MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • কবে আবার ভারতীয় দলের হয়ে খেলতে নামবেন বিরাট কোহলি-রোহিত শর্মা? জেনে নিন তারিখ

কবে আবার ভারতীয় দলের হয়ে খেলতে নামবেন বিরাট কোহলি-রোহিত শর্মা? জেনে নিন তারিখ

Rohit Sharma-Virat Kohli: ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ রোহিত শর্মা ও বিরাট কোহলি টি-২০, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখন তাঁরা শুধু ওডিআই ফর্ম্যাটে খেলবেন। ফলে ভারতীয় দলে এই দুই তারকা ব্যাটারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।

2 Min read
Author : Soumya Ganguly
| Updated : Aug 07 2025, 07:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দীর্ঘ বিরতিতে রোহিত শর্মা ও বিরাট কোহলি
Image Credit : Getty

প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দীর্ঘ বিরতিতে রোহিত শর্মা ও বিরাট কোহলি

আইপিএল-এর পর থেকেই বিশ্রামে রোহিত-বিরাট

টি-২০ ফর্ম্যাট থেকে গত বছরই অবসর ঘোষণা করেছিলেন। এবারের ইংল্যান্ড সফরের আগে টেস্ট থেকেও অবসর ঘোষণা করে দিয়েছেন। ফলে আইপিএল-এর পর থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রোহিত শর্মা ও বিরাট কোহলি। ভারতীয় দলের বাংলাদেশ সফর বাতিল হয়ে যাওয়ায় তাঁদের মাঠে ফেরা পিছিয়ে গিয়েছে।

DID YOU
KNOW
?
রোহিত-বিরাটের প্রত্যাবর্তন
অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজে ভারতীয় দলে ফিরতে পারেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। অনুরাগীরা তাঁদের প্রত্যাবর্তনের অপেক্ষায়।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালের পর থেকেই ভারতীয় দলের বাইরে রোহিত-বিরাট
Image Credit : twitter

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালের পর থেকেই ভারতীয় দলের বাইরে রোহিত-বিরাট

দীর্ঘ বিরতিতে রোহিত-বিরাট

চলতি বছরের ৯ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে শেষবার ভারতীয় দলের হয়ে খেলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এরপর তাঁরা আর ভারতীয় দলের হয়ে খেলেননি। আবার যখন ওডিআই ম্যাচ হবে, তখন দলে ফিরতে পারেন এই দুই তারকা ক্রিকেটার। ততদিন তাঁদের মাঠের বাইরে থাকতে হবে। অক্টোবরে তাঁরা জাতীয় দলে ফিরতে পারেন।

৩
এ বছরের অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে সাদা বলের সিরিজ খেলবে ভারতীয় দল
অক্টোবরে সাদা বলের সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে ভারতীয় দল। এই সিরিজে ৩টি ওডিআই, ৫টি টি-২০ ম্যাচ হবে।

Related Articles

Related image1
Now Playing
Rohit Sharma-র কি এখনই অবসর নেওয়া উচিত? এশিয়ানেট নিউজ বাংলায় মুখোমুখি হয়ে কী বলছেন কোচ Dinesh Lad
Related image2
২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন রোহিত-বিরাট? আলোচনায় বিসিসিআই
36
অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে ওডিআই, টি-২০ ম্যাচ খেলবে ভারতীয় দল, ফিরবেন রোহিত-বিরাট
Image Credit : our own

অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে ওডিআই, টি-২০ ম্যাচ খেলবে ভারতীয় দল, ফিরবেন রোহিত-বিরাট

অক্টোবরে রোহিত-বিরাটের প্রত্যাবর্তন

অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে ফিরছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এই সফরে ভারতীয় দল তিনটি ওডিআই এবং পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে। ১৯ অক্টোবর প্রথম ওডিআই ম্যাচ হবে পারথে। ২৩ অক্টোবর দ্বিতীয় ওডিআই ম্যাচ হবে অ্যাডিলেডে। ২৫ অক্টোবর তৃতীয় ওডিআই ম্যাচ হবে সিডনিতে। রোহিত ও বিরাট তিনটি ওডিআই ম্যাচেই খেলতে পারেন।

46
২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের পরিকল্পনায় থাকছেন রোহিত-বিরাট?
Image Credit : our own

২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের পরিকল্পনায় থাকছেন রোহিত-বিরাট?

ওডিআই বিশ্বকাপে খেলবেন রোহিত-বিরাট?

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ওডিআই দলের পরবর্তী অধিনায়ক হিসেবে শুবমান গিলের নাম ভাবা হচ্ছে। রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে নির্বাচকদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন বিসিসিআই কর্তারা। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে এই দুই তারকাকে খেলার সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অস্ট্রেলিয়া সফরের মাধ্যমেই ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেবে ভারতীয় দল।

56
টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সিদ্ধান্তের উপর রোহিত-বিরাটের প্রত্যাবর্তন নির্ভর করছে
Image Credit : Getty

টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সিদ্ধান্তের উপর রোহিত-বিরাটের প্রত্যাবর্তন নির্ভর করছে

রোহিত-বিরাটের প্রত্যাবর্তন হবে?

ভারতীয় দল সম্প্রতি টি-২০ বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতলেও, ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে প্রস্তুতি নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের সময় রোহিত শর্মা ও বিরাট কোহলির বয়স এবং ফিটনেস নিয়ে আলোচনা চলছে। এই দুই তারকার সঙ্গে আলোচনা করেই তাঁদের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

66
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে ফিরলে ফের বড় স্কোর করতে পারেন রোহিত-বিরাট
Image Credit : Getty

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে ফিরলে ফের বড় স্কোর করতে পারেন রোহিত-বিরাট

ভালো পারফরম্যান্সের লক্ষ্যে রোহিত-বিরাট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অতীতে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজে ভারতীয় দলে ফিরলে এই দুই তারকা ফের বড় স্কোরের লক্ষ্যে থাকবেন। তাঁদের রানের খিদে এবং অভিজ্ঞতা ভারতীয় দলকে সাহায্য করতে পারে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ সবসময়ই উত্তেজক। রোহিত ও বিরাটের প্রত্যাবর্তন এই সিরিজের উত্তেজনা বাড়িয়ে দেবে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Richest Cricketers: বিশ্বের সবচেয়ে ধনী মহিলা ক্রিকেটার কারা? স্মৃতি মন্ধানা কত নম্বরে?
Recommended image2
MS Dhoni: CSK-র ২৫% শেয়ার চেয়েছিলেন ধোনি? সব জল্পনার অবসান ঘটালেন চেন্নাই সুপার কিংসের সিইও
Recommended image3
Women Asia Cup 2026: শেফালির ঝড়ো ব্যাটিং, দীপ্তি-নন্দিনীর দাপটে থাইল্যান্ডকে উড়িয়ে দিল ভারত
Recommended image4
Indian Cricket Team: সঞ্জু নয়, বিশ্বকাপের মিডল অর্ডারে শ্রেয়সের ব্যাকআপ তিলক! গম্ভীরের নতুন প্ল্যান?
Recommended image5
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপে সামনে থাইল্যান্ড, আত্মবিশ্বাসী হরমনপ্রীতরা
Related Stories
Recommended image1
Now Playing
Rohit Sharma-র কি এখনই অবসর নেওয়া উচিত? এশিয়ানেট নিউজ বাংলায় মুখোমুখি হয়ে কী বলছেন কোচ Dinesh Lad
Recommended image2
২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন রোহিত-বিরাট? আলোচনায় বিসিসিআই
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved