IND vs ZIM T20: ম্যাচের দিন চেন্নাইয়ে বৃষ্টি হবে কিনা, তা নিয়ে সমর্থকদের মধ্যে বেশ চিন্তা ঘোরাফেরা করছে। তবে আবহাওয়া দফতরের শেষ রিপোর্ট অনুযায়ী, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
IND vs ZIM T20: টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় হারের পর, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত আবার মাঠে নামতে চলেছে বৃহস্পতিবার (T20 World Cup Super 8 match)। সুপার এইটের দ্বিতীয় ম্যাচে, ভারতের প্রতিপক্ষ জিম্বাবোয়ে। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে গেলে সূর্যকুমার যাদবের টিমকে এই ম্যাচে শুধু জিতলেই হবে না, সঙ্গে বড় ব্যবধানে জিততে হবে। ম্যাচটি হবে চেন্নাইয়ের এম. এ. চিদাম্বরম স্টেডিয়ামে (india vs zimbabwe t20 2026)।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের ফলে, ভারতের সেমিফাইনালে ওঠার রাস্তা বেশ কঠিন হয়ে গেছে। তাই জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় জয় অত্যন্ত জরুরি বিষয়। যদিও ওয়েস্ট ইন্ডিজের কাছে সুপার এইটের ম্যাচে আবার জিম্বাবোয়ে পরাজিত হয়েছে। আবার তাদের হালকাভাবে নেওয়ারও কোনও জায়গা নেই। কারণ, তারা কলম্বোতেই অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে হারিয়ে রীতিমতো চমকে দিয়েছে।
সিকান্দার রাজার নেতৃত্বে জিম্বাবোয়ে যে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে, তা বলাই বাহুল্য। এই গ্রুপে ভারত এখন তিন নম্বরে রয়েছে। এই ম্যাচে হারলে বিশ্বকাপ থেকে বিদায় কার্যত, নিশ্চিত। তাই চেন্নাইয়ে বড় জয়ের লক্ষ্যেই নামবে 'মেন ইন ব্লু' ব্রিগেড।
চেন্নাইয়ের আবহাওয়া কেমন থাকবে?
ম্যাচের দিন চেন্নাইয়ে বৃষ্টি হবে কিনা, তা নিয়ে সমর্থকদের মধ্যে বেশ চিন্তা ঘোরাফেরা করছে। তবে আবহাওয়া দফতরের শেষ রিপোর্ট অনুযায়ী, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে। তাপমাত্রা ২৬-২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। তবে বাতাসে ৭০ শতাংশের বেশি আর্দ্রতা থাকতে পারে, যা বোলার এবং ফিল্ডারদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারে।
তবে পিচের যা চরিত্র, তাতে স্পিনাররা বাড়তি সুবিধা পেতে পারেন। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের পিচ বরাবরই স্পিনারদের সাহায্য করে থাকে। জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে ভারত তাই বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলের স্পিন ত্রয়ীর উপর ভরসা রাখছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


