Cricket Law Change: ডেড বলের মতো একাধিক বিষয়ের ক্ষেত্রেও আইনে বড়সড় বদল আনছে এমসিসি। সবমিলিয়ে, বদল আনা হয়েছে মোট ৭৩টি আইনে। তবে তা কার্যকর হবে আগামী অক্টোবর মাসের শুরুর দিক থেকে।
Cricket Law Change: ক্রিকেট মাঠে আসছে একাধিক বদল। অপেশাদার ক্রিকেটে এবার থেকে ল্যামিনেটেড ব্যাট ব্যবহার করার ছাড়পত্র দিল মেরিলবোর্ন ক্রিকেট ক্লাব (cricket catch rule change)। সেইসঙ্গে, হিট উইকেট, বানি হপ ক্যাচ, ডেড বলের মতো একাধিক বিষয়ের ক্ষেত্রেও আইনে বড়সড় বদল আনছে এমসিসি (cricket boundary rule change)।
সবমিলিয়ে, বদল আনা হয়েছে মোট ৭৩টি আইনে। তবে তা কার্যকর হবে আগামী অক্টোবর মাসের শুরুর দিক থেকে। প্রথমেই সেই তালিকায় রয়েছে বানি হপ ক্যাচ। গত ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে, এই বানি হপ ক্যাচ ধরেই বিশ্বজয় নিশ্চিত করেন বর্তমানে ভারতের টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।
২২ গজের নিয়মে একাধিক বদল
সেই ক্যাচের ক্ষেত্রে এবার আইসিসি নিয়ম করেছে যে, এই ক্যাচ ধরার সময় ফিল্ডারের পুরো শরীরকে এবার থেকে বাউন্ডারির মধ্যে রাখতে হবে। সেই নিয়মকে এবার মান্যতা দিয়েছে এমসিসি। তারা কী বলছে? বাউন্ডারির বাইরে থেকে এসে শূন্যে থাকা অবস্থায় একবারই মাত্র বল স্পর্শ করার সুযোগ পাবেন সংশ্লিষ্ট সেই ফিল্ডার। তবে সেই ক্যাচটি সম্পূর্ণভাবে লুফে নেওয়ার জন্য বাউন্ডারি লাইনের ভিতরে আসতে হবে তাঁকে।
অপরদিকে, বিশ্ব ক্রিকেটে ব্যাট তৈরি হয় মূলত দুই ধরনের কাঠ দিয়ে। ইংলিশ উইলো এবং কাশ্মীরি উইলো। তার মধ্যে হালকা এবং টেকসই হওয়ার কারণে, ইংলিশ উইলো দিয়ে তৈরি ব্যাটের চাহিদা সবসময়ই বেশি থাকে।
এই ব্যাটকে 'টাইপ ডি' বলা হয়ে থাকে
কিন্তু পরিবেশগত কারণে, এই কাঠ এখন আর ততটা সহজলভ্য হচ্ছে না। তাই ক্রমেই দাম বৃদ্ধি পাচ্ছে ব্যাটের। একটি ভালোমানের ইংলিশ উইলো ব্যাটের দাম এই মুহূর্তে লক্ষাধিক টাকা। তাই সেই পরিস্থিতির কথা মাথায় রেখে, ল্যামিনেটেড ব্যাট ব্যবহারের অনুমতি দিয়েছে এমসিসি। এই ধরনের ব্যাটে ইলিংশ উইলোর সঙ্গে অন্য কোনও সস্তা কাঠ ব্যবহার করা হচ্ছে। সাধারণভাবে এই ব্যাটকে 'টাইপ ডি' বলা হয়ে থাকে। সেইসঙ্গে, আরও বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।
নতুন সেই আইনে বলা হয়েছে, শুধুমাত্র ব্যাটার শট খেলার পর, তাঁর ব্যাট বা শরীরের কোনও অংশ ভারসাম্য হারিয়ে উইকেটে আঘাত করলে তা হিট উইকেট হিসাবে গণ্য করা হবে। বেশ তাৎপর্যপূর্ণ। তবে যদি কোনও ফিল্ডারের সঙ্গে ধাক্কা খেয়ে ব্যাটার উইকেটের উপর পড়ে যান বা ব্যাট উইকেটে গিয়ে লাগে, সেক্ষেত্রে আউট বলে গণ্য করা হবে না।
ডিক্লেয়ারের নিয়মে বড় বদল
অন্যদিকে, ডেড বলের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আম্পায়ারদের হাতেই ছাড়ছে এমসিসি। এতদিন উইকেটকিপার বা বোলারের হাতে বল থাকার সময়, ডেড বল হয়েছে বলে মনে করা হত। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, বল যদি কোনও ফিল্ডারের হাতে বা মাটিতে পড়ে থাকে এবং আম্পায়ার যদি মনে করেন খেলা চালানোর আর কোনও সম্ভাবনা নেই, সেক্ষেত্রে তিনি ডেড বল হিসেবে ঘোষণা করতে পারবেন।
এমনকি, নতুন নিয়ম অনুযায়ী, অধিনায়করা ম্যাচে নিজেদের শেষ ইনিংস আর ডিক্লেয়ার ঘোষণা করতে পারবেন না। যতক্ষণ নির্ধারিত সময় এবং ওভার হাতে রয়েছে, ম্যাচের অন্তিম ইনিংসে সেই পুরো সময়টাই খেলতে হবে তাদের।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


