Australia vs Bangladesh First Test Match: ২৬ বছর ধরে টেস্ট ম্যাচ খেলছে বাংলাদেশ। এত বছরে বিদেশ সফর মানে হার অবধারিত ছিল। বিশেষ করে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে হার ছাড়া অন্য কিছু ভাবতে পারত না বাংলাদেশের ক্রিকেট মহল। কিন্তু এবার ফল বদলে গেল। অস্ট্রেলিয়া সফরে (Bangladesh tour of Australia, 2026) ঐতিহাসিক সাফল্য পেল বাংলাদেশ।
KNOW
Bangladesh Cricket Team: প্রথমবার অস্ট্রেলিয়া সফরে (Bangladesh tour of Australia, 2026) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে জয় পেল বাংলাদেশ। রবিবার ডারউইনের (Darwin) মারারা ক্রিকেট গ্রাউন্ডে (Marrara Cricket Ground) ম্যাচের চতুর্থ দিন নয় উইকেটে জয় পেল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর (Najmul Hossain Shanto) নেতৃত্বে এই ঐতিহাসিক জয় এল। এই সাফল্যে উচ্ছ্বসিত বাংলাদেশের ক্রিকেট মহল। এই ম্যাচে বাংলাদেশ যে জয় পাবে, সেটা কেউই ভাবতে পারেননি। বিশেষ করে এবারের অস্ট্রেলিয়া সফরের শুরুটা যেভাবে করেছিল বাংলাদেশ, তাতে সবাই ধরেই নিয়েছিলেন, টেস্ট সিরিজেও ভরাডুবি হবে। গত সপ্তাহে ডারউইনেই ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে হেরে যায় বাংলাদেশ। সেই ম্যাচে ইনিংসে হেরে যান শান্তরা। তারপর ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিল বাংলাদেশ।
লজ্জার হার অস্ট্রেলিয়ার
এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে এক নম্বর দল অস্ট্রেলিয়া। কিন্তু তারাই নিজেদের দেশে বাংলাদেশের কাছে এই ম্যাচে হেরে গেল। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয়ে যায় অসিরা। প্রথম ইনিংসে ৪২৬ রান করে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসে ২৮৪ রান করে অস্ট্রেলিয়া। এরপর এক উইকেট হারিয়ে ৫৭ রান তুলেই জয় পায় বাংলাদেশ।
অনন্য নজির বাংলাদেশের
এশিয়ার দলগুলির মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে কম ম্যাচ খেলে প্রথম টেস্ট জয়ের নজির গড়ল বাংলাদেশ। পাকিস্তান (Pakistan) অস্ট্রেলিয়ার মাটিতে সপ্তম টেস্ট ম্যাচে প্রথম জয়ের স্বাদ পায়। ভারত ১২-তম টেস্টে প্রথমবার জয় পায়। শ্রীলঙ্কা (Sri Lanka) অস্ট্রেলিয়ার মাটিতে ১৫-তম টেস্ট ম্যাচে প্রথমবার জয় পায়। এই ম্যাচে নয় উইকেটে জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক ব্যবধানে জয়। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে (Rawalpindi) পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ১০ উইকেটে জয় পায় বাংলাদেশ। ১৯৯৫ সাল থেকে এখনও পর্যন্ত নিজেদের দেশে ভারত ছাড়া এশিয়ার টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে শুধু বাংলাদেশের কাছেই হারল অস্ট্রেলিয়া।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


