MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • গতবার এশিয়া কাপের দলে ছিলেন এই ৬ জন, এবারও ভারতকে চ্যাম্পিয়ন করতে পারবেন?

গতবার এশিয়া কাপের দলে ছিলেন এই ৬ জন, এবারও ভারতকে চ্যাম্পিয়ন করতে পারবেন?

Asia Cup 2025: চ্যাম্পিয়ন দল হিসেবে এবারের এশিয়া কাপ খেলতে নামছে ভারতীয় দল। এই টুর্নামেন্টে সফলতম দল ভারত। এবারও চ্যাম্পিয়ন হওয়াই সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) লক্ষ্য। খেতাব ধরে রাখার লক্ষ্যেই খেলতে নামছেন তাঁরা।

3 Min read
Author : Soumya Ganguly
Published : Aug 24 2025, 02:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
বিরাট কোহলি রোহিত শর্মা নেই, তারপরেও এশিয়া কাপ খেতাব ধরে রাখতে মরিয়া ভারতীয় দল
Image Credit : Getty

বিরাট কোহলি-রোহিত শর্মা নেই, তারপরেও এশিয়া কাপ খেতাব ধরে রাখতে মরিয়া ভারতীয় দল

ফের এশিয়া কাপ জয়ের লক্ষ্যে ভারতীয় দল

এবারের এশিয়া কাপ হতে চলেছে টি-২০ ফর্ম্যাটে। এই ফর্ম্যাট থেকে অবসর নেওয়ায় এবারের এশিয়া কাপে খেলছেন না রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা। তবে ২০২৩ সালে এশিয়া কাপ চ্যাম্পিয়ন দলের ৬ জন ক্রিকেটার এবারও দলে আছেন। যদিও গতবার ফাইনালের নায়ক মহম্মদ সিরাজ এবার ভারতীয় দলে নেই। ফলে ভারতীয় দল ফের চ্যাম্পিয়ন হবে বলে আশা করা হচ্ছে।

DID YOU
KNOW
?
টি-২০ ফর্ম্যাটে এশিয়া কাপ
শুরু থেকে এশিয়া কাপ ওডিআই ফর্ম্যাটে হত। ২০১৬ সালে প্রথমবার টি-২০ ফর্ম্যাটে এশিয়া কাপ হয়।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
৩ বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলে ছিলেন জসপ্রীত বুমরা, তিনি এবারও আছেন
Image Credit : Getty

৩ বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলে ছিলেন জসপ্রীত বুমরা, তিনি এবারও আছেন

ভারতের ভরসা জসপ্রীত বুমরা

এবারের এশিয়া কাপে ভারতীয় দলের অন্যতম ভরসা জসপ্রীত বুমরা। এই পেসার ২০১৬, ২০১৮ ও ২০২৩ সালে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলে ছিলেন। এই পেসার ইংল্যান্ড সফরে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচে খেলেননি। তাঁর ফিটনেস সংক্রান্ত সমস্যা ছিল। তবে এখন ফিট হয়ে উঠেছেন এই পেসার। তিনিই নির্বাচকদের জানান, এশিয়া কাপে খেলতে চান। এই কারণেই তাঁকে এশিয়া কাপের দলে রাখা হয়েছে।

৮
৮ বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল
১৯৮৪ সালে শুরু হয় এশিয়া কাপ। এই টুর্নামেন্টে সফলতম দল ভারত ৮ বার চ্যাম্পিয়ন হয়েছে।

Related Articles

Related image1
এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে খেলতে ভয় পাচ্ছে পাকিস্তান! স্বীকার প্রাক্তন তারকার
Related image2
পাকিস্তানের সঙ্গে ক্রীড়া-সম্পর্ক কেমন থাকবে? এশিয়া কাপের আগে অবস্থান স্পষ্ট কেন্দ্রের
37
ইংল্যান্ড সফরে কোনও টেস্ট ম্যাচেই খেলার সুযোগ পাননি, এশিয়া কাপের দলে আছেন কুলদীপ যাদব
Image Credit : Getty

ইংল্যান্ড সফরে কোনও টেস্ট ম্যাচেই খেলার সুযোগ পাননি, এশিয়া কাপের দলে আছেন কুলদীপ যাদব

এশিয়া কাপে খেলবেন কুলদীপ যাদব

জসপ্রীত বুমরার মতোই কুলদীপ যাদবও ২০১৬, ২০১৮ ও ২০২৩ সালের এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলে ছিলেন। ২০১৬ সালে খেলার সুযোগ না পেলেও, ২০১৮ সালে ১০ উইকেট এবং ২০২৩ সালে ৯ উইকেট নেন এই স্পিনার। তিনি এবারের ইংল্যান্ড সফরে কোনও টেস্ট ম্যাচেই খেলার সুযোগ পাননি। এশিয়া কাপে খেলার সুযোগ পেলে ভালো বোলিং করতে তৈরি কুলদীপ।

