IND vs NZ Final: বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা জানিয়েছে, ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ এবং অ্যালেক্স হোয়ার্ফ ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন। এই নিয়ে টানা দ্বিতীয়বারের জন্য টি-২০ বিশ্বকাপে আম্পায়ারিং করবেন ইলিংওয়ার্থ। প্রসঙ্গত, গতবার বার্বাডোজ়ে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচেও তিনি দায়িত্বে ছিলেন।
IND vs NZ Final: টানটান উত্তেজনার ফাইনাল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার, টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ T20 World Cup Final)। সেই ম্যাচটি কারা পরিচালনা করবেন? এবার সেই তথ্য জানিয়ে দিল আইসিসি (T20 World Cup Final Match)।
ফাইনাল ম্যাচ কারা পরিচালনা করবেন?
বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা জানিয়েছে, ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ এবং অ্যালেক্স হোয়ার্ফ ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন। এই নিয়ে টানা দ্বিতীয়বারের জন্য টি-২০ বিশ্বকাপে আম্পায়ারিং করবেন ইলিংওয়ার্থ। প্রসঙ্গত, গতবার বার্বাডোজ়ে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচেও তিনি দায়িত্বে ছিলেন।
তার আগে ২০২৩ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালেও আম্পায়ারিং করেন ইলিংওয়ার্থ। অন্যদিকে, হোয়ার্ফ প্রথমবারের জন্য বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করবেন। তিনি আবার ইংল্যান্ড ক্রিকেট দলের হয়েও খেলেছেন।
ম্যাচ অফিশিয়ালদের নাম জানাল আইসিসি
এছাড়া ২০২২ সালে, মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ এবং ২০২৩ সালে পুরুষদের একদিনের বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেছেন অ্যালেক্স হোয়ার্ফ। উল্লেখ্য, রিচার্ড ইলিংওয়ার্থ এবং অ্যালেক্স হোয়ার্ফ দুজনেই ইডেনে অনুষ্ঠিত হওয়া নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম সেমিফাইনাল ম্যাচটি পরিচালনা করেন।
তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন দক্ষিণ আফ্রিকার আলাহুদ্দিয়েন পালেকের এবং চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব সামলাবেন অ্যান্ডি পাইক্রফ্ট।
অন্যদিকে, ফাইনালের আগে থাকছে স্পেশ্যাল পারফরম্যান্স। গায়ক রিকি মার্টিন মঞ্চ মাতাতে উপস্থিত থাকবেন আহমেদাবাদে। এক লক্ষ দর্শক সাক্ষী থাকবেন অভিনব এই অনুষ্ঠানের। পাশাপাশি থাকবেন ‘ডান্ডিয়া কুইন’ ফাল্গুনী পাঠক এবং বলিউডের গায়ক সুখবিন্দর সিং।
আর এবার সেই মেগা ফাইনাল কারা পরিচালনা করবেন, সেই নামগুলি সামনে চলে এল। ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। টস হবে ৬.৩০ মিনিটে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

