MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • সদ্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন, জীবনের নতুন ইনিংস শুরু রুতুরাজ গায়কোয়াড়ের

সদ্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন, জীবনের নতুন ইনিংস শুরু রুতুরাজ গায়কোয়াড়ের

এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। তাঁর সঙ্গে ডেভন কনওয়ের জুটি বিপক্ষ দলগুলিকে চিন্তায় ফেলে দিয়েছিল। আইপিএল ফাইনালেও গুজরাট টাইটানসের বিরুদ্ধে জয় পেতে সাহায্য করে এই জুটি।

1 Min read
Author : Web Desk - ANB
Published : Jun 04 2023, 01:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
বিয়ে করলেন চেন্নাই সুপার কিংসের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়, স্ত্রী উৎকর্ষা পাওয়ার
Image Credit : Instagram

বিয়ে করলেন চেন্নাই সুপার কিংসের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়, স্ত্রী উৎকর্ষা পাওয়ার

শনিবার দীর্ঘদিনের বান্ধবী উৎকর্ষা পাওয়ারকে বিয়ে করলেন এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের ওপেনার হিসেবে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো রুতুরাজ গায়কোয়াড়। শনিবার মহারাষ্ট্রের মহাবালেশ্বর শহরে বিয়ে করেন তাঁরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
রুতুরাজ গায়কোয়াড়ের স্ত্রী উৎকর্ষা পাওয়ারও ক্রিকেটার, ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রের হয়ে খেলেন
Image Credit : Instagram

রুতুরাজ গায়কোয়াড়ের স্ত্রী উৎকর্ষা পাওয়ারও ক্রিকেটার, ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রের হয়ে খেলেন

মহারাষ্ট্রের পুণের মেয়ে উৎকর্ষা পাওয়ারের বয়স ২৪ বছর। তিনি ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রের হয়ে খেলেন। স্বামী-স্ত্রী দু'জনেই ক্রিকেটার। ফলে রুতুরাজ গায়কোয়াড় ও উৎকর্ষার জুটি অত্যন্ত আকর্ষণীয়।

37
আইপিএল ফাইনাল দেখতে আমেদাবাদে গিয়েছিলেন উৎকর্ষা পাওয়ার, চেন্নাই সুপার কিংসের জয়ে তাঁর উচ্ছ্বাস দেখা যায়
Image Credit : Instagram

আইপিএল ফাইনাল দেখতে আমেদাবাদে গিয়েছিলেন উৎকর্ষা পাওয়ার, চেন্নাই সুপার কিংসের জয়ে তাঁর উচ্ছ্বাস দেখা যায়

আইপিএল ফাইনালে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারিতে দেখা যায় উৎকর্ষা পাওয়ারকে। চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হওয়ায় উচ্ছ্বসিত হয়ে ওঠেন তিনি। ম্যাচ শেষ হওয়ার পর রুতুরাজ গায়কোয়াড় ও মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ছবিও তোলেন উৎকর্ষা।

47
চেন্নাই সুপার কিংসের কয়েকজন সতীর্থ রুতুরাজ গায়কোয়াড়ের বিয়েতে ছিলেন
Image Credit : Instagram

চেন্নাই সুপার কিংসের কয়েকজন সতীর্থ রুতুরাজ গায়কোয়াড়ের বিয়েতে ছিলেন

চেন্নাই সুপার কিংসের সতীর্থদের মধ্যে শিবম দুবে ও প্রশান্ত সোলাঙ্কি শনিবার রুতুরাজ গায়কোয়াড়-উৎকর্ষা পাওয়ারের বিয়ের অনুষ্ঠানে ছিলেন। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন শিখর ধাওয়ান, রশিদ খান, শ্রেয়াস আইয়ার, উমরান মালিকরা। 

57
বিয়ের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জাতীয় দলে যোগ দিতে পারেননি রুতুরাজ গায়কোয়াড়
Image Credit : Instagram

বিয়ের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জাতীয় দলে যোগ দিতে পারেননি রুতুরাজ গায়কোয়াড়

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল রুতুরাজ গায়কোয়াড়কে। কিন্তু বিয়ের জন্য জাতীয় দলে যোগ দিতে পারেননি এই ব্যাটার। তাঁর পরিবর্তে জাতীয় দলে সুযোগ পেয়েছেন যশস্বী জয়সোয়াল।

67
এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে ৫৯০ রান করেছেন রুতুরাজ গায়কোয়াড়
Image Credit : Instagram

এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে ৫৯০ রান করেছেন রুতুরাজ গায়কোয়াড়

এবারের আইপিএল-এ সপ্তম সর্বাধিক রান করেছেন রুতুরাজ গায়কোয়াড়। চেন্নাই সুপার কিংসের হয়ে ৫৯০ রান করেছেন এই ব্যাটার। আইপিএল ফাইনালেও ওপেন করতে নেমে ভালো পারফরম্যান্স দেখান রুতুরাজ। 

77
রুতুরাজ গায়কোয়াড়ের স্ত্রী উৎকর্ষা পাওয়ার অলরাউন্ডার, ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিং করেন
Image Credit : Instagram

রুতুরাজ গায়কোয়াড়ের স্ত্রী উৎকর্ষা পাওয়ার অলরাউন্ডার, ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিং করেন

মহারাষ্ট্রের ক্রিকেটার উৎকর্ষা পাওয়ার ডানহাতি ব্যাটার ও পেসার। এই অলরাউন্ডারের সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন রুতুরাজ গায়কোয়াড়। 

About the Author

WD
Web Desk - ANB
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nana Patekar: 'ভারতীয় চলচ্চিত্রের সত্যিকারের কিংবদন্তি,' নানার প্রতি শ্রদ্ধা বিরাট, সচিনদের
Recommended image2
Sourav Ganguly: একইসঙ্গে সিএবি সভাপতি ও দিল্লি ক্যাপিটালসের কোচ, স্বার্থের সংঘাত সৌরভের?
Recommended image3
Virat Kohli 5 crore Allegation: প্রেমানন্দ মহারাজের আশ্রমে যাওয়ার জন্য ৫ কোটি! বিরাটকে নিয়ে বিস্ফোরক দাবি, মুখ খুলল টিম কোহলি
Recommended image4
Shreyas Iyer: শ্রেয়াসের অপরাজিত শতরান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয় ভারতের
Recommended image5
Indian Women's Cricket Team: হরমনপ্রীতের পরিবর্তে মহিলা ক্রিকেট দলের অধিনায়ক স্মৃতি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved