IND vs ZIM T20: এর আগে ধারাবাহিকভাবে রান পাওয়ার জন্যই অভিষেক এক নম্বর জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছেন। ইংল্যান্ডের ফিল সল্টের চেয়ে তিনি আপাতত ৬২ পয়েন্টে এগিয়ে রয়েছেন। বোলিং বিভাগেও ভারতীয়রা দাপট দেখিয়েছেন। 

IND vs ZIM T20: জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের আগে সুখবর ভারতীয় শিবিরের জন্য। চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে একেবারেই ভালো ফর্মে নেই অভিষেক শর্মা (India vs Zimbabwe)। শূন্যের গেড়ো কাটিয়ে গত ম্যাচে ১৫ রান করেছেন। তারপরেও আইসিসি-র টি-২০ র‍্যাঙ্কিং ব্যাটিং ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অভিষেক শর্মা (india vs zimbabwe t20 2026)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

অভিষেক এক নম্বর জায়গা ধরে রেখেছেন

শুধু তাই নয়, ভারতের আরেক ওপেনার ঈশান কিষাণও প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন। মূলত, এর আগে ধারাবাহিকভাবে রান পাওয়ার জন্যই অভিষেক এক নম্বর জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছেন। ইংল্যান্ডের ফিল সল্টের চেয়ে তিনি আপাতত ৬২ পয়েন্টে এগিয়ে রয়েছেন। আর চলতি বিশ্বকাপে এই মুহূর্তে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান দুই ধাপ উপরে উঠে এসে তৃতীয় স্থানে আছেন।

ব্যাটারদের মধ্যে ঈশান কিষাণের উন্নতি বেশ উল্লেখযোগ্য। তিনি তিন ধাপ এগিয়ে আপাতত পঞ্চম স্থানে উঠে এসেছেন। এক্ষেত্রেও ধারাবাহিকতার জন্য তিনি প্রথম পাঁচে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন।

পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস নবম স্থানে উঠে এসেছেন। আফগানিস্তানের ইব্রাহিম জাদরান আছেন ১৩ নম্বরে, ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ আছেন তারপরে এবং ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক রয়েছেন ১৮ তম স্থানে। 

বোলিং বিভাগেও ভারতীয়রা দাপট দেখিয়েছেন

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দার রাজা এক নম্বর স্থান দখল করে রেখেছেন। নিঃসন্দেহে চলতি বিশ্বকাপে তাঁর দলকে বিশ্বকাপের সুপার এইটে তোলার ক্ষেত্রে সিকান্দার রাজার ভূমিকা অনস্বীকার্য। 

তিনি এই সেগমেন্টে পাকিস্তানের সাইম আইয়ুবকেও টপকে গেছেন। অন্যদিকে, ভারতের শিবম দুবে দুই ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন এবং আফগানিস্তানের মহম্মদ নবী অষ্টম স্থানে পৌঁছে গেছেন।

এমনকি, বোলিং বিভাগেও ভারতীয়রা দাপট দেখিয়েছেন। স্পিনার বরুণ চক্রবর্তী এক নম্বর জায়গা ধরে রেখেছেন। দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বোশ ২১ ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।