Abrar Ahmed: ভারত-বিরোধী হিসেবে কুখ্যাত পাকিস্তানি (Pakistani) ক্রিকেটার আবরার আহমেদকে দলে নেওয়ার পর থেকেই দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে দ্য হান্ড্রেডে (The Hundred) কাব্য মারানের (Kavya Maran) ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স লিডস (Sunrisers Leeds)। আইপিএল-এও (IPL 2026) এর প্রভাব পড়তে পারে বলে জল্পনা শুরু হয়েছে।

DID YOU
KNOW
?
তোপের মুখে কাব্য
দ্য হান্ড্রেডের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স লিডসে আবরার আহমেদকে নিয়ে দেশজুড়ে তোপের মুখে কাব্য মারান।

The Hundred Auction: কিছুদিন আগে পর্যন্ত 'জাতীয় ক্রাশ' ছিলেন। কিন্তু রাতারাতি 'খলনায়িকা' হয়ে গিয়েছেন সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির সিইও কাব্য মারান (Kavya Maran)। সোশ্যাল মিডিয়ায় তাঁর তীব্র সমালোচনা শুরু হয়েছে। আইপিএল-এ (IPL 2026) সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে প্রচার শুরু হয়ে গিয়েছে। অনেকে এই ফ্র্যাঞ্চাইজিকে বয়কট করার ডাক দিচ্ছেন। অনেকে আবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে যে দল খেলবে সেই দলকেই সমর্থন করার ডাক দিচ্ছেন। সবমিলিয়ে দ্য হান্ড্রেডের নিলামে (The Hundred Auction) পাকিস্তানি (Pakistani) স্পিনার আবরার আহমেদকে (Abrar Ahmed) ভারতীয় মুদ্রায় ২.৩৪ কোটি টাকা দিয়ে দলে নিয়ে বিপাকে সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজি। দ্য হান্ড্রেডে হয়তো তেমন কোনও প্রভাব পড়বে না, কিন্তু আইপিএল-এর আগে এই বিতর্ক সানরাইজার্স হায়দরাবাদের ভাবমূর্তির পক্ষে ভালো নয়।

সাসপেন্ড হয়ে গিয়েছিল সানরাইজার্স লিডসের 'এক্স' হ্যান্ডল

বৃহস্পতিবার দ্য হান্ড্রেডের নিলামে ভারতীয় মুদ্রায় ২.৩৪ কোটি টাকা দিয়ে আবরারকে দলে নেয় সানরাইজার্স লিডস (Sunrisers Leeds)। দেড় দশকেরও বেশি সময় পরে কোনও ভারতীয় মালিকানাধীন ক্রিকেট দলে পাকিস্তানি ক্রিকেটারকে নেওয়া হল। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা (Pahalgam Terror Attack), অপারেশন সিঁদুরের (Operation Sindoor) স্মৃতি দেশবাসীর মনে এখনও তাজা। সম্প্রতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের আগেও সেই প্রসঙ্গ ফিরে এসেছিল। এই পরিস্থিতিতে কাব্যর উপস্থিতিতে দ্য হান্ড্রেডের নিলামে তাঁর ফ্র্যাঞ্চাইজি পাকিস্তানের চরম ভারত-বিরোধী হিসেবে কুখ্যাত এক ক্রিকেটারকে দলে নেওয়ায় চরম সমালোচনা চলছে। সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে কাব্য। সানরাইজার্স লিডসের 'এক্স' হ্যান্ডল সাসপেন্ড হয়ে যায়। পরে অবশ্য তা ঠিক হয়েছে। কিন্তু আবরারকে দলে নেওয়া সংক্রান্ত পোস্টে অনেকেই এই ফ্র্যাঞ্চাইজির নিন্দা করছেন।

Scroll to load tweet…

কেন পাক ক্রিকেটারকে দলে নিলেন কাব্য?

সানরাইজার্স লিডসে কেন পাকিস্তানের এক ক্রিকেটারকে দলে নেওয়া হল, সে বিষয়ে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। হয়তো ক্রিকেটীয় কারণেই আবরারকে দলে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। কিন্তু ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এই সিদ্ধান্ত মানতে পারছেন না।

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।