IND vs NZ Final: আহমেদাবাদ ম্যাচ হলে যে হোটেলে এতদিন গোটা দল থাকত, সেই হোটেলটিকে এবার বদলে ফেলা হয়েছে। সেইসঙ্গে, চর্চা চলছে ২২ গজ নিয়েও। অন্যদিকে, ফাইনালের দিন মঞ্চে পারফর্ম করবেন গ্র্যামিজয়ী গায়ক রিকি মার্টিন। টি-২০ ক্রিকেট বিশ্বকাপের হাই-ভোল্টেজ ফাইনাল রবিবার।
IND vs NZ Final: টি-২০ ক্রিকেট বিশ্বকাপের হাই-ভোল্টেজ ফাইনাল রবিবার। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ T20 World Cup Final)। তার আগে হঠাৎই হোটেল বদল করল টিম ইন্ডিয়া (T20 World Cup Final Match)।
হোটেল বদল করল টিম ইন্ডিয়ার
কারণ, আহমেদাবাদ ম্যাচ হলে যে হোটেলে এতদিন গোটা দল থাকত, সেই হোটেলটিকে এবার বদলে ফেলা হয়েছে। সেইসঙ্গে, চর্চা চলছে ২২ গজ নিয়েও। অন্যদিকে, ফাইনালের দিন মঞ্চে পারফর্ম করবেন গ্র্যামিজয়ী গায়ক রিকি মার্টিন।
সাধারণত, এর আগে সবরমতী নদীর পাশে একটি পাঁচতারা হোটেলে থাকত ভারতীয় ক্রিকেট দল। কিন্তু এবার তাদের জন্য অন্য আরেকটি হোটেলের ব্যবস্থা করা হয়েছে। তার কারণ যদিও অজানা।
চলতি বিশ্বকাপেই, সেমিফাইনালের আগে মুম্বইতে চন্দ্রগ্রহণের জেরে ৪৫ মিনিট দেরিতে অনুশীলনে নামে ভারত। তবে সেটাও অনেকের ধারণা। এখন কথা হচ্ছে যে, গত ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালের আগে এবং চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে, সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের আগেও ওই একই হোটেলেই ছিল ভারত।
চর্চায় যখন পিচ
আর সেই দুটি ম্যাচই হেরেছে তারা। তাই এবার অনেকেই মনে করতে শুরু করেছেন যে, হয়ত সেই কারণেই হোটেল বদলে ফেলেছে ভারতীয় দল। অন্যদিকে, আহমেদাবাদের ২২ গজ নিয়েও ব্যাপক চর্চা চলছে।
সূত্রের খবর, ফাইনাল ম্যাচটি হয়ত লাল মাটির পিচে হতে পারে। তবে আহমেদাবাদে লাল, কালো এবং দুটি মেশানো পিচও রয়েছে। অর্থাৎ, তিন ধরনের ২২ গজই রয়েছে। যদিও ওয়াংখেড়েতে লাল মাটির পিচে খেলা হয়েছে।
ফলে, আহমেদাবাদেও হয়ত লাল মাটির পিচই থাকবে। যদিও এখনও অবধি যা খবর, তাতে কোন পিচে খেলা হবে সেটা এখনও চূড়ান্ত নয়। তবে সূত্রের খবর, একটি লাল মাটির পিচের সামনে স্থানীয় পিচ নির্মাতা এবং বোর্ডের কর্তা হেমঙ্গ আমিনকে কিছুক্ষণ ঘোরাফেরা করতে দেখা গেছে।
অপরদিকে, গায়ক রিকি মার্টিনের স্পেশ্যাল পারফরম্যান্স দেখবে আহমেদাবাদ। রবিবার, তিনি মঞ্চ মাতাতে উঠবেন এবং সামনে যখন এক লক্ষ দর্শক। পাশাপাশি থাকবেন ‘ডান্ডিয়া কুইন’ ফাল্গুনী পাঠক এবং বলিউডের গায়ক সুখবিন্দর সিং।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

