব গোলকিপার মহম্মদ আল-ওয়াইস। তারপরেই আবার আক্রমণ। এবার কেভিন পিনা। কিন্তু মিস। 

৬৭ মিনিটের মাথায়, সৌদি আরবের আক্রমণ। মহম্মদ আবু আল শামাতের শট দুরন্ত সেভ করেন সেই ভোজিনহা। খেলার ৭৫ মিনিটে, ফের আক্রমণ কেপ ভার্দের তরফে। নুনো দা কোস্তার থ্রু বল থেকে এই অ্যাটাকটি তৈরি হয়। বক্সের মাঝখান থেকে লারোস দুয়ার্তের ডান পায়ের শটটি গোলপোস্টের ঠিক মাঝ বরাবর সেভ করেন সৌদি আরব গোলকিপার মহম্মদ আল-ওয়াইস। 

অন্যদিকে, ৭৯ মিনিটে, গ্যারি রদ্রিগেজের শট ব্লক হয়। ফের একবার ৮৫ মিনিটে, গ্যারি রদ্রিগেজের হেডার থেকে বল পেয়ে বাঁ পায়ে শট নেন নুনো দা কোস্তা। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়।খেলার একেবারে শেষদিকে সৌদি আরব একটি ভালো আক্রমণ তুলে আনে। আবদুল্লাহ আল হামদানের নেওয়া ডান পায়ের শটটি অনবদ্য সেভ করেন ভোজিনহা। শেষপর্যন্ত, এই ম্যাচে আর কোনও গোল হয়নি। 

ইস্পাত কঠিন রক্ষণভাগ, দ্রুত কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে চাপে রাখা এবং দুরন্ত গোলকিপিং, এই তিন অস্ত্রে ভর করে কার্যত, ইতিহাস গড়ল কেপ ভার্দে। এই প্রথম বিশ্বকাপের মঞ্চে খেলতে এসেই তারা পৌঁছে গেল নক-আউট পর্বে। 

YouTube video player

গ্রুপ এইচ-এর দ্বিতীয় দল হিসেবে তারা রাউন্ড অফ ৩২-তে জায়গা পাকা করে নিয়েছে। তিন ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৩। প্রথমবার খেলতে এসেই বিশ্বের অন্যতম সেরা স্পোর্টিং ইভেন্টের নক-আউটে পৌঁছে গেল কেপ ভার্দে। নিঃসন্দেহে ঐতিহাসিক। অন্যদিকে, তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ এইচ-এর টপার হিসেবে পরের রাউন্ডে জায়গা পাকা করে নিয়েছে স্পেনও। 

ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।