MI vs KKR 2026: ২৫.২ কোটি টাকা দিয়ে দলে নেওয়া অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন কেন বল করছেন না? আন্দ্রে রাসেলের জায়গায় দলে আসা গ্রিনকে মুম্বাইয়ের বিরুদ্ধে একটা ওভারও বল করতে দেওয়া হয়নি। এই বিষয়ে রাহানে যা বললেন, তা বেশ অবাক করার মতোই বিষয়। 

MI vs KKR 2026: আইপিএল-এর দ্বিতীয় ম্যাচে রবিবার, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (mumbai indians vs kolkata knight riders players)। সেই ম্যাচেই ৬ উইকেটে জয় ছিনিয়ে নিল মুম্বই (MI vs KKR 2026)। ম্যাচের পর নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে দলের সবচেয়ে বড় সমস্যাটি নিয়ে মুখ খুললেন। 

কেকেআর-ক্রিকেট অস্ট্রেলিয়া বিবাদ

২৫.২ কোটি টাকা দিয়ে দলে নেওয়া অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন কেন বল করছেন না? আন্দ্রে রাসেলের জায়গায় দলে আসা গ্রিনকে মুম্বাইয়ের বিরুদ্ধে একটা ওভারও বল করতে দেওয়া হয়নি।

এই বিষয়ে রাহানে যা বললেন, তা বেশ অবাক করার মতোই বিষয়। তাঁর কথায়, ''গ্রিন কেন বল করছে না, এই প্রশ্নটা আপনাদের ক্রিকেট অস্ট্রেলিয়াকে করা উচিত। ওর বল করার জন্য ওদের তরফ থেকে অনুমতির প্রয়োজন আমাদের।'' রাহানের এই মন্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার যে, ক্রিকেট অস্ট্রেলিয়ার কড়া 'ওয়ার্কলোড ম্যানেজমেন্ট' নীতির কারণেই গ্রিনকে বোলিং থেকে দূরে রাখা হয়েছে। 

মুম্বই ইন্ডিয়ান্সের দুই ব্যাটার, রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন যখন কলকাতার বোলারদের কার্যত, তুলোধোনা করতে শুরু করেন, তখন দল একজন অতিরিক্ত বোলারের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে কলকাতা।

বোলিং লাইন-আপে অভিজ্ঞতা কম?

বরুণ চক্রবর্তী চার ওভার বল করে ৪৮ রান দেন। কিন্তু কোনও উইকেট পাননি। বৈভব অরোরা ৪ ওভারে দিয়েছেন ৫২ রান। ব্লেসিং মুজারাবানি তিন ওভারে ৩৪ রান খরচ করেছেন। তার ওপর হর্ষিত রানা ও আকাশ দীপের অনুপস্থিতি এবং মাথিশা পাথিরানার আনফিট থাকাটা কলকাতার বোলিং লাইন-আপকে আরও দুর্বল করে দিয়েছে। রাহানে আশা প্রকাশ করেছেন যে, গ্রিন বল করা শুরু করলে দলের ভারসাম্য অনেকটাই ফিরবে।

কেকেআর অধিনায়ক আরও যোগ করেন, বোলিং লাইন-আপে অভিজ্ঞতা কম থাকলেও আগামী ম্যাচগুলিতে তারা ঠিকই ঘুরে দাঁড়াবেন। কলকাতার পরের ম্যাচ আগামী ২ এপ্রিল, ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। সেই ম্যাচের আগে ক্যামেরন গ্রিনকে বল করার অনুমতি দেওয়া হয় কি না, সেইদিকেই তাকিয়ে আছেন সমর্থকরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।