MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের রং বদলে দিয়েছিল অমরনাথের অলরাউন্ড পারফরম্যান্স

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের রং বদলে দিয়েছিল অমরনাথের অলরাউন্ড পারফরম্যান্স

১৯৮৩ সালের ২৫ জুন লর্ডসে ওয়েস্ট ইন্ডিজকে ৪৩ রানে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। সেই জয়ে বড় অবদান ছিল অলরাউন্ডার মহিন্দর অমরনাথের। সেমি-ফাইনালে ইংল্যান্ড এবং ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের সেরা নির্বাচিত হন অমরনাথ। 

2 Min read
Author : Soumya Ganguly
Published : Jun 25 2023, 03:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ভারতীয় ক্রিকেটের বরাবরের উপেক্ষিত নায়ক ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের তারকা মহিন্দর অমরনাথ
Image Credit : Getty

ভারতীয় ক্রিকেটের বরাবরের উপেক্ষিত নায়ক ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের তারকা মহিন্দর অমরনাথ

১৯৮৩ সালে ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম তারকা মহিন্দর অমরনাথ। সেবারের বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে বড় অবদান ছিল অমরনাথের। কিন্তু তারপরেও প্রাপ্য স্বীকৃতি পাননি এই অলরাউন্ডার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
১৯৮৩ সালের বিশ্বকাপের সেমি-ফাইনাল ও ফাইনালে ম্যাচের সেরা নির্বাচিত হন অমরনাথ
Image Credit : Getty

১৯৮৩ সালের বিশ্বকাপের সেমি-ফাইনাল ও ফাইনালে ম্যাচের সেরা নির্বাচিত হন অমরনাথ

১৯৮৩ সালের বিশ্বকাপের সেমি-ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছয় ভারতীয় দল। সেই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অলরাউন্ডার মহিন্দর অমরনাথ। এরপর ফাইনালেরও সেরা খেলোয়াড় নির্বাচিত হন অমরনাথ।

310
১৯৮৩ সালের বিশ্বকাপ সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স অমরনাথের
Image Credit : google

১৯৮৩ সালের বিশ্বকাপ সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স অমরনাথের

১৯৮৩ সালের বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয় ভারতীয় দল। সেই ম্যাচে প্রথমে ২৭ রান দিয়ে ২ উইকেট নেন এই অলরাউন্ডার। এরপর ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৪৬ রান করেন অমরনাথ। ভারতীয় দল ৬ উইকেটে জয় পায়।

410
১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও অসাধারণ পারফরম্যান্স অমরনাথের
Image Credit : Getty

১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও অসাধারণ পারফরম্যান্স অমরনাথের

১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে ২৬ রান করেন মহিন্দর অমরনাথ। এরপর ১২ রান দিয়ে ৩ উইকেট নেন এই অলরাউন্ডার। ভারতীয় দলকে বিশ্বকাপ জিততে সাহায্য করে অমরনাথের এই পারফরম্যান্স।

510
১৯৮৩ সালের বিশ্বকাপে আন্ডারডগ হিসেবেই খেলতে নেমেছিল ভারতীয় দল, চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন অমরনাথ
Image Credit : Getty

১৯৮৩ সালের বিশ্বকাপে আন্ডারডগ হিসেবেই খেলতে নেমেছিল ভারতীয় দল, চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন অমরনাথ

১৯৮৩ সালের বিশ্বকাপে ভারতীয় দলের চ্যাম্পিয়ন হওয়ার আশা ছিল না। কোনওরকম প্রত্যাশা ছাড়াই ইংল্যান্ডে যায় ভারতীয় দল। তবে অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ, অলরাউন্ডার মহিন্দর অমরনাথ, মদন লালের লড়াইয়ের সুবাদে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল।

610
১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলকে ভদ্রস্থ স্কোর করতে সাহায্য করেন অমরনাথ
Image Credit : Getty

১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলকে ভদ্রস্থ স্কোর করতে সাহায্য করেন অমরনাথ

১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ২ রানের মাথায় ওপেনার সুনীল গাভাসকরের উইকেট হারায় ভারতীয় দল। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্তের সঙ্গে দলের রান ৫৯ পর্যন্ত নিয়ে যান অমরনাথ। তিনি যখন আউট হন, তখন ভারতীয় দলের রান ৯০। ৮০ বলে ২৬ রানের মূল্যবান ইনিংস খেলেন অমরনাথ।

710
মহিন্দর অমরনাথ ক্রিজের একপ্রান্ত আঁকড়ে না থাকতে পারলে ভারতীয় দলের রান ১৮৩ হত না
Image Credit : Getty

মহিন্দর অমরনাথ ক্রিজের একপ্রান্ত আঁকড়ে না থাকতে পারলে ভারতীয় দলের রান ১৮৩ হত না

১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনালে মহিন্দর অমরনাথ আউট হয়ে যাওয়ার পরেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারতীয় দল। শেষপর্যন্ত ১৮৩ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। অমরনাথ যদি ক্রিজে টিকে থাকতে না পারতেন, তাহলে হয়তো অনেক আগেই অলআউট হয়ে যেত ভারত।

810
ব্যাট হাতে ভালো পারফরম্যান্স দেখানোর পর বোলিংয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখেন অমরনাথ
Image Credit : Getty

ব্যাট হাতে ভালো পারফরম্যান্স দেখানোর পর বোলিংয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখেন অমরনাথ

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ভালো ব্যাটিং করা জেফ দুজোঁ, ম্যালকম মার্শাল ও মাইকেল হোল্ডিংয়ের উইকেট নেন অমরনাথ। তাঁর বলে হোল্ডিং এলবিডব্লু হতেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। 

910
দেশকে প্রথমবার ক্রিকেটে বিশ্বসেরা করার পরেও যোগ্য স্বীকৃতি পাননি অমরনাথ
Image Credit : Getty

দেশকে প্রথমবার ক্রিকেটে বিশ্বসেরা করার পরেও যোগ্য স্বীকৃতি পাননি অমরনাথ

১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম নায়ক মহিন্দর অমরনাথকে বারবার জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছে। প্রতিবারই দুর্দান্তভাবে প্রত্যাবর্তন ঘটিয়েছেন এই অলরাউন্ডার। তবে তাঁর উপেক্ষা প্রাপ্য ছিল না।

1010
ক্রিকেটে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের ৪ দশক পরেও প্রচারের আড়ালেই অমরনাথ
Image Credit : Getty

ক্রিকেটে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের ৪ দশক পরেও প্রচারের আড়ালেই অমরনাথ

১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে চ্যাম্পিয়ন দলের সদস্যদের নিয়ে দেশজুড়ে হইচই হচ্ছে। কিন্তু এখনও প্রচারের আলোর বাইরেই আছেন মহিন্দর অমরনাথ।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs West Indies: শাই হোপের অপরাজিত শতরান, চতুর্থ টি-২০ ম্যাচে জয় ওয়েস্ট ইন্ডিজের
Recommended image2
BCCI: অজিত আগরকরের জায়গায় আসছেন না পার্থিব প্যাটেল, প্রধান নির্বাচক থাকছেন প্রজ্ঞান ওঝা
Recommended image3
Ranji Trophy 2026-27: ম্যাচে শামির ৫ উইকেট, রঞ্জি ট্রফিতে দিল্লিকে উড়িয়ে দিল বাংলা
Recommended image4
Shikhar Dhawan: পাকিস্তানিদের সঙ্গে একই দলে, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি শিখর ধাওয়ানের
Recommended image5
India vs West Indies: ৬,০০০ টাকায় বিক্রি ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ফ্রি-পাস! গ্রেফতার ৪
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved