IND vs NZ Final: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার, মুখোমুখি হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ড (india vs new zealand final)। সেই ম্যাচের প্রথম একাদশ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। উইনিং কম্বিনেশন ভাঙার পক্ষপাতী নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে হয়ত দল অপরিবর্তিত থাকবে।
IND vs NZ Final: টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মেগা ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার, মুখোমুখি হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ড (india vs new zealand final)। সেই ম্যাচের প্রথম একাদশ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে (India vs New Zealand)।
উইনিং কম্বিনেশন ভাঙার পক্ষপাতী নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে হয়ত দল অপরিবর্তিত থাকবে।
কেমন হতে পারে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ?
ভারতঃ অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার-ব্যাটার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঈশান কিষাণ, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা, আর্শদীপ সিং
নিউজিল্যান্ডঃ টিম সেইফার্ট (উইকেটকিপার-ব্যাটার), ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কোল ম্যাককনচি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ভারত এবং নিউজিল্যান্ড এখনও পর্যন্ত, মোট ৩০ বার এক অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৮টি ম্যাচে জয় পেয়েছে ভারত এবং ১১টি ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড। একটি ম্যাচের কোনও নিস্পত্তি হয়নি।
২২ গজে মহারণ
ফলে, পরিসংখ্যানের দিক দিয়ে দেখতে গেলে, ভারত অনেকটা এগিয়ে। কিন্তু আবার আইসিসি পরিচালিত টুর্নামেন্টে নিউজিল্যান্ড বরাবরই কঠিন প্রতিপক্ষ। ইতিমধ্যেই দর্শকরা মাঠে প্রবেশ করতে শুরু করেছেন। জানা যাচ্ছে, ফাইনালের জন্য যে পিচ রাখা হয়েছে, সেখানে ভালো রান উঠবে। অর্থাৎ, ব্যাটাররা সুবিধা পাবেন।
তাই হাই স্কোরিং গেম দেখা যেতে পারে। ফাইনাল খেলা হবে লাল এবং কালো মাটির মিশ্রণে তৈরি ২২ গজে। এই ধরনের পিচ সাধারণত ভালো ব্যাটিং কন্ডিশনকে সাপোর্ট করে এবং প্রচুর রান তুলতে সহায়তা করে। তবে বোলাররাও কিছু সাহায্য পেতে পারেন। কিন্তু সেটা হলেও পেসারদের পক্ষে পাল্লা ভারী।
ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। টস সন্ধ্যা ৬.৩০ মিনিটে। স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে বিকেল ৩.৩০ মিনিটে। অন্যদিকে, বিকেল ৫.৩০ মিনিট থেকে শুরু হবে সমাপ্তি অনুষ্ঠান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