47
গতবারের মতো এবারও হার্দিক পান্ডিয়ার জাতীয় দলে প্রত্যাবর্তনের মঞ্চ এশিয়া কাপ
Image Credit : Getty

গতবারের মতো এবারও হার্দিক পান্ডিয়ার জাতীয় দলে প্রত্যাবর্তনের মঞ্চ এশিয়া কাপ

হার্দিক পান্ডিয়ার প্রত্যাবর্তন

ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ২০১৬ ও ২০২৩ সালে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দলে ছিলেন। এই অলরাউন্ডার ২০১৮ সালেও এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দলে ছিলেন। কিন্তু প্রথম ম্যাচেই কোমরে মারাত্মক চোট পাওয়ার পর আর খেলতে পারেননি। এবারও ভারতীয় দলকে এশিয়া কাপ জেতাতে মরিয়া এই অলরাউন্ডার। তিনি এই টুর্নামেন্টে ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়েই বেশি সাফল্য পেয়েছেন। এবার বোলিংয়ের পাশাপাশি ভালো ব্যাটিংও করতে চান হার্দিক।

57
এবারের এশিয়া কাপে ভারতীয় দলের সহ-অধিনায়ক গতবারের অন্যতম নায়ক শুবমান গিল
Image Credit : Getty

এবারের এশিয়া কাপে ভারতীয় দলের সহ-অধিনায়ক গতবারের অন্যতম নায়ক শুবমান গিল

এবারও ভারতীয় দলে শুবমান গিল

২০২৩ সালের এশিয়া কাপে অসাধারণ পারফরম্যান্স দেখান শুবমান গিল। এই তারকা ব্যাটার ৬ ম্যাচ খেলে ৩০২ রান করেন। ব্যাটিংয়ের গড় ছিল ৭৫.৫০। এবার ভারতীয় দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুবমান। তিনি ইংল্যান্ড সফরে টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। এবার এশিয়া কাপেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি শুবমান।

67
তৃতীয়বার এশিয়া কাপ খেলতে নামছেন টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব
Image Credit : Getty

তৃতীয়বার এশিয়া কাপ খেলতে নামছেন টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব

ফের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার

টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবারের এশিয়া কাপের দলে আছেন। এই তারকা ব্যাটার তৃতীয়বার এশিয়া কাপে খেলতে নামছেন। তিনি ২০২২ সালের এশিয়া কাপে ভালো ব্যাটিং করলেও, ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। ২০২৩ সালের এশিয়া কাপে মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পান সূর্যকুমার। এবার তিনি অধিনায়ক হিসেবে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করতে চান।

77
দ্বিতীয়বার এশিয়া কাপে খেলতে নামছেন ভারতীয় দলের তরুণ ব্যাটার তিলক ভার্মা
Image Credit : ANI

দ্বিতীয়বার এশিয়া কাপে খেলতে নামছেন ভারতীয় দলের তরুণ ব্যাটার তিলক ভার্মা

ফের এশিয়া কাপে তিলক ভার্মা

তরুণ ব্যাটার তিলক ভার্মা ২০২৩ সালে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলে ছিলেন। তিনি বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে অভিষেক করেন। তবে সেই ম্যাচে তিনি মাত্র পাঁচ রান করেন। এবার টি-২০ ফর্ম্যাটে হবে এশিয়া কাপ। আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখানো তিলক এবারের এশিয়া কাপেও ভালো ব্যাটিং করতে তৈরি।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
এশিয়া কাপ ২০২৫

Latest Videos
Recommended Stories
Recommended image1
Richest Cricketers: বিশ্বের সবচেয়ে ধনী মহিলা ক্রিকেটার কারা? স্মৃতি মন্ধানা কত নম্বরে?
Recommended image2
MS Dhoni: CSK-র ২৫% শেয়ার চেয়েছিলেন ধোনি? সব জল্পনার অবসান ঘটালেন চেন্নাই সুপার কিংসের সিইও
Recommended image3
Women Asia Cup 2026: শেফালির ঝড়ো ব্যাটিং, দীপ্তি-নন্দিনীর দাপটে থাইল্যান্ডকে উড়িয়ে দিল ভারত
Recommended image4
Indian Cricket Team: সঞ্জু নয়, বিশ্বকাপের মিডল অর্ডারে শ্রেয়সের ব্যাকআপ তিলক! গম্ভীরের নতুন প্ল্যান?
Recommended image5
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপে সামনে থাইল্যান্ড, আত্মবিশ্বাসী হরমনপ্রীতরা
Related Stories
Recommended image1
এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে খেলতে ভয় পাচ্ছে পাকিস্তান! স্বীকার প্রাক্তন তারকার
Recommended image2
পাকিস্তানের সঙ্গে ক্রীড়া-সম্পর্ক কেমন থাকবে? এশিয়া কাপের আগে অবস্থান স্পষ্ট কেন্দ্রের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved