Sanju Samson Century: এবারের আইপিএল-এ (IPL 2026) রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ছেড়ে চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) যোগ দেওয়ার পর ভালো পারফরম্যান্স দেখাতে পারছিলেন না সঞ্জু স্যামসন। তবে শনিবার অপরাজিত শতরান করে দলকে ভরসা দিলেন এই তারকা উইকেটকিপার-ব্যাটার।

DID YOU
KNOW
?
জয়ের লক্ষ্যে সিএসকে
চলতি আইপিএল-এ নিজেদের প্রথম ৩ ম্যাচেই হেরে গিয়েছে চেন্নাই সুপার কিংস। শনিবার প্রথম জয়ের খোঁজে সঞ্জু স্যামসনরা।

Chennai Super Kings vs Delhi Capitals: চেন্নাউ সুপার কিংসে যোগ দেওয়ার পর প্রথম ৩ ম্যাচে ভালো ব্যাটিং করতে না পারলেও, চতুর্থ ম্যাচে জ্বলে উঠলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। শনিবার আইপিএল-এর (IPL 2026) ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ওপেন করতে নেমে ৫৬ বলে ১১৫ রান করে অপরাজিত থাকেন এই তারকা উইকেটকিপার-ব্যাটার। আইপিএল-এ চতুর্থ শতরান করলেন সঞ্জু। সিএসকে-র হয়ে তাঁর প্রথম শতরানের ইনিংসে ছিল ১৫টি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি। এদিন শতরান করার পর চলচ্চিত্র কিংবদন্তি রজনীকান্তের (Rajnikanth) অনুকরণে স্যালুট করেন সঞ্জু। তাঁর এই অসাধারণ ইনিংসের সুবাদে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে দুই উইকেট হারিয়ে ২১২ রান করল সিএসকে। সঞ্জুর পাশাপাশি ভালো ব্যাটিং করলেন আয়ূষ মাত্রে (Ayush Mhatre)। এই তরুণ ব্যাটার ৩৬ বলে ৫৯ রান করেন। তিনি তিনটি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি মারেন। শিবম দুবে (Shivam Dube) ১০ বলে ২০ রান করে অপরাজিত থাকেন।

সিএসকে-র হয়ে প্রথম বড় ইনিংস সঞ্জুর

চলতি আইপিএল-এ সিএসকে-র হয়ে প্রথম তিন ম্যাচে যথাক্রমে ছয়, সাত ও নয় রান করেন সঞ্জু। তবে শনিবার তিনি চিপক (Chepauk) মাতিয়ে দিলেন। এবারের টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) অসাধারণ পারফরম্যান্স দেখান সঞ্জু। তিনি পরপর তিন ম্যাচে অর্ধশতরান করে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন। এবার আইপিএল-এ সিএসকে-র হয়ে প্রথম শতরান করলেন সঞ্জু।

ধোনির অভাব পূরণ করছেন সঞ্জু

চোটের জন্য চলতি আইপিএল-এ সিএসকে-র হয়ে এখনও পর্যন্ত কোনও ম্যাচে খেলতে পারেননি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। প্রথম তিন ম্যাচে তাঁর অভাব অনুভব করেছে দল। তবে শনিবার কোনও সমস্যা হল না। দলকে ভরসা দিলেন সঞ্জু। ফলে ধোনি যতদিন না চোট সারিয়ে দলে ফিরছেন, ততদিন সমস্যা হবে না বলেই আশা করছে সিএসকে শিবির। ধোনি দলে ফিরলে হয়তো শুধু ব্যাটার হিসেবে খেলতে পারেন সঞ্জু

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।