IND vs PAK Match News: আইসিসি-র নিয়মটা একটু আলাদা। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নিয়ম অনুযায়ী, ভারতকে সেইদিন নিয়মমতো মাঠে পৌঁছতে হবে। এমনকি, দলের সূর্যকুমার যাদবকে টসও করতে যেতে হবে।
IND vs PAK Match News: বিশ্বকাপের আগেই পরিস্থিতি যেন আরও জটিল। পাকিস্তান সরকার ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে, তারা কোনও অবস্থাতেই ভারতের সঙ্গে ম্যাচ খেলবে না (pakistan cricket team t20 world cup)। সেক্ষেত্রে আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ করলেও কি ওয়াকওভার পাবে না ভারত? তাহলে কী করতে হবে টিম ইন্ডিয়াকে (pakistan boycott world cup 2026)?
ওয়াকওভার পাবে না ভারত?
এক্ষেত্রে বেশ কিছু নিয়মের বিষয় রয়েছে। আইসিসি-র নিয়মটা একটু আলাদা। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নিয়ম অনুযায়ী, ভারতকে সেইদিন নিয়মমতো মাঠে পৌঁছতে হবে। এমনকি, দলের সূর্যকুমার যাদবকে টসও করতে যেতে হবে।
নির্ধারিত সময় অনুযায়ী, যদি পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা মাঠে না নামেন, তাহলে তখন ম্যাচ রেফারি ওয়াকওভার ঘোষণা করবেন। আর সেইসঙ্গে, ভারত ২ পয়েন্ট নিজেদের দখলে নিয়ে নেবে। অর্থাৎ, বিষয়টা এইরকম নয় যে, পাকিস্তান ম্যাচ বয়কট করে দিলেই পয়েন্ট পেয়ে যাবে ভারত। তার মানে হল, টিম ইন্ডিয়াকে কলম্বোয় পৌঁছতে হবে এবং মাঠেও নামতে হবে।
বিসিসিআই সূত্রে জানা গেছে, ভারতীয় ক্রিকেট দল নিয়ম মেনেই কলম্বো যাবে। অর্থাৎ, ১৫ ফেব্রুয়ারি মাঠে নেমে পাকিস্তানের জন্য অপেক্ষাও করবে তারা। এমনকি, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, অনুশীলনও করতে নামবেন সূর্যকুমার যাদবরা। প্রসঙ্গত, পাকিস্তানের প্রস্তাব মেনেই হাইব্রিড মডেল অনুযায়ী, নিরপেক্ষ ভেন্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
টস করতে যাবেন সূর্যকুমার যাদব
এর আগে এশিয়া কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাক ম্যাচের ক্ষেত্রেও নিরপেক্ষ ভেন্যুর ব্যবস্থা করা হয়েছিল। এবার শ্রীলঙ্কায় এই হাইভোল্টেজ ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু রবিবার এক্স হ্যান্ডলে পাকিস্তান সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়, "পাকিস্তান ক্রিকেট দলকে টি-২০ ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। কিন্তু আগামী ১৫ ফেব্রুয়ারি, ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না পাকিস্তান।"
সূত্রের খবর, পাকিস্তানকে পাল্টা চাপে রাখার কৌশল নিয়েছে আইসিসিও। জানা যাচ্ছে, মঙ্গলবার বা বুধবার, আইসিসি কর্তারা বৈঠকে বসবেন এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তাছাড়া সম্প্রচারকারী চ্যানেল থেকে শুরু করে অন্যান্য স্পনসররাও দ্রুত এই সমস্যা মেটাতে চাইছে। কিন্তু পাকিস্তান যদি শেষপর্যন্ত, নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে কড়া শাস্তির মুখে পড়তে হবে পাক বোর্ডকে। এমনকি, নির্বাসিতও করা হতে পারে পাকিস্তান ক্রিকেট দলকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


