2026 ICC Men's T20 World Cup: শনিবার শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। এই টুর্নামেন্টের আগে ভালো জায়গায় নেই অস্ট্রেলিয়া (Australia)। সদ্য পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে টি-২০ সিরিজে হারের পর এবার বড় ধাক্কা খেল অসিরা।
KNOW
Josh Hazlewood Injury: চোট পেয়ে এবারের টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার (Australia) পেসার জশ হ্যাজেলউড। তিনি এই টুর্নামেন্টে খেলতে পারবেন কি না, সে বিষয়ে আগেই সংশয় ছিল। শুক্রবার জানা গেল, এই পেসারের পক্ষে টি-২০ বিশ্বকাপ চলাকালীন ফিট হয়ে ওঠা অত্যন্ত কঠিন। এই কারণেই তাঁকে বাদ দিয়ে খেলতে নামছে অস্ট্রেলিয়া। এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia) নির্বাচক টনি ডোডিমেড (Tony Dodemaide) জানিয়েছেন, টিম ম্যানেজমেন্ট আশা করছিল, টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্যায়ে ফিট হয়ে উঠে খেলতে পারবেন হ্যাজেলউড। কিন্তু এখন মনে হচ্ছে, তাড়াহুড়ো করে এই পেসারকে মাঠে নামানোর চেষ্টা করলে সেটা ঝুঁকির ব্যাপার হয়ে যাবে। এই ঝুঁকি নিলে চোট বেড়ে যেতে পারে। হ্যাজেলউডের পুরোপুরি ফিট হয়ে উঠতে আরও কিছুটা সময় লাগবে। তাঁকে সেই সময় দিতে হবে।
হ্যাজেলউডের পরিবর্ত কে?
ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এখনই হ্যাজেলউডের পরিবর্তে কাউকে দলে নেওয়া হচ্ছে না। টি-২০ বিশ্বকাপ চলাকালীন প্রয়োজন হলে অন্য কাউকে দলে নেওয়া হবে। ডোডিমেড জানিয়েছেন, ‘আমরা এখনই পরিবর্ত খেলোয়াড় হিসেবে কারও নাম ঘোষণা করব না। আমাদের মনে হয়, টি-২০ বিশ্বকাপের শুরুর দিকের ম্যাচগুলির জন্য আমাদের দলে যথেষ্ট খেলোয়াড় আছে। ফলে পরবর্তীকালে প্রয়োজন অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব।’
অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে হ্যাজেলউড
সিডনিতে (Sydney) চোট পান হ্যাজেলউড। তারপর থেকেই তিনি মাঠের বাইরে। এই পেসার ২০২৫ সালের অক্টোবরে ভারতের বিরুদ্ধে ওডিআই, টি-২০ সিরিজে খেলার পর আর অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারেননি। অ্যাশেজ (Ashes 2025-26) শুরু হওয়ার ঠিক আগে হ্যামস্ট্রিংয়ে চোট পান এই পেসার। তিনি রিহ্যাব চলাকালীন ফের চোট পান। এই চোট এখনও তাঁকে ভোগাচ্ছে। তার ফলেই টি-২০ বিশ্বকাপে খেলতে পারছেন না। দলের অন্য পেসারদের উপর ভরসা করতে হচ্ছে অস্ট্রেলিয়াকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


