Bangladesh Cricket: ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটাই বাংলাদেশের প্রথম টেস্ট জয়। জয়ের পর প্রধানমন্ত্রী তারিক রহমান ভিডিও কলে টিমকে অভিনন্দন জানিয়েছেন।

Bangladesh Cricket: ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। এই জয়ের পর, প্রধানমন্ত্রী তারিক রহমান ভিডিও কল করে দলকে শুভেচ্ছা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয় (Bangladesh Cricket News)। শুধু তাই নয়, টেস্টের ইতিহাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটা বাংলাদেশের দ্বিতীয় জয়। ভিডিও কলে বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল কয়েকজন ক্রিকেটারদেরকে প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন।`

Bangladesh Athletics: শরীরে পুরুষের সব লক্ষণ প্রমাণিত, নির্বাসিত বাংলাদেশের ২ 'মহিলা' অ্যাথলিট

তানজিদ হাসানকে 'বগুড়ার ক্রিকেটার' বলে পরিচয় করিয়ে দিলে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন যে, তিনি শুধু একটি অঞ্চলের নন, গোটা দেশের প্রতিনিধি। ডারউইনে চারদিনের কঠিন টেস্ট ম্যাচের পর, খেলোয়াড়দের শারীরিক অবস্থার খোঁজখবরও নেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "আমরা বাংলাদেশে তোমাদের স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছি। সবাই ভালো আছো তো? একটু ক্লান্তি তো থাকবেই। ওখানকার গরম কেমন? খুব গরম? আমাদের দেশের মতোই! সাবধানে, সুস্থভাবে ফিরে এসো। বাংলাদেশের মানুষ তোমাদের স্বাগত জানাতে অপেক্ষা করছে।"

অস্ট্রেলিয়াকে চমকে দিল বাংলাদেশ

টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম বড় অঘটন ঘটিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে হাসান মাহমুদ তার ক্যারিয়ারের সেরা বোলিং (৬/৫৫) করে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দেন। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪২৬ রান তোলে এবং প্রথম ইনিংসে ২২৮ রানের বিশাল লিড নেয়। এই জয়ে বড় ভূমিকা রাখেন তানজিদ হাসান, যিনি অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্ট সেঞ্চুরি (১০১ রান) করেন।

Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়, ঐতিহাসিক সাফল্য বাংলাদেশের

দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিন সেঞ্চুরি (১০৪) করে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বাংলাদেশ দমে যায়নি। মেহেদি হাসান মিরাজ পাঁচটি এবং হাসান মাহমুদ আরও তিনটি উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ২৮৪ রানে অলআউট করে দেন। জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল মাত্র ৫৭ রানের।

রান তাড়া করতে নেমে জশ হ্যাজেলউডের বলে তানজিদ হাসান শূন্য রানে আউট হলেও, শাদমান ইসলাম এবং মোমিনুল হক মিলে দলকে ৯ উইকেটের সহজ জয় এনে দেন। এই জয়ের ফলে ভারত ও পাকিস্তানের পর তৃতীয় এশীয় দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতার নজির গড়ল বাংলাদেশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।