India vs Pakistan: রবিবার কলম্বোর (Colombo) আর প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়ছে।

DID YOU
KNOW
?
ভারত-পাক লড়াই
চলতি টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে এই ম্যাচ হচ্ছে।

Usman Tariq Bowling Action: রবিবার কলম্বোর (Colombo) আর প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan) শুরু হওয়ার আগে আলোচনায় পাকিস্তানের স্পিনার উসমান তারিক (Usman Tariq)। তাঁর পারফরম্যান্স এখনও পর্যন্ত উল্লেখযোগ্য নয়। কিন্তু বোলিং অ্যাকশন নিয়ে ক্রিকেট দুনিয়ায় আলোচনা চলছে। ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানও (Irfan Pathan) এই আলোচনায় যোগ দিয়েছেন। তিনি পাকিস্তানের এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আইসিসি যাতে এই স্পিনারকে ফুল হাতা জার্সি পরে বোলিং করতে না দেয়, সেই অনুরোধ করেছেন ইরফান। তাঁর বক্তব্য, অতীতে দেখা গিয়েছে, যে বোলারদের বোলিং অ্যাকশন সন্দেহজনক, তাঁরা নিজেদের আড়াল করার জন্য ফুল হাতা জার্সি পরে খেলেছেন। এবার উসমানকে সেটা করতে দেওয়া উচিত নয়।

বল ছুড়ছেন উসমান?

উসমান বল ছুড়ছেন বলে ক্রিকেট দুনিয়ায় আলোচনা চলছে। অনেকেই প্রকাশ্যে সে কথা বলেছেন। পাকিস্তানের এই স্পিনার বোলিংয়ের জন্য রান-আপ শুরু করার পর থমকে যান। তাঁর ডান হাত প্রায় সোজা থাকে। ফলে তিনি আইসিসি-র নিয়ম লঙ্ঘন করছেন বলে অভিযোগ উঠেছে। তবে আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, দু'বার এই স্পিনারের বোলিং অ্যাকশন পরীক্ষা করে দেখা হয়েছে। তিনি নিয়ম লঙ্ঘন করছেন বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। রান-আপের সময় থমকে যাওয়াও আইসিসি-র নিয়ম অনুযায়ী বৈধ। কিন্তু তা সত্ত্বেও এই বোলারকে নিয়ে আলোচনা চলছে।

ইরফানের অনুরোধ মানবে আইসিসি?

নিজের ইউটিউব চ্যানেলে ইরফান বলেছেন, ‘আইসিসি-র কাছে আমার অনুরোধ, কোনও বোলারের বোলিং অ্যাকশন নিয়ে যদি সামান্য সন্দেহও থাকে, তাহলে তাকে ফুল হাতা জার্সি পরে বোলিং করতে দেওয়া উচিত নয়। সংশ্লিষ্ট বোলারদের হাফ হাতা জার্সি পরে বোলিং করার নির্দেশ দেওয়া উচিত। সেটা হলে তাদের বোলিং অ্যাকশন নিয়ে আর সংশয় থাকবে না। ফুল হাতা জার্সি পরে থাকলে হাত কতটা বেঁকে যাচ্ছে সেটা বোঝা যায় না। অতীতে দেখা গিয়েছে, যে বোলারদের বোলিং অ্যাকশন নিয়ে সমস্যা ছিল, তারা ফুল হাতা জার্সি পরে বোলিং করত।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।