2026 ICC Men's T20 World Cup: শনিবার শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। ভারতীয় দল ২০২৪ সালে এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে। এবার দেশের মাটিতে খেতাব ধরে রাখাই সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) লক্ষ্য।

DID YOU
KNOW
?
টি-২০ বিশ্বকাপ ২০২৬
এবার ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি-২০ বিশ্বকাপ আয়োজন করছে। উদ্বোেধনী ম্যাচ হবে শ্রীলঙ্কায় এবং ফাইনাল হবে ভারতে।

2026 ICC Men's T20 World Cup Updates: প্রথম দল হিসেবে পরপর দু'বার খেতাব জয়ই লক্ষ্য। এই লক্ষ্যেই এবারের টি-২০ বিশ্বকাপে খেলতে নামছে ভারতীয় দল। দেশের মাটিতে সূর্যকুমার যাদবরাই (Suryakumar Yadav) ফেভারিট। ভারতীয় দল খেতাব ধরে রাখতে পারবে বলে আশায় সারা দেশ। তবে চ্যাম্পিয়ন হতে গেলে ভারতীয় দলকে সেরা পারফরম্যান্স দেখাতে হবে। কারণ, এই টুর্নামেন্টে বেশ কয়েকটি দল অত্যন্ত শক্তিশালী। গতবারের রানার্স দক্ষিণ আফ্রিকা (South Africa), অস্ট্রেলিয়া (Australia), ইংল্যান্ড (England), নিউজিল্যান্ড (New Zealand) ভারতীয় দলকে কঠিন লড়াইয়ের মুখে ফেলে দিতে পারে। আফগানিস্তানও (Afghanistan) লড়াকু দল। পাকিস্তান (Pakistan) কেমন পারফরম্যান্স দেখাবে, তা আগাম বলা কঠিন। তবে টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে টি-২০ সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে পাকিস্তান। ফলে সলমন আলি আগাদের (Salman Ali Agha) হিসেবের বাইরে রাখা যাচ্ছে না।

ভারতের ভরসা ব্যাটিং

টি-২০ বিশ্বকাপের আগে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলেছে ভারতীয় দল। সেই সিরিজে বোলাররা ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও, ব্যাটাররা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। দলকে ভরসা দিচ্ছেন ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। ঈশান কিষানও (Ishan Kishan) অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। ফর্মে ফিরেছেন অধিনায়ক সূর্যকুমার। তিলক ভার্মাও (Tilak Varma) ফর্মে আছেন। ফলে ব্যাটিং নিয়ে চিন্তা নেই। তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও (Hardik Pandya) দলের অন্যতম ভরসা।

৮ স্টেডিয়ামে ৫৫ ম্যাচ

এবারের টি-২০ বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেন্স-সহ ভারতের পাঁচটি স্টেডিয়াম এবং শ্রীলঙ্কার (Sri Lanka) তিনটি স্টেডিয়ামে মোট ৫৫ ম্যাচ হবে। শনিবার টুর্নামেন্টের প্রথম দিনই কলকাতায় প্রথম ম্যাচ হতে চলেছে। এই ম্যাচে স্কটল্যান্ডের (Scotland) মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। কলকাতার ক্রীড়াপ্রেমীরা ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup) ইতালির (Italy) খেলা দেখতে অভ্যস্ত। সেই ইতালি দল এবার টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। ইডেন গার্ডেন্সেই খেলবে আজুরিরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।