CSK vs RR 2026: সঞ্জু এবং জাদেজার এই দলবদল নিয়ে ফ্যানদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। তবে নতুন প্রজন্মের তারকারা সঞ্জুকে পেলেও, চোট-আঘাতে জর্জরিত চেন্নাই শিবির। এমএস ধোনি, বিদেশি তারকা ব্রেভিস এবং স্পেন্সার জনসনের মতো তারকাদের ছাড়াই প্রথম ম্যাচে নামতে হচ্ছে চেন্নাইকে।

CSK vs RR 2026: মেগা আইপিএলে সোমবার, চেন্নাই সুপার কিংসের জার্সিতে অভিষেক হতে চলেছে সঞ্জু স্যামসনের। আর প্রথম ম্যাচেই তাঁর সামনে পুরনো দল রাজস্থান রয়্যালস। গুয়াহাটিতে এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে (CSK vs RR 2026)। যে রাজস্থান সঞ্জুকে 'রয়্যাল' বানিয়েছিল, সেই দলের বিরুদ্ধেই CSK-র হলুদ জার্সিতে মাঠে নামবেন তিনি। অন্যদিকে, চেন্নাইয়ের ঘরের ছেলে রবীন্দ্র জাদেজা আবার রাজস্থানের হয়ে খেলবেন। ফলে, আজকের ম্যাচটা অনেকটা দল বদলেরও বটে (ipl news 2026)।

ব্যাটিংয়ের মূল ভরসা তাই সঞ্জু?

সঞ্জু এবং জাদেজার এই দলবদল নিয়ে ফ্যানদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। তবে নতুন প্রজন্মের তারকারা সঞ্জুকে পেলেও, চোট-আঘাতে জর্জরিত চেন্নাই শিবির। এমএস ধোনি, বিদেশি তারকা ব্রেভিস এবং স্পেন্সার জনসনের মতো তারকাদের ছাড়াই প্রথম ম্যাচে নামতে হচ্ছে চেন্নাইকে। ব্যাটিংয়ের মূল ভরসা তাই সঞ্জু, অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়, আয়ুষ মাত্রে এবং শিবম দুবের ওপর। ব্রেভিসের জায়গায় সরফরাজ খানকে খেলানো হতে পারে বলে জানা যাচ্ছে।

তরুণ ক্রিকেটার প্রশান্ত ভীর এবং কার্তিক শর্মার দিকেও নজর থাকবে। ধোনির অনুপস্থিতিতে যে সঞ্জুই উইকেটকিপিং করবেন, তা একপ্রকার নিশ্চিত। জেমিয়ে ওভারটন, খলিল আহমেদ এবং অংশুল কম্বোজকে নিয়ে গড়া পেস অ্যাটাক কেমন পারফর্ম করে, সেটাও দেখার বিষয়। নূর আহমেদ এবং রাহুল চাহারের স্পিন জুটির পারফরম্যান্সও ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে।

রাজস্থানের ঝুলিতে ১৫টি জয়

অন্যদিকে, রাজস্থান রয়্যালস মাঠে নামছে রিয়ান পরাগের নেতৃত্বে। তাদের ব্যাটিংয়ের মূল ভরসা যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী এবং শিমরন হেটমায়ারের মতো বাঁ-হাতি ব্যাটাররা। মিডল অর্ডারে থাকছেন পরাগ এবং ধ্রুব জুরেল। অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা এবং দাসুন শনাকা রয়েছেন। আর উইকেট নেওয়ার জন্য তৈরি জোফ্রা আর্চার, সন্দীপ শর্মা, অ্যাডাম মিলনে এবং রবি বিষ্ণোইয়ের মতো বোলাররা।

দুই দল এখনও পর্যন্ত ৩১ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে চেন্নাই জিতেছে ১৬ বার এবং রাজস্থানের ঝুলিতে ১৫টি জয় রয়েছে। গুয়াহাটির মাঠে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল বেশি সুবিধা পেয়ে থাকে। শিশিরের কারণে, টসে জেতা দল যে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেবে, তা প্রায় নিশ্চিত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।