MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • সৌরভ-বিরাট, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আশা জাগিয়েও চূড়ান্ত সাফল্য পাননি এই ২ ভারত অধিনায়ক

সৌরভ-বিরাট, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আশা জাগিয়েও চূড়ান্ত সাফল্য পাননি এই ২ ভারত অধিনায়ক

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সফলতম দল ভারত। ২ বার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ২ বার ফাইনালে হেরে গিয়েছে ভারতীয় দল। অস্ট্রেলিয়াও ২ বার চ্যাম্পিয়ন হয়েছে। এবার খেতাব জিতে অস্ট্রেলিয়াকে টপকে যাওয়াই ভারতের লক্ষ্য।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Feb 19 2025, 05:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
বুধবার শুরু হয়েছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম সংস্করণ, এই টুর্নামেন্টে সফলতম দল ভারত
Image Credit : our own

বুধবার শুরু হয়েছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম সংস্করণ, এই টুর্নামেন্টে সফলতম দল ভারত

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সফলতম দল ভারত ও অস্ট্রেলিয়া। এই দুই দল ২ বার করে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
ভারতের একমাত্র অধিনায়ক হিসেবে ২ বার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Image Credit : Getty

ভারতের একমাত্র অধিনায়ক হিসেবে ২ বার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ২ বার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল খেলেছে ভারতীয় দল। তবে চূড়ান্ত সাফল্য পাননি বাংলার মহারাজ।

310
২৫ বছর আগে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে অপ্রত্যাশিত হার ভারতের
Image Credit : Getty

২৫ বছর আগে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে অপ্রত্যাশিত হার ভারতের

২০০০ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হয়েছিল কেনিয়ায়। সেই টুর্নামেন্টের নাম ছিল আইসিসি নকআউট। সেবার ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ভারত। অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ১১৭ রানের সুবাদে ৬ উইকেটে ২৬৪ রান করে ভারত। ১৩২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও, ৬ উইকেট হারিয়ে জয় পায় নিউজিল্যান্ড।

410
সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ২০০২ সালে যুগ্মভাবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে ভারত
Image Credit : Getty

সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ২০০২ সালে যুগ্মভাবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে ভারত

২০০২ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে ২ দিন বৃষ্টির জন্য খেলা শেষ করা সম্ভব হয়নি। ফলে ভারত ও শ্রীলঙ্কা যুগ্মবিজয়ী হয়। সেবারও অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

510
ভালো পারফরম্যান্স দেখিয়েও চ্যাম্পিয়নস ট্রফিতে চূড়ান্ত সাফল্য পাননি সৌরভ গঙ্গোপাধ্যায়
Image Credit : Getty

ভালো পারফরম্যান্স দেখিয়েও চ্যাম্পিয়নস ট্রফিতে চূড়ান্ত সাফল্য পাননি সৌরভ গঙ্গোপাধ্যায়

ভারতের অধিনায়ক হিসেবে ২ বার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল খেললেও, এককভাবে ভারতীয় দলকে খেতাব জেতাতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায়।

610
বিরাট কোহলির নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল খেলেও জিততে পারেনি ভারত
Image Credit : Getty

বিরাট কোহলির নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল খেলেও জিততে পারেনি ভারত

২০১৭ সালে শেষবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল হয়েছিল। সেবার বিরাট কোহলির নেতৃত্বে ফাইনালে উঠেও, পাকিস্তানের কাছে হেরে যায় ভারত।

710
বিরাট কোহলির নেতৃত্বে কোনও আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে পারেনি ভারতীয় দল
Image Credit : Getty

বিরাট কোহলির নেতৃত্বে কোনও আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে পারেনি ভারতীয় দল

বিরাট কোহলির নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছেও চ্যাম্পিয়ন হতে পারেনি ভারতীয় দল।

810
এবার পঞ্চম আইসিসি টুর্নামেন্ট জেতার লক্ষ্যে খেলতে নামছেন বিরাট কোহলি
Image Credit : Getty

এবার পঞ্চম আইসিসি টুর্নামেন্ট জেতার লক্ষ্যে খেলতে নামছেন বিরাট কোহলি

বিরাট কোহলির নেতৃত্বে ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে ভারত। এরপর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ, ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, রোহিত শর্মার নেতৃত্বে ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জেতেন বিরাট।

910
বৃহস্পতিবার তৃতীয় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের লক্ষ্যে অভিযান শুরু করছে ভারত
Image Credit : Getty

বৃহস্পতিবার তৃতীয় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের লক্ষ্যে অভিযান শুরু করছে ভারত

অস্ট্রেলিয়াকে টপকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে এককভাবে সফলতম দল হয়ে ওঠার লক্ষ্যে খেলতে নামছে ভারতীয় দল।

1010
এবারই হয়তো শেষ আইসিসি টুর্নামেন্টে খেলতে নামছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা
Image Credit : Getty

এবারই হয়তো শেষ আইসিসি টুর্নামেন্টে খেলতে নামছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা

ভারতীয় দলের তিন তারকা ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা হয়তো এবারই শেষ আইসিসি টুর্নামেন্ট খেলছেন। চ্যাম্পিয়ন হওয়াই তাঁদের লক্ষ্য।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
বিরাট কোহলি

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Pakistan: রিচা ঘোষকে ওপেনার হিসেবে ব্যবহার করা হতে পারে, ইঙ্গিত হরমনপ্রীতের
Recommended image2
IND vs PAK Women World Cup 2026: স্মৃতি-রিচা-দীপ্তি! ত্রিফলা নারীশক্তির দাপটে কুপোকাত পাকিস্তান, তিন তারকার পারফরম্যান্স একনজরে
Recommended image3
India vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে চমকপ্রদ পারফরম্যান্স, জয় দিয়ে টি-২০ বিশ্বকাপ শুরু ভারতের
Recommended image4
India vs Pakistan: স্মৃতি-রিচার ঝোড়ো ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে বড় স্কোর ভারতের
Recommended image5
হাতে হাত নয়! , বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানি অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না ভারতের হরমনপ্রীত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved