MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • IND vs ENG T20: ভারতীয় দলে এবার বড় টুইস্ট! বাদ পড়তে পারেন তারকা, অভিষেক হবে ১৫ বছরের বৈভবের?

IND vs ENG T20: ভারতীয় দলে এবার বড় টুইস্ট! বাদ পড়তে পারেন তারকা, অভিষেক হবে ১৫ বছরের বৈভবের?

IND vs ENG T20: ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি রয়েছে ৪ জুলাই। এই ম্যাচের আগে ভারতের প্রথম একাদশে বড়সড় পরিবর্তনের জল্পনা চলছে। শোনা যাচ্ছে, এক তারকা ব্যাটারকে বসিয়ে ১৫ বছরের তরুণ বৈভব সূর্যবংশীকে সুযোগ দেওয়া হতে পারে।

2 Min read
Author : Subhankar Das
Published : Jul 04 2026, 02:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ভারত ইংল্যান্ড দ্বিতীয় টি টোয়েন্টি; বৈভব সূর্যবংশীর অভিষেক?
Image Credit : INSTA/Mufaddal Vohra

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি; বৈভব সূর্যবংশীর অভিষেক?

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা সঞ্জু স্যামসন আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে রান পাননি। তবে তিনি একজন ম্যাচ উইনার। তাই মাত্র দুটো ম্যাচের পারফরম্যান্স দেখে তাঁকে বাদ দেওয়া ঠিক হবে না বলে অনেকে মনে করছেন। তাছাড়া তিনি ডানহাতি হওয়ায় টপ অর্ডারের তিন বাঁহাতি ব্যাটারের ভারসাম্য রক্ষা করতে পারেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ঈশান কিষাণ কি বাদ পড়ছেন?
Image Credit : X/BCCI

ঈশান কিষাণ কি বাদ পড়ছেন?

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক নম্বর হলেও ঈশান কিষাণ আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে তেমন রান করতে পারেননি। শেষ দুটি ম্যাচেই তিনি রান আউট হয়েছেন। তাই সঞ্জুর বদলে ঈশানকে বসিয়ে বৈভব সূর্যবংশীকে সুযোগ দেওয়ার কথা উঠছে। অন্যদিকে, অভিষেক শর্মা গত ম্যাচে হাফ সেঞ্চুরি করায় তাঁর ওপেনিং স্লট পাকা।

Related Articles

Related image1
Olympic Cricket 2028: ১২৮ বছর পর অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট এবং প্রকাশ্যে যোগ্যতা অর্জনের নিয়ম! পৌষমাস ভারতের, বিপাকে কারা?
Related image2
India vs Ireland: দ্বিতীয় টি-২০ ম্যাচেও ভরাডুবি, আয়ারল্যান্ড সফরে লজ্জার হার ভারতের
35
তিলক ভার্মার ফর্মও চিন্তায় রেখেছে
Image Credit : ANI

তিলক ভার্মার ফর্মও চিন্তায় রেখেছে

আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাঁচ নম্বরে নেমে হাফ সেঞ্চুরি করলেও ইংল্যান্ডের বিরুদ্ধে তিলক ভার্মা রীতিমতো হতাশ করেছেন। তিনি ১৩ বলে মাত্র ১৩ রান করেন, যা টি-টোয়েন্টির সঙ্গে বেমানান। প্রথম ম্যাচে ভালো ফিনিশ করায় শিবম দুবে দ্বিতীয় ম্যাচেও দলে থাকবেন। ফলে সূর্যাংশ শেডগেকে আবার বাইরেই বসতে হবে।

45
আজকের ম্যাচ শুরু হচ্ছে সন্ধ্যা ৭টায়
Image Credit : X/BCCI

আজকের ম্যাচ শুরু হচ্ছে সন্ধ্যা ৭টায়

প্রথম টি-টোয়েন্টিতে ভারত দুজন স্পিনার নিয়ে খেলতে নামে। ওল্ড ট্র্যাফোর্ডেও বোলিং লাইন-আপে পরিবর্তনের সম্ভাবনা কম। হর্ষিত রানা এবং আর্শদীপ সিং পেস আক্রমণের নেতৃত্ব দেবেন। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটি ভারতীয় সময় রাত ১০টায় শুরু হলেও, এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। ভারতে সোনি স্পোর্টস নেটওয়ার্ক এবং জিও হটস্টারে ম্যাচটি সরাসরি দেখা যাবে।

55
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ
Image Credit : X/BCCI

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের সম্ভাব্য প্রথম একাদশঃ শ্রেয়স আইয়ার (অধিনায়ক), সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষাণ/বৈভব সূর্যবংশী, তিলক ভার্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে। শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন। ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
U19 Asia Cup 2026: 'এই সাফল্য তরুণদের অনুপ্রাণিত করবে,' অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
Recommended image2
Cricketer Suicide: ২ ব্যক্তির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, তেলঙ্গানায় উঠতি ক্রিকেটারের 'আত্মহত্যা'
Recommended image3
Mohit Ulva: পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের নায়ক, কে এই মোহিত উলভা?
Recommended image4
U19 Asia Cup 2026 Final: পাকিস্তানের বিরুদ্ধে ৩৩৭ রান তাড়া করে জয়, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
Recommended image5
Kuldeep Yadav: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে বাদ কুলদীপ, ক্ষুব্ধ অনুরাগীরা
Related Stories
Recommended image1
Olympic Cricket 2028: ১২৮ বছর পর অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট এবং প্রকাশ্যে যোগ্যতা অর্জনের নিয়ম! পৌষমাস ভারতের, বিপাকে কারা?
Recommended image2
India vs Ireland: দ্বিতীয় টি-২০ ম্যাচেও ভরাডুবি, আয়ারল্যান্ড সফরে লজ্জার হার ভারতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved