MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN DA Hike
Madan Mitra
West Bengal DA Date
Janmashtami 2026 Date
West Bengal Women Scheme
Weekly Numerology Predictions
Krishna Janmashtami Wishes in Bengali
How to Remove Ink Stains from School Uniforms?
September Long Weekend School Holidays
Philips Smartphone
Kolkata Weather Forecast
Kolkata Mumbai Sea Level Rise
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • T20 World Cup 2026: এই পাঁচ ক্রিকেটারই আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ করে দেবেন?

T20 World Cup 2026: এই পাঁচ ক্রিকেটারই আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ করে দেবেন?

T20 World Cup 2026: আসছে আইসিসি আয়োজিত টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। ভারত এবং শ্রীলঙ্কার যৌথভাবে এবার আয়োজন হতে চলছে এই মেগা টুর্নামেন্ট। 

2 Min read
Author : Subhankar Das
Published : Feb 04 2026, 05:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
যশপ্রীত বুমরা (ভারত)
Image Credit : Getty

যশপ্রীত বুমরা (ভারত)

আসন্ন বিশ্বকাপে যে পাঁচ ক্রিকেটারের দিকে চোখ থাকবে, তদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক পেসার হলেন ভারতের তারকা যশপ্রীত বুমরা। যিনি ৮৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে, মোট ১০৭টি উইকেট নিয়েছেন। বুমরার মাত্র ৬.৫৪ ইকোনমি রেটই প্রমাণ করে দেয় যে, তিনি কতটা ভয়ঙ্কর। পাওয়ার প্লে থেকে ডেথ ওভার পর্যন্ত, প্রতিপক্ষকে চাপে রাখতে সক্ষম তিনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
অভিষেক শর্মা (ভারত)
Image Credit : Getty

অভিষেক শর্মা (ভারত)

টি-২০ ক্রিকেটে ব্যাটিং দক্ষতার জন্য ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার হিসেবে তিনি বিশ্বকাপে খেলতে নামবেন। আর প্রথম বল থেকেই প্রতিপক্ষকে আক্রমণ করা তাঁর অন্যতম একটি নিপুণ শৈলী। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেট ১৯৪.৭ এবং মোট রান ১,২৯৭। 

Related Articles

Related image1
T20 World Cup 2026: একের পর এক ছয় এবং রেকর্ডের বন্যা! টি-২০ ক্রিকেটে দুশো রান কোনও ব্যাপার নাকি ভারতের কাছে?
Related image2
Pakistan Cricket Team T20 World Cup: পাক বোর্ডের কাছে ৩২০ কোটি টাকা দাবি করতে পারে ব্রডকাস্টিং সংস্থা? বিপাকে নকভিরা
35
রশিদ খান (আফগানিস্তান)
Image Credit : Getty

রশিদ খান (আফগানিস্তান)

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অন্যতম সেরা স্পিন বোলার হলেন আফগানিস্তানের রশিদ খান। ১১১টি ম্যাচে, ১৮৭ উইকেট নিয়ে তিনি এই ফরম্যাটের সর্বোচ্চ উইকেট শিকারী। বল হাতে তাঁর স্ট্রাইক রেট ১১.৫০। লোয়ার অর্ডারে কার্যকরী ব্যাটার এবং একজন দক্ষ ফিল্ডার হিসেবে তিনি আফগান দলের জন্য এক্স-ফ্যাক্টর।

45
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)
Image Credit : Getty

ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার ভাগ্য নির্ধারণ করতে পারেন স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৯৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে তাঁর ঝুলিতে ১৫১টি উইকেট রয়েছে। বোলিং গড় ১৬.২১। স্লো এবং টার্নিং পিচে তাঁর বোলিং ব্যাটারদের বেজায় সমস্যায় ফেলতে পারে। সেইসঙ্গে, পাওয়ার প্লে এবং মাঝের ওভারে তিনি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।

55
ট্র্যাভিস হেড (অস্ট্রেলিয়া)
Image Credit : Getty

ট্র্যাভিস হেড (অস্ট্রেলিয়া)

বড় ম্যাচে জ্বলে ওঠার ক্ষমতাই ট্র্যাভিস হেডকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। তিনি অস্ট্রেলিয়ার হয়ে বিস্ফোরক ব্যাটিং শুরু করেন। মোট ৪৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে, তাঁর স্ট্রাইক রেট ১৫৬। মোট রান ১২২৪। আইপিএল-এর অভিজ্ঞতা বিশ্বকাপে তাঁর জন্য সম্পদ হয়ে উঠতে পারে। ট্র্যাভিস হেডের ফর্মের উপর অজিদের আত্মবিশ্বাস নির্ভর করবে অনেকটাই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rohit Sharma: রোহিত শর্মার অবসর নিয়ে গুঞ্জন, বৈঠকের পর মুখ খুললেন বিসিসিআই সচিব
Recommended image2
Mohsin Naqvi: 'ভারত তো আয়ারল্যান্ডের কাছে হেরেছে,' নিজেদের ব্যর্থতা ঢাকতে অজুহাত মহসিন নকভির
Recommended image3
VVS Laxman Team India Coach: এশিয়ান গেমসে ভারতের হেড কোচ ভিভিএস লক্ষ্মণ, থাকছেন না গম্ভীর
Recommended image4
ICC Women's Champions Trophy: মহিলা ক্রিকেটে নতুন ইতিহাস! ভারতে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি, দিনক্ষণ চূড়ান্ত
Recommended image5
Duleep Trophy 2026: ফাইনালে পূর্বাঞ্চলের মুখোমুখি হবে দক্ষিণাঞ্চল, তিলকের ব্যাটেই এল দুরন্ত জয়
Related Stories
Recommended image1
T20 World Cup 2026: একের পর এক ছয় এবং রেকর্ডের বন্যা! টি-২০ ক্রিকেটে দুশো রান কোনও ব্যাপার নাকি ভারতের কাছে?
Recommended image2
Pakistan Cricket Team T20 World Cup: পাক বোর্ডের কাছে ৩২০ কোটি টাকা দাবি করতে পারে ব্রডকাস্টিং সংস্থা? বিপাকে নকভিরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved